উত্তর পূর্ব

হোন্ডা সানচেসারস এইচ’নেস সিবি ৩৫০ কোয়েস্ট

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড লিমিটেড (এইচএমএসআই) অরুণাচল ট্যুরিজমের সহযোগিতায় হোন্ডা সানচেসারস ২০২১ – এইচ'নেস  কোয়েস্ট ফর ল্যান্ড অফ রাইজিং সান এর প্রথম সংস্করণ ঘোষণা করেছে। এই ৭-দিনের ৮০০ কিলোমিটার অভিযানে, ১১ জন বিশেষজ্ঞ রাইডাররা অরুণাচল প্রদেশে তাদের এইচ'নেস সিবি ৩৫০-এ ভ্রমণ করবেন। অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার রুকসিন থেকে এইচএমএসআইয়ের পরিচালক ও বিক্রয় ও বিপণন মিঃ ইয়াদবিন্দর সিং গুলেরিয়া এবং অরুণাচল প্রদেশ বিধানসভার স্পিকার মিঃ পাসাং দার্জি সোনা এবং হোন্ডা ২ হুইলারস ইন্দিয়া এবং অরুণাচল প্রদেশ সরকারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা হোন্ডা সানচেসার্স ২০২১ এর ফ্ল্যাগ্ড অফ করেন। এইচ'নেস সিবি ৩৫০ তে  বিশেষজ্ঞ রাইডাররা অরুণাচল প্রদেশের পাহাড়, উপত্যকা…
Read More
কাল ভোট নন্দীগ্রামে

কাল ভোট নন্দীগ্রামে

আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। জেলায় জেলায় ভোট প্রস্তুতি তুঙ্গে। পর্যাপ্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন রাখা হচ্ছে বুথে-বুথে। দ্বিতীয় দফার ভোটেও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য কমিশনের। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার রাজ্যের ৩০ আসনে হবে ভোটগ্রহণ। পশ্চিম মেদিনীপুর জেলার ন’টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এই জেলায় এবার তিন দফায় হবে নির্বাচন।
Read More
আবার রাজ্যে মোদী

আবার রাজ্যে মোদী

একুশের ভোটকে পাখির চোখ করছে রাজ্য বিজেপি। আগামী ১ এপ্রিল বিধানসভা নির্বাচন নন্দীগ্রামে। আর ওই দিনই ফের রাজ্যে নরেন্দ্র মোদী। গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে-ঘুরে প্রচার সেরেছেন নরেন্দ্র মোদী। এবার তাঁর লক্ষ্য দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। সভা করবেন নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার জয়নগরের পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়াতেও সভা করবেন মোদী। ইতিমধ্যেই রাজ্যে প্রথম পর্বের নির্বাচন হয়ে গিয়েছে। নির্বিঘ্নেই হয়েছে নির্বাচন।
Read More
নতুন রোমান্টিক হিন্দি গান ‘তুম মিলে’

নতুন রোমান্টিক হিন্দি গান ‘তুম মিলে’

খ্যাতনামা মিউজিক কম্পোজার জুবিন মিত্র তাঁর একটি নতুন রোমান্টিক হিন্দি কম্পোজিশন নিয়ে এসেছেন – ‘তুম মিলে’। এই গানটি গেয়েছেন কলকাতার গুরুজিৎ সিং। এই প্রথম গুরুজিৎ সিং কোনও নন-ফিল্মি হিন্দি গান গাইলেন। এখানে তাঁকে স্টোরি টেলারের ভূমিকাতেও দেখা যাচ্ছে সহযোগী শিল্পী সৌম্য এস-এর সঙ্গে। এই অ্যালবামে গুরুজিৎ ও জুবিন দুজনেই একেবারে গোড়া থেকে দারুণভাবে মিলেমিশে কাজ করেছেন। গত ৫ মার্চ ‘তুম মিলে’ রিলিজ হয়েছে এপি মিউজিক থেকে। এর সঙ্গীত যথাযথভাবে অ্যারেঞ্জ ও মিক্স করেছেন পীযুষ চক্রবর্তী। ‘তুম মিলে’ হল নতুন যুগের গান, যা তরুণদের প্রভাবিত করবে। এই গানটি ২০-র দশকের শেষের স্মৃতি ফিরিয়ে আনবে নতুন শব্দের আঙ্গিকে, যা কলকাতায় সেরার তালিকায়…
Read More
স্বতন্ত্র মাইক্রোফিন মহিলাদের সহায়তা দিচ্ছে

স্বতন্ত্র মাইক্রোফিন মহিলাদের সহায়তা দিচ্ছে

আসামে মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা দিতে কাজ করে চলেছেস্বতন্ত্র মাইক্রোফিনের মতো মাইক্রোফিনান্স সংস্থা। আসামের গোহ্‌পুর গ্রামের ফুলমণি গৌর সাহু, সাতবৈনায় গ্রামের খিন্না মারাক ও আরও অনেকে স্বতন্ত্র মাইক্রোফিনের সদস্যপদ নিয়ে ও ঋণগ্রহণ করে নিজেদের জীবনধারা পালটানোর পাশাপাশি সংসারের হাল ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। পরবর্তীকালে তারা আরও বেশি ঋণ নিয়ে আরও আর্থিক উন্নতি করতে আগ্রহী। স্বতন্ত্র মাইক্রোফিন পাশে থাকায় তাদের এই সাফল্য। স্বতন্ত্র মাইক্রোফিন হল একটি নেক্সট-জেন মাক্রোফিনান্স সংস্থা, যারা আসামে ঋণগ্রহীতা মহিলাদের নানারকম সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিচ্ছে।
Read More
শিলিগুড়ির জলপাই মোড়ে বাস থেকে  উদ্ধার হলো প্রায় ৯ কেজি গাঁজা।

শিলিগুড়ির জলপাই মোড়ে বাস থেকে উদ্ধার হলো প্রায় ৯ কেজি গাঁজা।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে জলপাই মোড় এলাকায় বিভিন্ন যানবাহন থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই তল্লাশি চালানোর সময় কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ গামী একটি বাস থেকে শুক্রবার রাতে উদ্ধার হলো প্রায় 9 কেজি গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম সাবিন ফকির ও সুলখা বারুই। অভিযুক্ত দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্ত কোচবিহার থেকে মুর্শিদাবাদে এই গাঁজা পাচার করছিল।
Read More
শিলিগুড়ি প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

শিলিগুড়ি প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের পুলিশের অভিযান।গ্রেপ্তার দুই।চম্পাসারি মিলন মোড় এলাকাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।ওই এলাকায় দুই দুষ্কৃতী চুরির উদ্দেশ্য জড়ো হয়েছিল বলে জানতে পারে পুলিশ।ধৃতদের নাম মনোজ মুন্ডা ও মুন্না ওরাও।ধৃতরা এর আগেও বেশ কিছু চুরির ঘটনায় যুক্ত ছিল বলে জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ।অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ চম্পাসারি এবং মিলন মোড় এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছিল।এরপর পুলিশ তাদের সূত্রটি কাজে লাগায় এবং এই সাফল্য পায়।এই চুরি চক্রের আরও কারা জড়িত রয়েছে কিনা তা জানতে…
Read More
টম্যাটোর ন্যায্য মুল্য না পাওয়াকে কেন্দ্র করে কামাখ্যাগুরিতে টম‍্যাটো ফেলে বিক্ষোভ চাষিদের

টম্যাটোর ন্যায্য মুল্য না পাওয়াকে কেন্দ্র করে কামাখ্যাগুরিতে টম‍্যাটো ফেলে বিক্ষোভ চাষিদের

আলিপুরদুয়ারঃটম্যাটো রাস্তায় ফেলে বিক্ষোভ করলেন চাষীরা। শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।চাষীদের অভিযোগ তারা ফসলের ন্যায্য মুল্য পাচ্ছেন না। প্রায় কয়েকশ চাষি এই বিক্ষোভে সামিল হন । চাষিদের অভিযোগ বহু টাকা খরচ করে ফসল ফলন করেও বাজারে পাইকারি ট্যোমেটো মূল্যহীন এদিন বঞ্চনা অভিযোগ তুলেই বিক্ষোভ দেখান চাষিরা । এরপর ঘটনাস্থলে পুলিস এসে চাষিদের সাথে কথা বলেন এবং চাষিরা বিক্ষোভ তুলেনেন । ঘটনার জেরে কয়েকঘন্টা যানবাহন চলাফেরা স্তব্ধ হয়ে যায় । অবশেষে পুলিশের আশ্বাসই বিক্ষোভ তুলেন চাষিরা
Read More
রাস্তার দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের  ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।

রাস্তার দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।

রাস্তার দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের ৪ নম্বর গুমটি সংলগ্ন নিউটাউনপাড়া এলাকার বাসিন্দারা। বিধান‌সভা নির্বাচনে‌র আগে তারা শ্লোগান তুললেন 'নো রোড নো ভোট'। অভিযোগ, ভোটের আগে এসে সকলেই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে চলে যান। তারপর আর কারও দেখা মেলেনা। স্থানীয় বাসিন্দা‌রা বলেন, আমাদের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। স্থানীয় কাউন্সিলারকে বিষয়টি বারবার বলা হলেও কাজের কাজ কিছুই হয় না। বছরের পর বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত পাকা রাস্তার মুখ দেখতে পারেননি স্থানীয় বাসিন্দা‌রা। এলাকার মানুষ ভেবেছিলেন হয়তো বিধানসভা নির্বাচনের আগে এলাকায় পাকা রাস্তা দেখতে পাবেন। যদিও তা আর…
Read More
গুসকরায় ভি-বাজারের প্রথম স্টোর

গুসকরায় ভি-বাজারের প্রথম স্টোর

গুসকরায় ভি-বাজারের প্রথম স্টোর খোলা হল। পশ্চিমবঙ্গে এটি ভি-বাজারের তৃতীয় স্টোর। ভি-বাজার হল একটি কমপ্লিট ফ্যামিলি ফ্যাশন স্টোর, যেখানে ট্রেন্ডি ও ফ্যাশনেবল পণ্য পাওয়া যায় সঠিক মূল্যে। উৎপাদক ও গ্রাহকের মধ্যে কোনও মিডলম্যান থাকেনা বলে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা সম্ভব হয়। গুসকরায় ভি-বাজারের ঠিকানা: স্টেশন রোড, হোল্ডিং ৭৬, গুসকরা, জেলা – পূর্ব বর্ধমান। ভি-বাজারের সিএমডি হেমন্ত আগরওয়াল জানান, গুসকরায় প্রথম স্টোর খুলতে পেরে তাঁরা আনন্দিত। এই নতুন স্টোরে ফ্যাশনেবল সামগ্রী পাওয়া যাবে পকেট সাশ্রয়ী দামে। পুরুষ ও মহিলা, সকলের জন্য এই স্টোরে থাকবে শার্ট, প্যান্ট, টি-শার্ট ও পোলো, জিনস, এথনিক উইয়্যার, কটন স্যুট, লেগিংস, পায়জামা, ফ্যান্সি ওয়েডিং শাড়ি, ওয়েডিং ডিজাইনার…
Read More
ইএমএফ রেডিয়েশন বিষয়ে অনলাইন ওয়ার্কশপ

ইএমএফ রেডিয়েশন বিষয়ে অনলাইন ওয়ার্কশপ

টেলিকমিউনিকেশন বিভাগের (ডিওটি) আসাম লাইসেন্স সার্ভিস এরিয়া (এলএসএ) গত ৯ মার্চ করিমগঞ্জে ইএমএফ রেডিয়েশন বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছিল। সাধারণ মানুষের মধ্যে ইএমএফ রেডিয়েশন সংক্রান্ত ভিত্তিহীন ভুল ধারণা ও ভীতি দূর করার লক্ষ্যে এই কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, সাধারণ নাগরিক, শিক্ষার্থী, চিকিৎসক, টেলিকম সার্ভিস প্রোভাইডার ও অন্যান্য আধিকারিকগণ। ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন অমিত মিশ্র (সিনিয়র ডিডিজি, ডিওটি, আসাম এলএসএ), এস কে গুপ্তা (ডিডিজি কমপ্লায়েন্স), ডাঃ জে জেনা (ডিডিজি, সিওএআই), ডাঃ অরুণ চৌগুলে (সিনিয়র প্রফেসর ও এইচওডি অফ রেডিয়োলজিক্যাল ফিজিক্স, এসএমএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালস, জয়পুর) নিসর্গ হিভারে (অ্যাডিশনাল ডেপুটি…
Read More
২৬ মার্চ, মালদা জেলা পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তাদের কনফারেন্সে কি মতামত বিনিময় করা হয় পড়ুন

২৬ মার্চ, মালদা জেলা পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তাদের কনফারেন্সে কি মতামত বিনিময় করা হয় পড়ুন

মালদা, ২৬ মার্চ । প্রার্থীদের মামলা থাকলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মানুষকে অবগত করতে হবে । পাশাপাশি ৮০'র ঊর্ধ্বে যারা ভোটার রয়েছেন তাদের পোস্টাল ব্যালটের জন্য বাড়ি বাড়ি আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। শুক্রবার নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ শিবিরে এমনটাই জানিয়েছেন উপস্থিত প্রশাসনের কর্তারা । এদিন সকাল ১১টা থেকে মালদা জেলা পরিষদের কনফারেন্স হলে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করা হয় । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তথা মালদা জেলা পরিষদের নির্বাহি আধিকারিক বিশ্বজিৎ বারিক, জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি দেবজিত ঘোষ , ওসি মিডিয়া সেলের রাজেন্দ্র রাজ সুনদাস, তথ্য-সম্প্রচার দপ্তরের…
Read More
নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখালে কাজে যোগ দেবেন না, অভিযোগ বীরপাড়া চা বাগানের শ্রমিকেদের

নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখালে কাজে যোগ দেবেন না, অভিযোগ বীরপাড়া চা বাগানের শ্রমিকেদের

দীর্ঘ ১৭মাস পর আলিপুরদুয়ারের বীরপাড়া চা বাগান খুলে গেলেও, শ্রমিক বিক্ষোভ অব্যাহত ওই চা বাগানের জটেশ্বর ডিভিশনে।ফেব্রুয়ারি মাসে ডানকান পরিচালিত বীরপাড়া চা বাগানের দেখভালের দায়িত্ব ম্যারিকো ইন্ডাস্ট্রিরর হাতে তুলে দেয় রাজ্য সরকার। কিন্তু জটেশ্বর ডিভিশনের ১৪০০ শ্রমিকের অভিযোগ নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ বৈধ কাগজ না দেখানো পর্যন্ত তাঁরা কিছুতেই কাজে যোগ দেবেন না।তাঁদের আরও দাবি, বাগান বন্ধ থাকার সময় যে ভাবে তাঁরা অপারেটিং ম্যানেজমেন্ট কমিটি তৈরি করে কাঁচা চা পাতা বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিতেন, সেভাবেই কাজ চালিয়ে যেতে চান তাঁরা।কিন্তু তাতে বাদ সেধেছে নতুন বাগান পরিচালন কর্তৃপক্ষ।বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষ চরমে উঠলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ…
Read More
গভীর রাতের রেড করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ গাড়ি

গভীর রাতের রেড করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ গাড়ি

মালদা,২৬ মার্চ : গভীর রাতের রেড করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত একটি পুলিশ গাড়ি। মৃত ৩ আহত ৭ ‌। কালিয়াচক থানার সিভিক সহ প্রায় ১০ জন একটি চার চাকায় চেপে রেড করতে বেড়ায়। রাত্রি ১ টা নাগাদ কালিয়াচক থানার জালাল পুর ডাঙ্গা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে । দুর্ঘটনায় ৩ জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়‌। বাকিদের চিকিৎসা চলছে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে।এর মধ্যে ১জনকে কলকাতা রেফার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারদের নাম, পঙ্কজ মণ্ডল, ওবায়দুল শেখ এবং রাজা শেখ। বাড়ি কালিয়াচক এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারেন্ট আসামিদের ধরতে তিনটি পুলিশ গাড়ি থানা…
Read More