উত্তর পূর্ব

উত্তরপূর্বাঞ্চলে কিরানার সুবিধা করে দিচ্ছে ই-কমার্স

উত্তরপূর্বাঞ্চলে কিরানার সুবিধা করে দিচ্ছে ই-কমার্স

গ্রাহকদের অর্ডারের পণ্যসামগ্রী নিরাপদে ডেলিভারি দেওয়ার জন্য ও বাড়তি আয়ের জন্য ক্রমশ বেশি সংখ্যায় কিরানা ই-কমার্স প্লাটফর্মে যোগ দিচ্ছে। চাহিদা বাড়ার কারণে বর্তমানে দেশের উত্তরপূর্বাঞ্চলে ই-কমার্সের বৃদ্ধি ঘটছে। কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো পূর্ব ও উত্তরপূর্বের শহরগুলিতে ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম বেশিমাত্রায় প্রসারিত হচ্ছে এবং এই অঞ্চলের গ্রাহকরা কেনাকাটার অভিজ্ঞতা আরও বেশি পাচ্ছেন ই-কমার্সের সঙ্গে স্থানীয় কিরানাগুলির সম্পর্ক বৃদ্ধির ফলে। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম উত্তরপূর্বাঞ্চলের হাজার হাজার কিরানা ডেলিভারি পার্টনারকে স্থায়ী আয়ের সুযোগ করে দিয়েছে। বর্তমানে পূর্বাঞ্চল থেকে ১৩ হাজারেরও বেশি কিরানা ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত রয়েছে। ২০১৯ সালে শুরু হওয়া ফ্লিপকার্ট কিরানা প্রোগ্রাম টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে আরও বেশিমাত্রায় প্রসারণের…
Read More
আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর । এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানের ঝাড়গ্রাম জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে।…
Read More
ভিড় বাড়ছে রবির কক্ষপথে

ভিড় বাড়ছে রবির কক্ষপথে

বামজামানায় কোচবিহারে শূন্য থেকে শুরু করে একসময় বিধায়ক সংখ্যা নয়ের মধ্যে আটে এসে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের। আর সেই অপ্রতিরোধ্য তৃণমূলের বিজয় রথ আটকে যায় বিগত ২০১৯ লোকসভায়। বিজেপির কাছে কোচবিহার লোকসভা আসনে পরাজিত হয় তৎকালীন জেলা সভাপতি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর এরপরেই দলের জন্মলগ্ন থেকে দায়িত্বে থাকা জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের হাত ঘুরে জেলা সভাপতির দায়িত্ব বর্তমানে তুলনায় তরুণ ও নবীন নেতৃত্ব পার্থ প্রতীম রায়ের হাতে। তা সত্বেও বিগত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে শাসকদল ভালো ফল করলেও করতে পারেনি কোচবিহারে। বিধায়ক সংখ্যা এসে দাড়িয়েছে সাকুল্যে দুইয়ে। দলের এই হতাশাব্যঞ্জক…
Read More
ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো  আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো টিকাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে ফেক আইএএস দেবাঞ্জন দেব। এবার কলকাতা পুলিসের জালে ফেক আইপিএস। ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো গাড়ি। গ্রেফতার ধৃতের নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও।  ভুয়ো আইপিএস ও তার রক্ষীর থেকে মিলেছে অস্ত্র। সম্ভবত সেটির লাইসেন্স রয়েছে। ভুয়ো আইপিএসের থেকে মিলেছে রিভলভার। নিরপত্তা রক্ষীর থেকে মিলেছে একটি দামি পিস্তল। অভিযোগ, আইপিএস অফিসার পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে দীর্ঘদিন ঘুরে বেরাত ধৃত ব্যক্তি। একাধিক ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত। একবালপুরের এক ব্যবসায়ীকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিসের কাছে তার নামে অভিযোগ জমা পড়েছিল।…
Read More
স্পাইসহেলথ-এর মোবাইল টেস্টিং ল্যাবরেটরি

স্পাইসহেলথ-এর মোবাইল টেস্টিং ল্যাবরেটরি

আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য গুয়াহাটিতে স্পাইসহেলথ তাদের প্রথম মোবাইল টেস্টিং ল্যাবরেটরি চালু করল। এই মোবাইল ল্যাব থাকবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবং স্যাম্পল কালেকশনের ব্যবস্থা থাকবে লোকপ্রিয় গোপীনাথ বরদোলুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই কাজের জন্য স্পাইসহেলথ যুক্ত হয়েছে ন্যাশনাল হেলথ মিশন আসামের সঙ্গে। ভারতে ১০টি শহরে স্পাইসহেলথ ২৩টি ল্যাব ও কালেকশন সেন্টার এবং ৫টি রাজ্যে ৭টি ভ্যাক্সিনেশন সেন্টার পরিচালনা করে। বর্তমানে দেশে স্পাইসহেলথ সর্বাপেক্ষা দ্রুত বৃদ্ধিশীল ডায়াগনোস্টিক ল্যাব হিসেবে উঠে আসছে। ২০২০-এর নভেম্বরে চালু হওয়ার পর থেকে এপর্যন্ত তারা ৩.৫ মিলিয়ন আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করেছে। ২০২১-এর মে মাসে স্পাইসহেলথ গুরুগ্রামে আরও ৪টি আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার…
Read More
হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের

হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের

হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি লকুর। থাকবেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।’ জানা গিয়েছে, দুসদস্যের এই তদন্ত কমিশন অবিলম্বে কাজ করা শুর করবে।  মুখ্যমন্ত্রী জানান, তিনি ভেবেছিলেন, কেন্দ্র এই নিয়ে উদ্যোগী হবে। কিন্তু, তা না হওয়ায়, তাঁর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। মমতা বলেন, সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম, সংসদ চলাকালীন কেন্দ্র নিশ্চয় তদন্ত করবে। আর সেই তদন্ত করা হবে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে।  পেগাসাস ইস্যুতে মোদি সরকারের ওপর ক্রমশ…
Read More
আরামবাগ গার্লস স্কুলে রেজাল্ট বিভ্রাট, নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

আরামবাগ গার্লস স্কুলে রেজাল্ট বিভ্রাট, নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

আরামবাগ গার্লস স্কুলে রেজাল্ট বিভ্রাট। চরম বিক্ষোভ। আর বিক্ষোভের একদিনের মধ্যেই সংশোধিত রেজাল্ট হাতে পেয়ে গেলেন ছাত্রীরা। সংশোধিত রেজাল্ট আসতে দেখা গেল নম্বর বেড়েছে ১৩৭ জন ছাত্রীর। বর্ধিত নম্বরের রেজাল্ট পেয়ে খুশির হাওয়া ছাত্রী মহলে। গত শুক্রবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হতে বিক্ষোভে ফেটে পড়েন আরামবাগ গার্লস স্কুলের ছাত্রীরা। করোনার কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ায়, হিসেব কষে অনেকেই আগে থেকে জেনে গিয়েছিলেন কত নম্বর পাবেন। কিন্তু রেজাল্ট বের হতে দেখা যায়, হিসেব মেলেনি। প্রথমে কিছুটা হতাশ গেলেও, পরে তাঁরা বুঝতে পারেন গরমিল হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রী ও অভিভাবকরা। বিক্ষোভের জেরে নড়চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। আরামবাগ গার্লস স্কুলের প্রেসিডেন্ট…
Read More
গরুপাচারকাণ্ডে বিস্ফোরক তথ্য, ED-কে সামাল দিতে BSF কর্তাদের থেকেই টাকা নিতেন সুদীপ্ত!

গরুপাচারকাণ্ডে বিস্ফোরক তথ্য, ED-কে সামাল দিতে BSF কর্তাদের থেকেই টাকা নিতেন সুদীপ্ত!

গরুপাচারকাণ্ডে এবার সামনে এল বিস্ফোরক তথ্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)সঙ্গে রফা করে দেওয়ার নাম করে BSF-এর কাছ থেকে টাকা নিয়েছেন সুদীপ্ত রায় চৌধুরী। তদন্তকারীদের নজরে ২ জন বিএসএফ কর্তা ও ২ জন IRS (Indian revenue service) অফিসাররা। ED-র নাম করে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ব্যবসায়ীদের কাছ থেকেই টাকা নিত তা নয়। রোজভ্যালিকাণ্ডের পরই গরুপাচারকাণ্ডে নাম জড়ায় সুদীপ্তর।  সূত্রের খবর জেরায় সুদীপ্ত জানিয়েছে, ওই টাকার কিছুটা নিয়ে বাকিটা দিয়ে দিতেন। কিন্তু কাদের?  তা নিয়ে পরিস্কার কোনও তথ্য পাওয়া যায়নি। এবারে প্রশ্ন কেন এত টাকা নিয়েছিল সুদীপ্ত? কোথায় গেল এত টাকা? সূত্রের খবর, সুদীপ্তর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন তথ্য জাল ও সুপার ইমপোজ…
Read More
আজই দিল্লি যাত্রা মমতার, মোদীর বৈঠকের পর সারবেন সোনিয়া সাক্ষাৎ!

আজই দিল্লি যাত্রা মমতার, মোদীর বৈঠকের পর সারবেন সোনিয়া সাক্ষাৎ!

লক্ষ্য দিল্লির মসনদ! রাজ্য জয়ের পরই তাই নজর কেন্দ্রে। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার মোদীর সঙ্গে বৈঠক করতে খোদ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেল ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো। প্রায় দু’বছর পর ৫ দিনের রাজধানী সফর।  পেগাসাস-কাণ্ড থেকে পেট্রল-ডিজেলের চড়া দাম— গত এক সপ্তাহ ধরে এমন বিভিন্ন ইস্যু নিয়ে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। নরেন্দ্র মোদীর সরকার যখন সংসদে প্রশ্নের মুখে ঠিক তখনই দিল্লিতে পা রাখছেন মমতা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi ) সঙ্গে বৈঠকরে সম্ভবনা রয়েছে। মমতা দেখা করতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে সঙ্গেও।  কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী, এনসিপি নেতা শরদ পওয়ার-সহ শীর্ষ বিরোধী নেতাদের…
Read More
দিনহাটায় রবির উদয়ন

দিনহাটায় রবির উদয়ন

গোষ্ঠীকোন্দলও নাকি শুভ মহরৎ দেখে শুরু হবে কোচবিহারে! তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা জন্মলগ্ন থেকে টানা ২২ বছর জেলা সভাপতির দায়িত্বে থাকা রবীন্দ্রনাথ ঘোষের রবিবারের এক কর্মসুচী নিয়ে সামাজিক মাধ্যম এখন উত্তাল। এদিন রবিবাবু কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য মীর হুমায়ুন কবীরের বাড়িতে ঈদের শুভেচ্ছা জানাতে আসার পুর্ব পরিকল্পিত কর্মসুচী নিয়েছেন। সেই কর্মসুচীতে নিজের অনুগামীদেরও বাড়িতে আমন্ত্রণ করেছেন হুমায়ুনবাবু। সেই আমন্ত্রণের কর্মসুচীই নাকি গোষ্ঠী কোন্দলের শুভ মহরৎ দিনহাটায়। এই নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছে রবি বিরোধী গোষ্ঠী। আর এই কোন্দলে রীতিমত বৈঠক হয়েছে দিনহাটায়। কোচবিহারে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতীম রায়, দিনহাটার সাবেক বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটা-২…
Read More
কন্যাশ্রীর লক্ষাধিক টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে চালান,গ্রেফতার  জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের  স্কুলকর্মী

কন্যাশ্রীর লক্ষাধিক টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে চালান,গ্রেফতার জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের স্কুলকর্মী

জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের টাকা নিজের ও আত্মীয়দের অ্যাকাউন্টে পাঠানোর অভিযোগ উঠল। তার বিরুদ্ধে প্রায় প্রায় ৮ লক্ষ টাকার হেরফের করার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্কুলকর্মী ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সন্দীপ রায় নামে সেই ব্যক্তি ডাটা এন্ট্রির কাজ করতেন শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে। কোথায় কত কী লেনদেন হচ্ছে, কোন খাতে কত টাকা আসছে সবই তাঁর জানা ছিল। বাসনা লস্কর নামে এক ছাত্রীর কথায়, “স্কুলে গিয়ে জানতে পারলাম যে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া রয়েছে সেটা আমার অ্যাকাউন্ট নম্বরই নয়। অন্য একটি মেয়ের। আমি বাবাকে জানাই। বাবা স্কুলে গিয়ে কথা বলে।…
Read More
বিগত কয়েকদিন ধরে ওঠানামা করছে দেশের দৈনিক করোনা গ্রাফ

বিগত কয়েকদিন ধরে ওঠানামা করছে দেশের দৈনিক করোনা গ্রাফ

বিগত বেশ কয়েকদিন ধরেই ওঠানামা করছে দেশের দৈনিক করোনা গ্রাফ। শনিবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। সুস্থ হয়েছেন ৩৫,০৮৭ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,০৮,৯৭৭। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা ৫৪৬। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২০ হাজার ১৬ জন। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের একাধিক ভ্যারিয়েন্ট। বর্তমানে দৈনিক পজিটিভিটি রেট ২.৪০ শতাংশ। তবে ধীরে ধীরে কমেছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে…
Read More
পিএসির প্রথম বৈঠক ৩০ জুলাই, বৈঠক এড়াতে পারেন শুভেন্দু-মুকুল দুজনেই‍! কেন?

পিএসির প্রথম বৈঠক ৩০ জুলাই, বৈঠক এড়াতে পারেন শুভেন্দু-মুকুল দুজনেই‍! কেন?

৩০ শে জুলাই পিএসির প্রথম বৈঠক। সূত্রের খবর, বৈঠকে পিএসির চেয়ারম্যান মুকুল রায় উপস্থিত নাও থাকতে পারেন। এদিকে, পিএসির সদস্য হিসাবে বৈঠকে থাকার কথা শুভেন্দুরও। রাজনৈতিক মহলের মত, মুকুলের সঙ্গে মুখোমুখি হতে চান না বলে বৈঠক এড়াতে চাইছেন শুভেন্দুও। উল্লেখ্য, ৩০ জুলাই প্রথম পিএসির মিটিং এর আগেই মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলাও রুজু হয়েছে হাইকোর্টে। মামলার রায় না হওয়া পর্যন্ত, মুকুল রায়কে চেয়ারম্যান রেখে যাতে পিএসির বৈঠক না করা হয়, আদালতে সেই দাবি জানাতে পারে বিজেপি। জটিলতা রয়ছে পিএসির বাকি সদস্যদের কমিটি মিটিংয়ে থাকা নিয়েও। রাজনৈতিক মহলের ধারণা পরিষদীয় দলনেতা শুভেন্দু চান, আদালতে স্থগিতাদেশ না পাওয়া গেলে, আপাতত বাকি…
Read More
আজ সারাদিন বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আজ সারাদিন বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

বাড়তে থাকা অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেল বাংলা। গত রাত শুক্রবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কম বেশি কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে। ফলে বেশ কয়েকটি জায়গায় জল জমে গিয়েছে। আজ শনিবারও বৃষ্টি চলবে কলকাতা ও শহরতলিতে। আজ সারাদিন এই বৃষ্টির দাপট চলবে বলেই জানিয়েছে আবহওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপশ্চিম বঙ্গোপাসগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই এই বৃষ্টি হচ্ছে। তবে আপাতত ওড়িশা ওঅন্ধ্রপ্রদেশের দিকে সরে যাচ্ছে নিম্নচাপ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উত্তরের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর,…
Read More