09
Jul
২০১৭ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ভার্চুয়াল এই সভায় বক্তৃতার আমন্ত্রণ চিঠি ইতোমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিবেট সোশ্যাইটি এই অক্সফোর্ড ইউনিয়ন। ২০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই সভায় বক্তব্য রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ও রিচার্ড নিক্সন, তিব্বতি ধর্মগুরু দলাই লামা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, মাদার টেরিজার মতো তাবড় তাবড় ব্যক্তিত্বরা।মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অক্টফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোশ্যাইটির প্রেসিডেন্ট লিখেছেন, ‘আপনার সঙ্গে আলোচনার জন্য আমরা অত্যন্ত উৎসুক হয়ে রয়েছি। এখন আন্তর্জাতিক উড়ান বন্ধ। তাই আমাদের…
