16
Jul
বাড়তে থাকা করোনা আবহে বেশ কিছু দিন যাবৎ বন্ধ রয়েছে মঠের দরজা। তবে এবার দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী চব্বিশে জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠের দরজা। যাবতীয় করোনা বিধি মেনে ওইদিন ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। তবে করোনা বিধি পালনে জোর দিয়েছে মঠ কর্তৃপক্ষ। বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন, সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। প্রসঙ্গত, করোনা আবহে ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের…
