উত্তর পূর্ব

এবারের মিছিল হতে পারে লক্ষ মানুষ নিয়ে, বড় ঘোষণা অভিষেকের

এবারের মিছিল হতে পারে লক্ষ মানুষ নিয়ে, বড় ঘোষণা অভিষেকের

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই গত ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে ছিল তৃণমূলের ধর্না কর্মসূচী। এরপর কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত হুঙ্কার ছাড়লেন। দুমাস পর মুখ্যমন্ত্রী এক লাখ লোক নিয়ে মিছিল করবেন দিল্লির রাজপথে, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের টাকা কেন্দ্র আটকে রেখেছে, তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে আগামী দিনে আরও তীব্র আন্দোলন হবে। অভিষেক জানান, যদি রাজ্যপাল দেখা না করেন তাহলে সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে। প্রথমে একটি জমায়েত হবে রবীন্দ্র সদনে। সেখান থেকে ৪০ সদস্যের…
Read More
এবার দুর্নীতিতে নাম জড়াল খাদ্যমন্ত্রীর

এবার দুর্নীতিতে নাম জড়াল খাদ্যমন্ত্রীর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষের মাইকেলনগরের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। চলছে টানা তল্লাশি। উল্লেখ্য, বিধায়ক তথা মন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সূত্র ধরেই মন্ত্রীর নাম উঠে আসে। রাজ্যের আরও বহু জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুর নিয়োগ দুর্নীতি খোঁজ পায় তদন্তকারী সংস্থা। তারপরই আদালতের নির্দেশে শুরু হয় তদন্ত।…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশে এনজেপি স্টেশন চত্বরে খোলা হল সহায়তা কেন্দ্র

মুখ্যমন্ত্রীর নির্দেশে এনজেপি স্টেশন চত্বরে খোলা হল সহায়তা কেন্দ্র

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার এনজেপি স্টেশন চত্বরে খোলা হলো সহায়তা কেন্দ্র। বিধ্বস্ত সিকিম। তিস্তার রুদ্ররূপে আটকে রয়েছে এখনো পর্যন্ত বহু পর্যটক। পর্যটকদের যাতে সুরক্ষিতভাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন সেদিকে নজর রেখে এবার এনজিপি স্টেশনে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসজেডিয়ের এর তরফ খোলা হলো সহায়তা কেন্দ্র। শুক্রবার সহায়তা কেন্দ্র দপ্তরের উদ্বোধন করলেন এস জি ডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, উপস্থিত ছিলেন এসজেডিএর ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গার সহ এসজেডিয়ের একাধিক নেতৃত্বরা। এদিন বন্যার কবলে আটকে থাকা পর্যটকদের পাশে তারা রয়েছেন বলে জানান চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি আরও বলেন, পর্যটক দের যাবতীয় সমস্যার সমাধানে এনজেপি স্টেশনে খোলা হল সহায়তা কেন্দ্র।
Read More
বদল হলো বন্দে ভারতের টাইমটেবিল

বদল হলো বন্দে ভারতের টাইমটেবিল

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। ঘোষণার পর চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একেরপর একগুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এবার গতি বাড়তে চলেছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। ফলে নির্দিষ্ট সময়ের আগে যাত্রীরা পৌঁছে যাবে হাওড়ায়। বর্তমানে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে সকাল ৫:৫৫ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছায় ১:২৫ মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে এই ট্রেন রওনা দেয় দুপুর তিনটের সময় এবং হাওড়া এসে পৌঁছায় রাত ১০:৩৫ মিনিটে। তবে গতি বৃদ্ধির…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। লোকাল ট্রেনের মাধ্যমে অধিকাংশ মানুষ স্কুল-কলেজ-কর্মক্ষেত্রে পৌঁছান। মুম্বাইয়ে লোকাল ট্রেনে ভারতীয় রেল ইতিমধ্যেই এসি কোচের সূচনা করেছে। এবার ভারতীয় রেল বাংলাতেও এই ধরনের এসি ফার্স্ট ক্লাস কোচ অন্তর্ভুক্ত করতে চলেছে লোকাল ট্রেনে। খুব শীঘ্রই শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে এসি ফার্স্ট ক্লাস কামরা পরিষেবা দিতে শুরু করবে। প্রথমদিকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করা হবে রেলের পক্ষ থেকে। তারপর বাণিজ্যিকভাবে এই পরিষেবা দেওয়া হবে যাত্রীদের। তবে কবে থেকে শিয়ালদা ডিভিশনে এসি কোচের লোকাল ট্রেন চলবে সেই বিষয়ে এখনও সঠিক খবর পাওয়া যায়নি। সরকারিভাবে এই বিষয়ে…
Read More
সই না থাকায় পিছিয়ে গেলো মামলার শুনানি

সই না থাকায় পিছিয়ে গেলো মামলার শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানির শুরুতেই ত্রুটি ধরা পড়ল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনপত্রে অভিষেকের সই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আবেদনপত্রে সই রয়েছে তার বাবা অমিত বন্দ্যোপাধ্য়ায়ের। যদি কখনও মামলাকারী সই না করতে পারে তাহলে তার পরিবর্তে আবেদনকারীর বাবা বা মা সই করতে পারেন। তবে, সেক্ষেত্রে মামলাকারীকে সম্মতিসূচক…
Read More
আগামী সপ্তাহে দুদিন বন্ধ থাকতে চলেছে সবকিছু

আগামী সপ্তাহে দুদিন বন্ধ থাকতে চলেছে সবকিছু

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। আসন্ন এই দুর্গাপূজার আগে মাসে একাধিক ছুটি পাচ্ছে সরকারি কর্মীরা। যদিও এ কোনও সরকারি ছুটি নয়। সংগ্রামী যৌথ মঞ্চ অক্টোবর মাসের ১০ ও ১১ তারিখ মঙ্গল ও বুধবার কর্মবিরতির ডাক দিয়েছে। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস কাছারি সব কিছুই বন্ধ রাখতে বলা হয়েছে। দীর্ঘ দিন ধরে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে চলছে মামলা। প্রায় দুইশোরও বেশি দিন ধরে আন্দোলন করে চলেছে বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি পুজোর আগেই তাদের বকেয়া ডিএ মেটানো হোক। আর এই দাবিতেই কর্মবিরতির…
Read More
ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। বিপুল জনজোয়ারের কথা মাথায় রেখে পুজোর আগে থেকেই দিঘার রাস্তায় ব্যাটারি চালিত এসি মিনিবাস পরিষেবা শুরু করতে চলছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি। জানা গিয়েছে, মিনি বাসে করে যারা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এলাকায় ঘুরে দেখতে চান তাদের জন্য সংস্থার কাছে বন্ধ হয়ে যাওয়া যে পাঁচটি ব্যাটারি চালিত মিনি আছে, সেগুলোকেই কাজে লাগানো হচ্ছে। ভাড়াও থাকছে আগের মতোই ১০০টাকা। অক্টোবর মাসের ৮-৯ তারিখে দিঘায় দেখা যাবে মিনি বাসগুলি। মাত্র ১০০ টাকা খরচ করলেই ৫ টি মিনিতে…
Read More
লাগাতার বৃষ্টিতে কলকাতায় মণ্ডপের কাজ থমকে

লাগাতার বৃষ্টিতে কলকাতায় মণ্ডপের কাজ থমকে

মণ্ডপ তৈরি করাবেন কি, লোক লাগিয়ে পার্কের মাঠের কাদা-জল পরিষ্কার করাতেই ব্যস্ত। কেউ গোটা মণ্ডপ ঢেকে ফেললেও কাজ উতরোতে পারছেন না, কিছুই শুকোচ্ছে না বলে! অনেকে মণ্ডপসজ্জার অবিচ্ছেদ্য অঙ্গ, আলোর কাজ এখনও শুরুই করতে পারেননি, জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায়। বেশির ভাগ জায়গাতেই মণ্ডপের বাইরের অংশের কাজ শুরুই করা যায়নি। স্টুডিয়োয় বসে কাজ করে নিয়ে এসে মণ্ডপে জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন যাঁরা, মাথায় হাত তাঁদেরও! সকলেই জানতে চান, বৃষ্টি ধরবে কবে! টানা বৃষ্টিতে কলকাতার অধিকাংশ পুজোর উদ্যোক্তাদের পরিস্থিতি আরও জটিল হয়েছে। সব চেয়ে বেশি চিন্তায় পড়েছেন কলকাতার সেই সমস্ত পুজোর উদ্যোক্তারা, যেগুলিতে ইউনেস্কোর প্রতিনিধিদের যাওয়ার কথা। কারণ, ঘোষণা অনুযায়ী, আগামী…
Read More
দিল্লি থেকে বড় ঘোষণা অভিষেকের

দিল্লি থেকে বড় ঘোষণা অভিষেকের

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই গত ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে ছিল তৃণমূলের ধর্না কর্মসূচী। যন্তর-মন্তরে ধর্নায় বক্তব্য রাখার সময় অভিষেক বলেন, ‘দু’বছর যাদেরকে কাজ করিয়ে রাখার পর যাদের পারিশ্রমিক আটকে রাখা হয়েছে টাকা আমরা দেব। রাজ্য সরকারের উপর যদি চাপ সৃষ্টি হয়, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা এখানে সাংসদ-বিধায়করা রয়েছি, আমাদের ৭০ হাজারের বেশি জনপ্রতিনিধি রয়েছে। আমাদের বেতনের টাকায় আপনাদের দু’মাসের মধ্যে টাকা দেব। ৩০ নভেম্বরের মধ্যে আমরা সব টাকা দেব। যন্তর-মন্তরে এই কথা বলে যাচ্ছি।’ ওই মঞ্চ…
Read More
হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়

হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়

প্রায় বেশ কিছুদিন ধরেই ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। অন্যদিকে এই পরিস্থিতিতেই দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিনের একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সবার। আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্তিশগড়ের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল, তা আপাতত দক্ষিণ ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকার উপর রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যার জেরে আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। যার জেরে এই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,…
Read More
কিছু জায়গায় সামান্য কম হলো পেট্রোল-ডিজেলের দাম

কিছু জায়গায় সামান্য কম হলো পেট্রোল-ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। একদিকে যেমন বেশ কিছু শহরে কমেছে পেট্রোল-ডিজেলের দাম, অন্যদিকে বেশ কিছু শহরে আবার দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানির। কলকাতা -পেট্রল 106.03 টাকা এবং ডিজেল 92.76 টাকা। দিল্লি – পেট্রল 96.72 টাকা ও ডিজেল 89.62 টাকা। মুম্বই – পেট্রল 106.31 টাকা এবং ডিজেল 94.27 টাকা। চেন্নাই- পেট্রল 102.86 টাকা ও ডিজেল 94.46 টাকা। বেঙ্গালুরু – পেট্রল 101.94 টাকা এবং ডিজেল 87.89 টাকা। লখনউ -পেট্রল 96.57 টাকা ও ডিজেল 89.76 টাকা। জয়পুর -পেট্রল 108.48 টাকা এবং ডিজেল 93.72 টাকা। গুরুগ্রাম –…
Read More
তদন্তে গতি আনতে ইডির তরফে আবার তলব অভিষেককে

তদন্তে গতি আনতে ইডির তরফে আবার তলব অভিষেককে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ৯ অক্টোবর, সোমবার, সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়েছে অভিষেককে। প্রসঙ্গত এর আগে ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। ঘটনাচক্রে ওই দিনই ছিল তৃণমূলের পূর্ব ঘোষিত দিল্লি চলো কর্মসূচী। কিন্তু এবার আর ইডি হাজিরায় যাননি অভিষেক। আগেই বিবৃতি দিয়ে অভিষেক জানিয়ে দিয়েছিলেন, এ বার তিনি ইডি নয় বরং দিল্লিতে হাজির থাকবেন।…
Read More
রাজ্যে অতিভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি দক্ষিণবঙ্গে

রাজ্যে অতিভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি দক্ষিণবঙ্গে

প্রায় বেশ কিছুদিন ধরেই ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। অন্যদিকে এই পরিস্থিতিতেই দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিনের একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সবার। অন্যদিকে পড়শি রাজ্য ঝাড়খন্ডে ক্রমাগত ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। মূলত সাতটি রাজ্যের অবস্থা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে দ্রুত এই বৈঠক সেরে নেওয়ার আদেশ দেন। পরিস্থিতি যাতে প্রতিকূল অবস্থায় না যায় তাই আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে। এমনকি বিশেষ নজর রাখতে…
Read More