উত্তর পূর্ব

ভোরে  বাইসনের হামলায় গুরুতর জখম দুই

ভোরে বাইসনের হামলায় গুরুতর জখম দুই

আলিপুরদুয়ার : ভোরের আলো ফোটার কিছু পরেই আচমকা বাইসনের হামলায় গুরুতরভাবে জখম দুই জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চেপানি এলাকায়। চেপানি গ্রামের পাশেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল । জানাগেছে সেই জঙ্গল থেকেই ভোরবেলা একটি বাইসন বেরিয়ে চেপানি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় । প্রাতঃভ্রমন করতে বেড়নো 75 বছর বয়সী রেণুবালা দেবনাথ কে আক্রমণ করে বাইসনটি । ওই বৃদ্ধার তলপেটে সিং ঢুকিয়ে নাড়িভুঁড়ি বের করে দেয় ।তারপর মহিতশ রায় নামে আরেক গ্রামবাসী কেও আক্রমণ করে জখম করে । দুজনেরই অবস্থা আশঙ্কাজনক । প্রথমে তাদের জাসোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ,তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় । ঘাটনাস্থলে শামুক্তলা…
Read More
শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুন

শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুন

শিলিগুড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত চারটি দোকান। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান। স্থানীয় সূত্রে খবর ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লক্ষ্য করতে পারে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে ও ভক্তিনগর থানার পুলিশকে। আগুন নিভাতে সহযোগিতার হাত বাড়িয়েদেয় স্থানীয় বাসিন্দারা । আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দোকানের মালিকেরা। জানা যায় চারটি দোকান ফুল, ফুল ও খাবারের দোকান ছিল। তবে কী কারণে এই ঘটনা তানিয়ে ধন্দে সকলে।
Read More
প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

মালদা- দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিবিভাগ পরিষেবা চালু হয়েছে। দুইটি বিভাগে অপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুই দিন করে বর্হিবিভাগে বসছেন চিকিৎসকেরা। মালদা মেডিকেল সুত্রে জানা গিয়েছে, নতুন ট্রমা কেয়ার ভবনে চালু হবে দুটি বিভাগের জরুরি পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার চালু হবে। প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি পরিষেবা চালু হওয়াই উপকৃত হবেন মালদা জেলা সহ আশেপাশের জেলার মানুষ। এইদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। ইতিমধ্যে ঘটনাকে ঘিরে হাসপাতালের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মুখ্যমন্ত্রীকে অভিযোগ দায়ের করবেন মৃতের পরিবার। অন্যদিকে এই ঘটনায় হাসপাতাল সুপারের দাবি মর্গের ফ্রিজটি খারাপ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। তবে ফ্রিজটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বীরপাড়া এলাকার বাসিন্দা পাপাই মল্লিক পেশাগত কারণে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। জানা গেছে পাপাই একটি বেসরকারি কোম্পানির অন্তর্গত এসি মেশিন রিপেয়ারিংয়ের কাজ করতেন। জানা গেছে গতকাল সকালে তার ঘরের থেকে…
Read More
মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যায়

মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যায়

বুধবার বিকালে চোপড়ার দলূয়া এলাকায় ৩১ নং জাতীয় সড়কে শিলিগুড়ি গামি একটি মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যাওয়াতে দুর্ঘটনা ঘটে।গাড়ি চালকের মাথায় আঘাত লাগে।রক্তাত্ব অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছের মালিক জানান মোহাম্মদ মোর্তজা লরিটি অন্ধপ্রদেশ প্রদেশ বিজয়বাড়া থেকে আসামের গোহাটি যাচ্ছিল সে সময় লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টি খেয়ে যায়।অবশ্য এ ঘটনায় তাদের কোন মাল লুটপাট বা ক্ষতি হয়নি বলে তিনি জানান। তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও সাহায্য করেছে…
Read More
এবার তলব বিবেক গুপ্তকে

এবার তলব বিবেক গুপ্তকে

দোড়গোড়ায় বিধানসভা নির্বাচন। বাংলার মসনদ দখলে মরিয়া তৃণমূল-বিজেপি উভয় দলই। ভোটের আগে মাথাচাড়া দিয়ে উঠেছে সারদা কাণ্ডের তদন্ত। এবার সারদা কাণ্ডে জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি। জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে ইডির দপ্তরে তলব করা হয়েছে। এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিবেক গুপ্ত।
Read More

স্টার্ট-আপ ‘বড়া বিজনেস’ বিস্তৃত হচ্ছে

কোম্পানির দেশব্যাপী বিস্তৃতির অভিযানে এপর্যন্ত ‘ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসাল্টেন্টস’ (আইবিসি) হিসেবে ১১০৭১টি ‘সোলোপ্রিনার্স’-এর সঙ্গে হাত মিলিয়েছেভারতের অন্যতম দ্রুত প্রসারণশীল এডটেক স্টার্ট-আপ ‘বড়া বিজনেস’। আগামী বছর নাগাদ এই স্টার্ট-আপ আইবিসি নেটওয়ার্ক বাড়িয়ে ১,০০,০০০টি করতে উদ্যোগী হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ‘বড়া বিজনেসের’ এরকম ৪১৫টি ডিস্ট্রিবিউশন এজেন্ট রয়েছে। বিস্তৃতির ফলে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে তরুণ পেশাদারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বড়া বিজনেসের ফাউন্ডার সিইও ড. বিবেক বিন্দ্রাএন্টারপ্রিনার্স, ওয়ান্টেপ্রিনার্স ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক শিক্ষামূলক বক্তৃতাকালে একথা জানিয়েছেন । আইবিসি প্রোগ্রাম হল দেশে কোম্পানির প্রসারণের অঙ্গবিশেষ, যা তরুণ স্বনির্ভর ব্যক্তিদের সামনে নতুন ব্যবসার পথ খুলে দেয়। কোম্পানির ডিস্ট্রিবিউশন এজেন্ট হিসেবে আইবিসিগুলি কাজ করে ও নতুন নতুন এলাকায়…
Read More
আরও এক কড়া ব্যবস্থা

আরও এক কড়া ব্যবস্থা

এবার একুশের ভোট শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। তার মধ্যে কোভিড পরিস্থিতির জন্য একাধিক নিয়মকানুন জারি করেছে নির্বাচন কমিশন। এবার আরও এক কড়া ব্যবস্থা নিল কমিশন। এবার বাইক ব়্যালি নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বাইক ব়্যালি করা যাবে না বলে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকা জারি হয়েছে। আর বাইক ব়্যালি করা যাবে না স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
Read More
বড় ঘোষণা নির্বাচন কমিশনের

বড় ঘোষণা নির্বাচন কমিশনের

বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের একুশে বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল। ভোট চলাকালীন কোনও ক্ষমতা ব্যবহার করতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ। এই পদক্ষেপের কথা জানিয়েছেন রাজ্যের মুক্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ কর পুরকায়স্থকে পশ্চিমবঙ্গে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করে মমতা সরকার। স্বচ্ছ ভোটের স্বার্থেই এই বদলি বলে কমিশ সূত্রে খবর।
Read More
প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু। সব জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের অন্যান্য কিছু বিধানসভার পাশাপাশি মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার বাকী দুটি ইটাহার ও করণদিঘী বিধানসভা আসনের পার্থী ঘোষণা করে। ইটাহারে পার্থী করা হয়েছে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বাসিন্দা অমিত কুমার কুন্ডুকে ও করণদিঘীতে পার্থী করা হয়েছে সুভাষ সিনহাকে। অমিত কুমার কুন্ডু ইটাহার বিধানসভা সহ জেলায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিজেপির ট্রেড সেলের উত্তর দিনাজপুর জেলার কো-কনভেনরের পদে ছিলেন। স্বাভাবিক ভাবে পার্থী ঘোষনা হতেই উচ্ছাসে মেতে…
Read More
প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই শঙ্কর ঘোষ ও অন্যান্য প্রার্থীদের প্রচারের পারদ এখন চরমে

প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই শঙ্কর ঘোষ ও অন্যান্য প্রার্থীদের প্রচারের পারদ এখন চরমে

উন্নয়ন হবে, কেন্দ্র রাজ‍্য এবং পুরনিগমে এক সঙ্গে দখন করেই উন্নয়নের পারদ ছড়িয়ে দিবে বিজেপি দাবি শঙ্করের।শঙ্করবাবু ও অন‍্যান‍্য প্রার্থীদের প্রচারের পারদ এখন চরমে, প্রচারের ধরনটা একটু আলাদা হলেও মানুষের মধ্যে প্রবেশ করতে হবে। আগামী ১৮ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকে এই প্রচার মাত্রা বাড়িয়ে দিয়েছে শঙ্কর ঘোষ। আজ তরাই স্কুলের মাঠে প্রাতোভ্রূমণ করতে আসা সকলের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ আড্ডা মারলেন।শঙ্করবাবু কে প্রচার ও উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন প্রচারে অভুতপূর্ব সারা পাবার পাশাপাশি কেন্দ্র বিজেপির সরকার রয়েছে রাজ‍্যে এবার বিজেপির সরকার হবে এবং এই নির্বাচন জেতে জেতেই পুরনিগমের নির্বাচন হবে এই তৃস্তরে বিজেপির…
Read More
তবে কি এবার দিব্যেন্দুর পালা?

তবে কি এবার দিব্যেন্দুর পালা?

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখল লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া শিবির। দাদা শুভেন্দু অধিকারীর হাত ধরে দিব্যেন্দুর অধিকারীও এবার গেরুয়া শিবিরেই যেতে চলেছেন বলে জল্পনা জেলাজুড়ে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরেও চলেছে এমনই জল্পনা। দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগদান পারেন। আর মাত্র চারদিন পর ২৭ মার্চ থেকে ভোট শুরু বঙ্গে।
Read More
ইসতেহার এবার কংগ্রেসের তরফে

ইসতেহার এবার কংগ্রেসের তরফে

বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল-বিজেপি-কংগ্রেস। তৃণমূল, বিজেপির পর এবার পালা কংগ্রেসের। এবার কংগ্রেসের তরফে বিধান ভবনে ইসতেহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্যে নতুন শিল্পস্থাপনসহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইসতেহারে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৫,৭০০ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সঙ্গে চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৫,০০০ টাকা করে ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 
Read More
রেলের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

রেলের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

মঙ্গলবার রাতে মালবাজার ও চালসার মাঝে নেওরানদী রেল ব্রিজ এলাকায় রেলব্রিজ পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল এক পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্থানীয় বাসিন্দা সাগর মিঞ্জ ও অনিল খেড়িয়া জানায়, সম্ভবত চিতাবাঘটি রাতের বেলা রেল সেতু পেরিয়ে আসছিল। সেই সময় চালসা থেকে মালবাজারের দিকে কোন ট্রেন যাচ্ছিল। খুব সম্ভব সেই ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়। চিতাবাঘটি রেলসেতু থেকে ঝুলে ছিল।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে। মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, সম্ভবত রেলের ধাক্কায় চিতাবাঘটি মৃত্যু হয়। এটি একটি পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। আমরা এখন এটিকে লাটাগুড়ি এন আই সি তে…
Read More