27
Aug
রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হলেও লেগেই আছে সংক্রমনের সংখ্যায় ওঠা পড়া। তাই সংক্রমণ রোধে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। বন্ধ সমস্ত লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে সব্জি কলকাতায় আনা সবজি বিক্রেতাদের কার্যত অসম্ভবের পর্যায় দাঁড়িয়েছে। তার ফলে বিপুল অংকের ক্ষতির মুখে পড়ছে সবজি বিক্রেতারা। অন্যদিকে সড়ক পথে কলকাতায় পৌঁছালে সেই সবজির দাম হচ্ছে আকাশ ছোঁয়া। অবশেষে এই বিপত্তির নিষ্পত্তি হল। সব দিক বিবেচনা করে এবার কৃষক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। রেলের এই সিদ্ধান্তে খানিকটা সস্তায় মিলবে সবজি, রেলের মতোই আশাবাদী আমজনতা। চলতি বছরের শুরুতে করোনা বেশ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু মার্চের শেষ থেকে বাড়তে থাকে সংক্রমণ। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে…
