পূজার জন্য নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা

পূজার জন্য নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা

আসন্ন পূজার আগে নিয়ন্ত্রিতই রয়েছে দেশের করোনা সংক্রমণ। অন্যদিকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই কোভিড পরিস্থিতিতে নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা। কোভিড বিধির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবারেও বিজয়াতে রেড রোডে পুজো কার্নিভাল না করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তৃতীয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আদালতের নির্দেশ মেনে ভিড় এড়াতে তিন দিক খোলা মন্ডপে পুজো করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় আরও জানান হয়েছে, রাজ্যের কোনও পুজো মণ্ডপ জলসার আয়োজন করতে পারবে না। এদিকে আবার মণ্ডপের ভিতরেও মানতে হবে সামাজিক…
Read More
পূজায় চলবে না কোনো বাড়তি ট্রেন

পূজায় চলবে না কোনো বাড়তি ট্রেন

বড়ো ঘোষণা করা হলো রেলের তরফে। চলতি বছর পুজোর সময় রাতে কোন বাড়তি লোকাল ট্রেন চালু হবে না। স্পষ্ট করে দিল পূর্ব রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এখন যেভাবে ট্রেন চলছে পূজোর সময় ঠিক সেই ভাবেই ট্রেন চলবে। স্পেশাল ট্রেন বা বাড়তি লোকাল ট্রেন চালানোর কোনো পরিকল্পনা নেই পূর্ব রেলের। কলকাতা মেট্রো তরফে এক ঘন্টা বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হলেও সারা রাত মেট্রো চলারও কোনো পরিকল্পনা নেই। ঠিক একই ভাবে লোকাল ট্রেনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। অন্যান্য বছর যা সিদ্ধান্ত নেওয়া হয় তা এই বছর নেওয়া সম্ভব হচ্ছে না করোনাভাইরাস পরিস্থিতির জন্য। কারণ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা…
Read More
নতুন স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার

নতুন স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার

স্বরাজের তরফে আনা এক ‘ট্র্যাকড হারভেস্টার’ - নতুন স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার। এর দ্বারা পশ্চিমবঙ্গের ধানচাষীরা উপকৃত হবেন ও নিজেদের আয় বাড়াতে পারবেন। নতুন ‘প্যাডি কাটার বার’-যুক্ত স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার হেলে পড়া ফসলও সহজে কেটে তুলতে পারবে। এটি ডিজাইন ও নির্মাণ করা হয়েছে ধান ও সয়াবীনের জন্য। ফসল তোলার সবরকম কাজই সহজে করা যাবে এই হারভেস্টারের সাহায্যে। স্বরাজ স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার বিক্রয় ও সার্ভিস প্রদান করা হবে স্বরাজের পশ্চিমবঙ্গ-ব্যাপী রিটেল ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে। আকর্ষণীয় মূল্যে এই হারভেস্টার পাওয়া যাবে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ফাইন্যান্সের সুবিধা-সহ। স্বরাজের বিশ্বস্ত হারভেস্টারের ঘরানায় স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০…
Read More
পশ্চিমবঙ্গে অ্যামাজনের পরিকাঠামোর প্রসার

পশ্চিমবঙ্গে অ্যামাজনের পরিকাঠামোর প্রসার

কলকাতায় অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট ও ডেলিভারি নেটওয়ার্ক প্রসারিত হল। বর্তমানের দুইটি ফুলফিলমেন্ট সেন্টারের সম্প্রসারণ, একটি সর্ট সেন্টার ও একটি ডেলিভারি স্টেশন লঞ্চের মধ্য দিয়ে অ্যামাজনের হবে চারটি ফুলফিলমেন্ট সেন্টার, চারটি সর্টেশন সেন্টার ও প্রায় পঁচিশটি ডেলিভারি স্টেশন। এই পরিকাঠামোগত প্রসারণের ফলে রাজ্যে ৩২০০০-এরও বেশি বিক্রেতার সুবিধা হবে এবং তারা পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বের গ্রাহকদের প্রচুর পণ্যসম্ভার থেকে বেছে নেওয়ার সুযোগ ও দ্রুত ডেলিভারি দিতে পারবেন। কলকাতায় নতুন ডেলিভারি স্টেশনটি শহরে অতিদ্রুত ডেলিভারি প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে। এই ডেলিভারি নেটওয়ার্ক প্রসারণের ফলে পশ্চিমবঙ্গে অ্যামাজনের প্রত্যক্ষ ডেলিভারি প্রদান সম্ভব হবে ১০০০-এরও বেশি পিনকোড এলাকায়। এই রাজ্যে অ্যামাজনের বিনিয়োগ বৃদ্ধির প্রভাব পড়বে স্থানীয় আর্থিক…
Read More
রেহাই মিলতে পারে অবিরাম বৃষ্টির থেকে

রেহাই মিলতে পারে অবিরাম বৃষ্টির থেকে

নিম্নচাপ চলছে রাজ্য জুড়ে। তার জেরে জল যন্ত্রনায় হাগতে হচ্ছে রাজ্য জুড়ে বঙ্গবাসীকে। গতকাল রাত অবধি ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জল জমেছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাতেও প্রবল বৃষ্টি হয়েছে। পুজোর আগে একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে নাজেহাল সাধারণ মানুষ। তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা এলাকার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি পরিস্থিতিতে হয়েছে বৈঠক। নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা–সহ শীর্ষ আধিকারিকরা।…
Read More
বাংলার মুখ্যমন্ত্রীর শক্তি বৃদ্ধিতে তার সাথে দিলেন লুইজিনহো

বাংলার মুখ্যমন্ত্রীর শক্তি বৃদ্ধিতে তার সাথে দিলেন লুইজিনহো

বাংলায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে লক্ষ্য একটাই ধীরে ধীরে সারা দেশে শক্তি বাড়ানো৷ তার সূত্রপাত ঘটেছে ত্রিপুরা ও গোয়াকে দিয়ে৷ এবার খোদ এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে ঢোকেন তিনি৷ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করলেন ফেলেইরো৷ কংগ্রেসের হয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি৷ জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ৷ তৃণমূল কংগ্রেসে তাঁর যোগদান নিশ্চিত ভাবেই গোয়ায় এগিয়ে রাখবে ঘাসফুল শিবিরকে৷ মোদী বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করেন গোয়ার এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তবে শুধু ফেলেইরো নন৷ তাঁর সঙ্গে প্রায় ৯ জন কংগ্রেস বিধায়ক নবান্নে এসেছেন৷…
Read More
শুরু হয়েছে ভোট পর্ব

শুরু হয়েছে ভোট পর্ব

প্রতীক্ষিত সময়ের অবসান৷ রাজ্যে শুরু হয়েছে ভোটের পর্ব৷ রাজ্যের সব চেয়ে হাই ভোল্টেজ স্থান ভবানীপুরে ভোট আজ৷ সকাল থেকেই ভোটের উষ্ণ হাওয়া ভবানীপুরে৷ ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রথমে বুথ জ্যাম ও পরে ১৪৪ ঝারা লঙ্ঘন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ এ প্রসঙ্গে রিপোর্ট তলব করেছে কমিশন৷ আজ সকালে ভবানীপুরে গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগ উঠেছে৷ খোলা ছিল বেশ কিছু দোকানও৷    এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল৷ কমিশন অবজার্ভার পাঠিয়ে দেখেছে কোনও বুথ জ্যাম হয়নি৷ গুরুদ্বারের সামবে ১৪৪ লঙ্ঘন হয়েছে কিনা, সেটাও কমিশন দেখবে৷…
Read More
মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট সমাপ্ত হল

মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট সমাপ্ত হল

শিলিগুড়ির হোটেল মন্টানা ভিস্তায় গত ২৪ সেপ্টেম্বর বাংলার অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ প্রতিযোগিতার সিজন-২ সমাপ্ত হয়েছে। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রতিযোগিতা তরুণ-বয়স্ক ও বিবাহিত মহিলাদের সর্ববৃহৎ প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে প্রতিযোগীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি মডেলিং জগতে প্রবেশের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়ে যান। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্টের চেয়ারম্যান সম্রাট রাজপুত ও ভাইস-চেয়ারপার্সন মিস রেশমী দেওকোটা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শেডস এন্টারটেনমেন্টের ডিরেক্টর মিঠুন সাহা। সন্দীপজি রিয়ালএস্টেট লিমিটেড চালিত এই প্রতিযোগিতাটি এসআর মডেলিং স্টুডিয়োর একটি প্রকল্প। ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ খেতাব অর্জনের মাধ্যমে তাদের স্বপ্নপূরণের আশা নিয়ে বাংলার বিভিন্ন…
Read More
সব জল্পনাকে সত্যি করে দল বদলালেন কানহাইয়া

সব জল্পনাকে সত্যি করে দল বদলালেন কানহাইয়া

অবশেষে অবসান ঘটলো সমস্ত জল্পনার। সব জল্পনাকে সত্যি করে কংগ্রেসের যোগ দিলেন কানহাইয়া কুমার। দলের সঙ্গে দূরত্ব থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে কংগ্রেসে এলেন জিগনেশ মেওয়ানিও। এদিন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালার উপস্থিতিতে তারা এই দলে জগদান করলেন। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের উপস্থিতিতেই কংগ্রেসে এ দিন যোগ দেন কানহাইয়া এবং জিগনেশ। তবে সিপিআই দলের অন্দরেই কানহাইয়াকে নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। প্রথমত তারা এটাই বুঝতে পারছেন না যে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন কারণ, দলের কোন পদের জন্য কখনও দাবি করেননি কানহাইয়া। তাই হঠাৎ করে এই দলবদল কিছুতেই মেনে নিতে পারছেন না দলের অনেকেই।…
Read More
কয়লা পাচারে গ্রেফতার চার

কয়লা পাচারে গ্রেফতার চার

রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়ে উঠেছে সিবিআই৷ এবার কয়লা কাণ্ডের অন্যতম পাণ্ডা অনুপ মাজি ওরফে লালার চার সঙ্গীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আসানসোল-বাঁকুড়ার এই চার কয়লা মাফিয়া হল জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দ, গুরুপদ মণ্ডল এবং নীরদ মণ্ডল৷ এই চারজনকে আজ আসানসোল আদালতে তোলা হয়৷ এই চার জনকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় এই চার কয়লা মাফিয়া তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করে৷ সঠিক ভাবে তাঁদের প্রশ্নের উত্তরও দিচ্ছেলেন না৷ সিবিআই-এর তরফে আরও জানানো হয়, ধৃত চার ব্যক্তিও লালার সিন্ডিকেটে ছিল৷ তারা এক কথায় লালার সঙ্গী৷ তাই তাদের পুলিশি হেফাজতে নেওয়ার…
Read More
দোরগোড়ায় শারদীয় দুর্গোৎসব চরম ব্যাস্ততায় শিলিগুড়ির ক্ষুদে শিল্পী

দোরগোড়ায় শারদীয় দুর্গোৎসব চরম ব্যাস্ততায় শিলিগুড়ির ক্ষুদে শিল্পী

হাতে গোনা আর মাত্র কদিন তারপরেই মায়ের আগমন। এক বছর অপেক্ষারপর বাপের বাড়িতে সপরিবারে আসবেন মা। যার জন্যই চরম ব্যস্ততা পুজো উদ্যোক্তাদের মধ্যে। অন্যদিকে হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃতশিল্পীরা। শিলিগুড়ির কুমার টুলির পাল পাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরিতে ব্যস্ততা লক্ষ করা গেলো  ২৮শে সেপ্টেম্বর। শিলিগুড়ির হাকিম পাড়ার সরোজ পালের বাড়িতে প্রতি বছরই সমতল থেকে পাহাড় সরোজ পালের হাতে তৈরি দূর্গ প্রতিমার চাহিদা রয়েছে বিপুল। লাগাতার লকডাউন ও আংশিক লকডাউনে শিল্পীদের মনভার থাকলেও অন্যবারের মত এবারও সরোজ পালের হাতের তৈরি মূর্তির চাহিদায় খামতি নেই। পাশাপাশি এবছর খুব আনন্দিত ও গর্বিত অনুভব করছেন সরোজ বাবু, তিনি…
Read More
বনধের প্রভাব শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়

বনধের প্রভাব শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়

২৭শে সেপ্টেম্বর কৃষক সংগঠনের ডাকা বনধের প্রভাব শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার দফায় দফায় বনধ সমর্থনকারীদের মিছিল লক্ষ্য করা যায় শহর শিলিগুড়িতে। একদিকে অল ইন্ডিয়া সংগঠন ডিএসএসসিআই যৌথ মিছিল বার করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অপরদিকে অন্য একটি মিছিল বাম সংগঠনের নেতৃত্বে বার হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে।  অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে বিপুল পুলিশি উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়।  সপ্তাহের প্রথম দিন শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলো রয়েছে সুনসান বন্ধের প্রভাব এমনি দেখা যায় শহরে ছোটো ছোটো দোকানে। শিলিগুড়ি জংশন সরকারি-বেসরকারি বাস চলাচল হাতেগোনা কয়েকটি…
Read More
সতর্কতা বাড়ছে উপকূলবর্তী অঞ্চলে

সতর্কতা বাড়ছে উপকূলবর্তী অঞ্চলে

গভীরতা বাড়ছে নিম্নচাপের‌। বাড়ছে বৃষ্টির সম্ভনা। সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকা‌। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকায় ঝড়োহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি সৈকত নগরীর দিঘা, মন্দারমনি ও তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে বারণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সৈকত দিঘায় বেড়াতে আসা পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রে মৎস্য শিকার করতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপৎকালীন তৎপরতা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। একের পর এক এলাকার জনপ্রতিনিধিরা পরিদর্শন করছেন। সৈকত নগরীর…
Read More
আরো একবার সিবিআই – এর কোপ পড়লো তৃণমূল শিবিরে

আরো একবার সিবিআই – এর কোপ পড়লো তৃণমূল শিবিরে

আবার একবার সিবিআই - এর কোপ পড়লো রাজ্যের শাসক শিবিরে৷ আইকোর চিটফান্ড মামলায় এবার মদন মিত্র ও তাঁর ছেলেকে তলব করল সিবিআই৷ মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্র দু’জনকেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তলব করা হয়েছে৷ আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ মিত্রকে৷ আইকোরের নথিপত্র খতিয়ে দেখে মদন মিত্র ও তাঁর ছেলের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি৷ জানা গিয়েছে, আইকোরে অফিসিয়াল ডেজিগনেশন ছিল স্বরূপ মিত্রের৷ এর আগে পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই৷ পার্থ চট্টোপাধ্যায় ও মানস ভুঁইয়ার অফিসে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই অফিসাররা৷ তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল৷ আইকোর চিট ফান্ড মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই…
Read More