26
Jun
বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড। চলন্ত ট্রেনে মহিলার হাতে মিলল ব্যাগবন্দি শিশু। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগ। এরপরে বিরাটি স্টেশনে নামিয়ে জিআরপি-র হাতে তুলে দিলেন বাকি মহিলারা। সন্দেহ হওয়ায় ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিআরপি। আর এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি বিরাটি স্টেশনে। স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আটকে রয়েছে একাধিক ট্রেন। যার জেরে দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রীরা। জানা গিয়েছে, বুধবার সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই মহিলা। তাঁর হাতে ছিল একটি বাজারের ব্য়াগ। কিন্তু যাত্রীদের সন্দেহ হয় যখন তাঁরা দেখেন বাজারের ব্যাগটি নড়াচড়া করছে। এরপরই কয়েকজন মহিলা অভিযুক্তকে জিজ্ঞাসা…
