বাংলায় এল ওপার বাংলার ইলিশ

বাংলায় এল ওপার বাংলার ইলিশ

বাঙালিদের জন্য এলো দারুন খুশির খবর। চলছে বর্ষার মরশুম আর বর্ষা মানেই বাঙালির প্রিয় ইলিশ। এবার পুজোয় বাংলাকে উপহার দিলো বাংলাদেশ সরকার। পদ্মার ইলিশ এল ওপার বাংলা থেকে এপার বাংলায়৷ রাজ্য পৌঁছল ১৬ টন ইলিশ৷ বাংলাদেশ থেকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এ রাজ্যে ঢোকে। এদিন সকালথেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয় ওই ইলিশের বেচাকেনা। আজ আরও ১১ ট্রাক ইলিশ ঢুকবে রাজ্যে৷ প্রসঙ্গত, বাংলাদেশের মৎস্য বিভাগের পক্ষে আগেই জানানো হয়েছিল, পদ্মার ইলিশ পাঠাবে শেখ হাসিনা সরকার। মোট ২,০৮০ মেট্রিক টন ইলিশ আসবে ভারতে।  প্রসঙ্গত, ২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ওপার বাংলা থেকে…
Read More
বামফ্রন্টের নাগরিক কনভেনশন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

বামফ্রন্টের নাগরিক কনভেনশন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

শিলিগুড়িতে আয়োজিত হল বামফ্রন্টের নাগরিক কনভেনশন। শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হল ঘরে বৃহস্পতিবার বামফ্রন্টের ডাকে এক নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়। যেখানে বাম পন্থীদের উপস্থিত ছিলো চোখে পরার মতো। অশোক ভট্টাচার্য, জিবেশ সরকার সহ একাধিক বাম নেতৃত্বে উপস্থিতে এদিনের কনভেনশন শুরু হয়। মূলত অবিলম্বে পৌর নির্বাচন, টিকাকরণ নিয়ে রাজনীতি বন্ধ, শিলিগুড়ি শহরের উন্নয়ন, স্বল্প আয়ের মানুষদের ভাতার দাবি সহ একাধিক দাবি তুলে এদিনের কনভেনশন শুরু হলে প্রথম বক্তব্য রাখে শহরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।
Read More
আসন্ন পূজার মরসুমে করোনা রোধে দায়ের হলো মামলা

আসন্ন পূজার মরসুমে করোনা রোধে দায়ের হলো মামলা

গত বছরের পর চলতি বছরেও কারণে আবহেই হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এরই মাঝে আশঙ্কা করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের। তাই এইবারও এই মহোৎসবে ভিড় নিয়ন্ত্রণ এবং করোনা বিধির কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু। মামলাকারী অজয় কুমার দে আদালতে এই ইস্যুতে পিটিশন ফাইল করেছেন। মামলাকারীর আবেদন, হাইকোর্ট গত বছর যে নির্দেশিকা জারি করেছিল সেটাই এবছর বলবত থাকুক। গতবারে হাইকোর্টের নির্দেশে কারণেই করোনার সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব হয়েছিল।  আইনজীবী জানিয়েছেন, গতবার করোনা বিধি নিষেধ থাকার কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবারও যেন তাই করা হয়, সেই আবেদন করেছেন তিনি। কারণ ইতিমধ্যেই আগামী কয়েক সপ্তাহে করোনা তৃতীয় ঢেউ আসার ইঙ্গিত মিলেছে।…
Read More
জল্পনা শুরু হলো দিলীপ ও পরিবহন মন্ত্রীর বার্তায়

জল্পনা শুরু হলো দিলীপ ও পরিবহন মন্ত্রীর বার্তায়

একুশে নির্বাচনের আগে থেকে ফল প্রকাশের পরেও চলছে দল বদলের খেলা৷ একুশে নির্বাচনের আগে যে সব নেতারা বিজেপি’র স্রোতে গা ভাসিয়েছিলেন ভোটের ফল প্রকাশের পর থেকেই তারা উল্টো সুর গাইছেন সবাই৷ বিজেপি’ত ভাঙন ধরিয়ে ক্রমেই নিজেদের দূর্গ পাকা করছে তৃণমূল৷ একের পর এক নেতার নাম লেখাচ্ছেন রাজ্যের শাসক দলে৷ দিন কয়েক আগেই সকলকে রীতিমতো চমক দিয়ে রাজনৈতিক সন্ন্যাস ভেঙে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে, শাসক শিবিরে যোগ দিতে চলেছেন ফরাক্কার পাঁচ বারের কংগ্রেস বিধায়ক মইনুল হক৷ এই পরিস্থিতিতে তৈরী হলো আরো এক নতুন জল্পনা৷ অধীর রঞ্জন চৌধুরীর দল বদলের জল্পনা উস্কে দিলেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কোনও…
Read More
বিজেপি প্রাথীর হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয়মন্ত্রী

বিজেপি প্রাথীর হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয়মন্ত্রী

চলতি মাসে সামনেই রাজ্যে হবে উপনির্বাচন৷ মাঝে বাকি আর মাত্র কয়েকদিন৷ প্রচার শুরু হয়েছে চারদিকে৷ ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদ্বীপ সিং পুরী৷ সকাল থেকেই প্রচারে নেমেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ দিনভর প্রচার কর্মসূচি রয়েছে তাঁর৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নেমেই আজ এসএসকেএম-এর কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ সেই সঙ্গে সেরে নিলেন জনসংযোগ৷ এর পর কালীঘাট মন্দিরেও পুজো দেন তিনি৷  সেখান থেকে ফিরে ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ এর পর…
Read More
নারদ মামলায় এল চিঠি

নারদ মামলায় এল চিঠি

রাজ্যের সবচেয়ে চর্চিত বড়ো মামলা নারদ মামলা৷ এই মামলায় চার্জশিট বিতর্কে বিধানসভার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ওই চিঠিতে ইডি-র তরফে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, ইডি-র কোনও অফিসার আজ বিধানসভার স্পিকারের সামনে হাজিরা দেবেন না৷ বিধানসভায় গিয়ে অধ্যক্ষের দফতরে চিঠি জমা দেন ইডি-র এক অফিসার৷ প্রসঙ্গত, নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম সহ বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি ও সিবিআই। ইডির বিশেষ আদালত তাঁদের নামে সমনও জারি করেছে। সেই সমন স্পিকারের মাধ্যমে অভিযুক্তদের কাছে পাঠানো হয় বিধানসভায়। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে, সমন পৌঁছানোর দায়িত্ব বিধানসভার নয় এবং অভিযুক্তদের কাছে সেই সমন পাঠাতে অস্বীকার…
Read More
দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন নতুন বিজেপি সভাপতি

দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন নতুন বিজেপি সভাপতি

নতুন দায়িত্ব পেলেন তৎপর হয়ে উঠলেন বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন৷ দায়িত্বে নামলেন খোদ রাজ্যের মুখ্য মন্তীর পাড়া থেকে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে নামলেন বিজেপি’র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে প্রচারে নামতে চলেছেন তিনি৷ এদিকে, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢোকার মুখেই তাঁদের পথ আটকায় পুলিশ৷ শুরু হয় তুলুম বচসা৷ এদিন মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে বিজেপি’র রাজ্য সভাপতি ভবানীপুর উপনির্বাচনের প্রচার শুরু করেন৷ একেবারে দরজায় দরজায় গিয়ে তিনি প্রচার চালান তিনি৷ কিন্ত যে রাস্তাটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাচ্ছে, সেখানে তাঁর পথ আটকায় পুলিশ৷ পুলিশ জানায় এত বেশি…
Read More
তুলে নেওয়া হলো আরো এক বিজেপি নেতার কেন্দ্রীয় সুরক্ষা

তুলে নেওয়া হলো আরো এক বিজেপি নেতার কেন্দ্রীয় সুরক্ষা

বাবুল সুপ্রিয়র দল বদলে সরগরম রাজ্য রাজনীতি। তার এই সিদ্ধান্তের পর থেকেই বার বার প্রশ্ন উঠছে এবার কে? এই পরিস্থিতিতেই জল্পনা তুঙ্গে উঠল আরো। আচমকাই কেন্দ্রের তরফ থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল ও দুই নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাজ্য সরকারকে একটি চিঠির মাধ্যমে এই কথা জানানো হয়েছে। কেন্দ্র যাদের নিরাপত্তা প্রত্যাহার করল, তাঁদের মধ্যে রয়েছেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। এছাড়াও ওই তালিকায় রয়েছে একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নাম। একুশে নির্বচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের গেরুয়া শিবিরের পরিস্থিতি সঙ্গিন। একের পর এক…
Read More
জল্পনা বাড়ছে লকেটের দল বদলের

জল্পনা বাড়ছে লকেটের দল বদলের

সদ্য মাত্রই বহু জল্পনার অবসান করে দল বদল করে রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হয়েছেন বাবুল সুপ্রিয়৷ এবার জল্পনা বাড়ছে হুগলি’র বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দল বদলের৷ কানাঘুষো ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি৷ যদিও দলত্যাগের জল্পনা উড়িয়ে দিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, ওই বৈঠকে তাঁদের মধ্যে অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে৷ অন্যদিকে, লকেটকে দলে ধরে রাখতে মরিয়া বিজেপি নেতৃত্ব৷ মঙ্গলবার লকেটের সঙ্গে নিজের বাসভবনে দীর্ঘ বৈঠকও করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ লকেট জানান, তাঁকে উত্তরাখণ্ড বিধানসভা ভোটের পর্যবেক্ষক করা হয়েছে৷ সেই বিষয়েই নাড্ডাজির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে৷ উত্তরাখণ্ডের ভোটে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে পর্যবেক্ষক…
Read More
চিন্তা বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে

চিন্তা বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে

দেশের করোনা সংক্রমণ স্বস্তি দিলেও এবার চিন্তা বাড়ছে রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। আসন্ন পূজার আগে চিন্তা ধরাচ্ছে সংক্রমণের এই সংখ্যা। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের। রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৪১ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ। কোভিড-১৯-কে হারিয়ে…
Read More
বাড়ির দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন পুরাতন মালদার দাঁ পরিবারের দুই মেয়ে

বাড়ির দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন পুরাতন মালদার দাঁ পরিবারের দুই মেয়ে

সামর্থ্য নেই, তবুও পূর্ব পুরুষদের হাতে শুরু হওয়া দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন দাঁ পরিবারের দুই মেয়ে। রোজগার বলতে গৃহশিক্ষকতা এবং অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ এই চলে পুরাতন মালদার দাঁ পরিবারের দুই বোনের সংসার। আর সারা বছরের অল্প অল্প করে জমানো টাকা এবং প্রতিবেশীদের আর্থিক সহযোগিতা নিয়ে বংশের দুর্গাপুজোর ঐতিহ্যকে ধরে রেখেছেন দাঁ পরিবারের দুই সদস্য প্রভাদেবী এবং জয়াদেবী।  পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকায় রয়েছে দাঁ পরিবারের জরাজীর্ণ বাড়িটি। সেখানে থাকেন দুই বোন প্রভা দাঁ এবং জয়া দাঁ। প্রভাদেবী বিবাহিত হলেও স্বামীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। তিনি তার বাবার বাড়িতে একমাত্র মেয়েকে নিয়ে থাকেন। প্রভাদেবীর ছোট বোন জয়া…
Read More
মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সিজন ২ ফিনালে

মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সিজন ২ ফিনালে

‘মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ ভারতের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টটি এসআর মডেলিং স্টুডিওর চেয়ারম্যান সম্রাট রাজপুতের একটি উদ্যোগ। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টের কো-চেয়ারম্যান হলেন মিস রেশমি দেওকোটা। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন মিঠুন সাহা এবং অনুষ্ঠানটি সন্দীপগ রিয়েলস্টেট লিমিটেড দ্বারা পরিচালিত। উল্লেখ্য, মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সফলভাবে সিজন ১ সম্পন্ন করেছে এবং সিজন ২ সফলভাবে পরিচালনা করছে। এই মেগা ইভেন্টের (মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৪ শে সেপ্টেম্বর হোটেল মন্টানা ভিস্তা, শিলিগুড়িতে।
Read More
তৃণমূলের যুবরাজের হাত ধরে হবে উপনির্বাচনের প্রচার

তৃণমূলের যুবরাজের হাত ধরে হবে উপনির্বাচনের প্রচার

চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে উপনির্বাচন ভোট। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ নির্বাচন এবং সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচন। সব কেন্দ্রেই জয়েই জন্য ঝাঁপিয়েছে তৃণমূল। এবার আসন্ন নির্বাচন ও উপ নির্বাচনে ফের ময়দানে নামতে চলেছেন তৃণমূলের যুবরাজ। প্রচার শুরু করবেন ভবানীপুর কেন্দ্র দিয়েই। ভবানীপুর থেকে লড়াই করছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে জয় নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী তৃণমূল। এবার সেই বিশ্বাসকে আরও পোক্ত করতে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের যুবরাজ ফের একবার ময়দান থেকে নিজের শক্তি বুঝিয়ে দিতে চলেছেন। হাইভোল্টেজ নির্বাচন নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। জানা গিয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার…
Read More
বিভিন্ন জায়গায় চিন্তা বাড়াচ্ছে শিশুর অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা

বিভিন্ন জায়গায় চিন্তা বাড়াচ্ছে শিশুর অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা

করোনার তৃতীয় ঢেউ এর আতঙ্কের মাঝেই নতুন আতঙ্ক। অজানা জ্বরে কাবু একের পর এক শিশু। গোটা উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ উদ্বেগ। পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই অন্তত ৭৬০জন শিশু ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মালদা মেডিকেল কলেজের চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল ৮ মাসের এক শিশুর । গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন শিশুর বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই শিশু মৃত্যুর ঘটনায় মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। কয়েকদিন ধরেই জলপাইগুড়ি-সহ শিলিগুড়ি এবং কোচবিহারের শিশুদের মধ্যেও বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। হাসপাতালে ভরতি বহু শিশু। পশ্চিম বর্ধমানেও…
Read More