ধীরে ধীরে শিথিল হচ্ছে কোভিড বিধি

ধীরে ধীরে শিথিল হচ্ছে কোভিড বিধি

ধীরে ধীরে সুস্থ হচ্ছে রাজ্য৷ আবার ফিরে যাচ্ছে আগের জায়গায়, মেয়াদ বাড়লেও শিথিল বিধি নিষেধ৷ প্রায় ৬ মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন৷ ট্রেন চালু করার অনুমতি দিল রাজ্য সরকার৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করতে ছাড়পত্র দেওয়া হল৷ পাশাপাশি করোনা বিধি মেনে ফিল্ম ও টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড়পত্র দেওয়া হয়েছে৷  অন্যদিকে, ৫০ শতাংশের বদলে ৭০ শতাংশ দর্শক নিয়ে চলবে সিনেমা হল৷ রেস্তোরাঁ, জিমেও ৫০ শতাংশের বদলে ৭০ শতাংশ মানুষের উপস্থিতিতে অনুমতি রাজ্যের৷ বিয়ে বাড়ি, অনুষ্ঠানের হলে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি৷  আজ নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের বিধি নিষেধ আরও এক মাস বাড়ানো হল৷…
Read More
রাজ্য সরকারের তরফে নিত্যদিনের ট্রেন যাত্রীদের জন্য বড় খুশির খবর

রাজ্য সরকারের তরফে নিত্যদিনের ট্রেন যাত্রীদের জন্য বড় খুশির খবর

নিত্যদিনের ট্রেন যাত্রীদের জন্য বড় খুশির খবর। অবশেষে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষকে গ্রীন সিগন্যল দিয়ে দিয়েছে রাজ্য সরকার। রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জানিয়ে দিয়েছে নবান্ন। যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে পরিষেবা।  আগামী মাস থেকেই রাজ্যে আবার খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তার আগে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। স্কুলে শিক্ষক এবং শিক্ষিকারা কী ভাবে যাবেন বা যাদেরকে ট্রেনে করে স্কুলে আসতে হয় সেই সব পড়ুয়ারা কী ভাবে আসবেন, সেই আলোচনার প্রেক্ষিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি উঠেছিল। সেই প্রেক্ষিতেই…
Read More
অপরিবর্তিত রয়েছে রাজ্যের পেট্রল ডিজেলের দাম

অপরিবর্তিত রয়েছে রাজ্যের পেট্রল ডিজেলের দাম

প্রতিনিয়ত চিন্তা বাড়ছে পেট্রল এবং ডিজেলের দাম নিয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাবরাতেও ডিজেলের দাম পার করল ১০০ টাকা। শুক্রবার ডিজেলের দাম ১০০ টাকা ৪৩ পয়সা। আগেই সেঞ্চুরি করেছিল পেট্রল৷ কিছুটা দূরে ছিল ডিজেল৷ তবে শুক্রবার ১০০ পার করলো ডিজেল। যার জেরে, ২২ গজে যে কথা সব সময় প্রচলিত আজ তা পেট্রল পাম্পে গেলে সব সময় শোনা যায়! অন্যদিকে এদিনই কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। আবার ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। স্বভাবতই দিনে দিনে পেট্রল-ডিজেলের দাম বাড়াতে থাকায় বিপাকে সাধারণ মানুষ থেকে গাড়ি চালক, মালিক পক্ষ সকলেই। একে করোনা পরিস্থিতি…
Read More
নিষেধাজ্ঞা পড়লো বাজি পোড়ানোয়

নিষেধাজ্ঞা পড়লো বাজি পোড়ানোয়

অবশেষে জারি হলো নিষেধাজ্ঞা৷ দীপাবলির আগে গুরুত্বপূর্ণ রায় বাজি পোড়ানো ও ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট৷ বদলে প্রদীপ, মোমবাতি ব্যবহারের উপর জোড় দেওয়া হয়েছে৷ গ্রিন ক্যাকার্স বা সবুজ বাজিতে ছাড়পত্র দেওয়া হলেও, কী এই সবুজ বাজি তা নিয়ে ধন্দে রয়েছেন খোদ বিক্রেতারাই৷ সবুজ বাজি যে পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়, তা পরীক্ষা-নীরিক্ষা করে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা৷ কিন্তু যে বাজি বিক্রি হচ্ছে সেগুলি সত্যিই সবুজ বাজি সেটা কি ভাবে প্রমাণিত হবে? এদিন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি৷  আদালত বক্তব্য, যিনি কিনছেন বা যিনি বিক্রি করছেন এবং সর্বোপরি পুলিশ কী ভাবে বুঝবে যে এই বাজিই গ্রিন ক্র্যাকার্স এবং তা পরিবেশ ও মানুষের ক্ষতি করবে…
Read More
সমস্যা মিটলো নিট পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে

সমস্যা মিটলো নিট পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে

অবশেষে সমস্যা মিটলো নিট পরীক্ষা নিয়ে৷ স্নাতক স্তরের অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফল প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ ফল প্রকাশ করতে পারবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ বম্বে হাইকোর্টের ফলপ্রকাশ স্থগিতের নির্দেশে স্থগিতাদেশ জারি সর্বোচ্চ আদালতের৷  ১২ সেপ্টেম্বর স্নাতক স্তরে অভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষা হয়েছিল৷ সেই পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে বম্বে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে৷ সেই নির্দেশের উপরেই আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে৷ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে সুপ্রিম কোর্টের নির্দেশ, স্নাতক স্তরের অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফল প্রকাশ করতে হবে৷ অর্থাৎ ফল প্রকাশে আর কোনও বাধা রইল না৷ প্রসঙ্গত, ২০২১ সালের নিট পরীক্ষায় প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রী অবতীর্ণ হয়েছিলেন৷ কিন্তু তাঁদের ফল…
Read More
এবার বড় চমক মুখ্য মন্ত্রীর গোয়ার সফরে, দলে নাম লেখালেন এক কিংবদন্তি

এবার বড় চমক মুখ্য মন্ত্রীর গোয়ার সফরে, দলে নাম লেখালেন এক কিংবদন্তি

বড় চমক হল মুখ্যমন্ত্রীর গোয়ার সফরে৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কিংবদন্তী টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ক্রিড়া জগতের এই তারকা৷ উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন৷ মুখ্যমন্ত্রী বলেন, লুইজিনহো ফালেরিও ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন৷ ধীরে ধীরে তৃণমূলের সদস্য বাড়ছে৷ এদিন লিয়েন্ডার পেজের পাশাপাশি তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভু৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন তিনি৷ একুশের বিধানসভা ভোটে জেতার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার গোটা দেশজুড়ে খেলা হবে। ইতিমধ্যেই ত্রিপুরাতে শাখা বিস্তার করতে শুরু করেছে তৃণমূল৷ এবার লক্ষ্য গোয়া৷ ২০২২ সালে বিধানসভা ভোট হবে সৈকত রাজ্যে৷ গোয়াতে…
Read More
স্কুল খোলার পাশাপাশি চিন্তা বাড়ছে পরীক্ষা নিয়ে

স্কুল খোলার পাশাপাশি চিন্তা বাড়ছে পরীক্ষা নিয়ে

ঘোষণা হয়েছিল পূর্বেই। অবশেষে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বাদে খুলছে স্কুল। স্কুল খোলার ঘোষণা থেকেই চিন্তা বাড়ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই খুলতে চলেছে স্কুল। এবার এই সিদ্ধান্তের পর আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর রাজ্য সরকারের। জানা গেল, ২০২২ সালের মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হতে পারে এবং এপ্রিল মাসের শুরুতে হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল। করোনাভাইরাস পরিস্থিতির জন্য লাগাতার কয়েক মাস রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান…
Read More
ফের কিছুটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা

ফের কিছুটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা

আবার কিছুটা ঊর্দ্ধমুখী হলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, আজ দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের! এই মুহূর্তে দেশের মোট অ্যাক্টিভ করোনাভাইরাস কেস আছে ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯। এদিকে এখনো পর্যন্ত দেশে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪ জন এবং গত ১ দিনে সেই সংখ্যা ১৭ হাজার ০৯৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬ জন। এখনো পর্যন্ত দেশে মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৪০৯ জন।…
Read More
বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়ে রাজ্যে বাড়লো সংক্রমণের সংখ্যা

বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়ে রাজ্যে বাড়লো সংক্রমণের সংখ্যা

কিছুটা স্বস্তির পর ফের আবার বাড়লো রাজ্যের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। আজ নতুন করে যেমন বাড়ল দৈনিক সংক্রমণ ঠিক তেমনি বাড়লো মৃতের সংখ্যাও। তাই অবশ্যভাবে বোঝা যাচ্ছে যে আতঙ্কের পরিবেশ এখনও পর্যন্ত কাটেনি এবং আগামী দিনে সাধারণ মানুষকে আরো বেশি সতর্ক এবং সচেতন হয়েই থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, আজ দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের! এই মুহূর্তে দেশের মোট অ্যাক্টিভ করোনাভাইরাস কেস আছে ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯। এদিকে এখনো পর্যন্ত দেশে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪ জন এবং গত ১…
Read More
এবার বিদেশ সফর করতে পারেন মুখ্যমন্ত্রী

এবার বিদেশ সফর করতে পারেন মুখ্যমন্ত্রী

এবার আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ দুবাইয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীকে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর তরফে আমন্ত্রণ এসেছে মুখ্যমন্ত্রীর দরবারে৷ নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷  এদিকে উত্তরবঙ্গ সফর সেরে আজই গোয়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল গোয়ার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ শনিবার ফিরবেন কলকাতায়৷ ফলে তিনি বিসিসিআই-এর আমন্ত্রণে দুবাই যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ কলকাতায় ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে৷  খেলার মাঠের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ পুরনো৷ এর আগে ২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে…
Read More
আবারো চর্চায় এল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মামলা

আবারো চর্চায় এল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মামলা

আবার সামনে উঠে এলো রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মামলা। গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় দিল্লিতে ডেকে পাঠানো হয় তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যদিও ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর ক্ষয়ক্ষতি সামলানোর জন্য ব্যস্ত থাকায় তিনি প্রধানমন্ত্রীর সভায় যেতে পারেননি। এরপর বাংলার মুখ্যসচিব পদে না থেকে মেয়াদের শেষ দিনে অর্থাৎ ৩১ মে অবসর নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপর গত ১৬ জুন আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। আলাপনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের (দিল্লি) নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব। এই মামলায় বুধবারের শুনানিতে কেন্দ্রের অবস্থান জানতে…
Read More
ইন্ডিয়া গেম ডেভেলপারস কনফারেন্সের 13 তম সংস্করণ 16 থেকে 18 ই নভেম্বরের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

ইন্ডিয়া গেম ডেভেলপারস কনফারেন্সের 13 তম সংস্করণ 16 থেকে 18 ই নভেম্বরের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

কলকাতা: ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স (IGDC), গেম ডেভেলপারদের জন্য ভারতের প্রধান অনুষ্ঠান, চলতি বছরে 13 থেকে 18 ই নভেম্বরের মধ্যে তার 13 তম সংস্করণ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করেছে। আগের সংস্করণের মতো, এই সংস্করণটিও একটি ভার্চুয়াল বিষয় হবে।তেলেঙ্গানা সরকারের সাথে অংশীদারিত্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। IGDC ভারতীয় গেমিং ইকোসিস্টেমের বিকাশে একটি বড় অনুঘটক এবং প্রতি বছর গেম ডেভেলপার, প্রকাশক এবং বিনিয়োগকারীদের থেকে উৎসাহী অংশগ্রহণ দেখে। এর লক্ষ্য হ'ল শিল্পের নেতাদের এবং বিনিয়োগকারীদের উপস্থিতিতে গেম ডেভেলপারদের অন্তর্দৃষ্টি, আপস্কিলিং এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ সহ ক্ষমতায়ন করা।এই বছর, IGDC তে 10 টি মূল ট্র্যাক থাকবে, যার মধ্যে অধিক প্রিয় হাইপার-ক্যাজুয়াল ট্র্যাকের সর্বশেষ সংযোজন অন্তর্ভুক্ত…
Read More
নতুন নিয়ম লাঘু হলো সরকারি হাসপাতালে ভর্তি হতে

নতুন নিয়ম লাঘু হলো সরকারি হাসপাতালে ভর্তি হতে

রাজ্যের সরকারি হাসপাতাল মানেই যে কেউই ভর্তি হতে পারতো এখানে৷ কিন্তু এবার থেকে পাল্টে গেলো সেই নিয়ম৷ সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক৷ স্বাস্থ্য দফতরের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে৷ নির্দেশিকায় সাফ বলা হয়েছে, এবার থেকে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্য সাথী, রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প কিংবা ইএসআই কার্ড থাকতে হবে৷ কোনও রোগীর কাছে এর মধ্যে একটি কার্ডও যদি না থাকে, তাহলে হাসপাতাল থেকেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হবে৷ স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে, তবে কি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার দিন শেষ? সরকারি…
Read More
নির্ধারিত সময় বেঁধে দেওয়া হলো বাজি ফাটানোর জন্য

নির্ধারিত সময় বেঁধে দেওয়া হলো বাজি ফাটানোর জন্য

গত বছরের পর চলতি বছরেও সাধারণ মানুষ ধন্দে ছিলো বাজি ফাটানো নিয়ে। কালী পুজোর সময় বাজি ফাটানো হবে এটাই একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখন অনেক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং এর পাশাপাশি রয়েছে দূষণ নিয়ন্ত্রণের ব্যাপার। তাই দীপাবলিতে বাংলায় কতক্ষণ বাজি ফাটানো যাবে সেই নিয়ে ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। তবে শুধু কালী পুজো বা দীপাবলি নয়, ছট পুজো এবং নববর্ষের দিন কতক্ষণ বাজি ফাটানো যাবে সেটাও বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানাচ্ছে, দীপাবলীর দিন শুধুমাত্র দু'ঘণ্টা, রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। এদিকে ছট পুজোর…
Read More