উত্তর পূর্ব

সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রতি এই অনুরোধ করল ইমাম সংগঠন।

সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রতি এই অনুরোধ করল ইমাম সংগঠন।

মুখ্যমন্ত্রীর প্রতি করা 'মুসলিম তোষণ' মন্তব্য আপনি প্রত্যাহার করুন। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রতি এই অনুরোধ করল ইমাম সংগঠন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন বা বিআইএ, রাজ্য ও কেন্দ্র সরকারকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে। সংগঠনের অভিযোগ, "একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেষ্টা করছে গোটা মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তুলতে। লকডাউন বিধি ভঙ্গকারী হিসেবে মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করা হচ্ছে। যা একদম অসত্য।" সম্প্রতি নবান্ন ও রাজভবন সংঘাত চরমে উঠেছিল। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর চিঠি চালচালি ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রীকে লেখা একটা চিঠিতে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, "আপনি বেহায়ার মতো মুসলিম তোষণ করেন। আপনি নিজামুদ্দিন মার্কাজ প্রসঙ্গে করা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি। উলটে বলেছিলেন…
Read More
মন ভালো করার মতো সংবাদ: জয়া আহসান

মন ভালো করার মতো সংবাদ: জয়া আহসান

জয়া আহসানের জনপ্রিয়তা বাংলাদেশের মতো কলকাতাতেও কম নয়। সফলতার ঝুড়িতে জমা হয়েছে বেশ কয়েকটি পুরস্কারও। বিশ্বজুড়ে করোনার প্রভাবে যখন বিনোদন দুনিয়া স্থগিত তখন নতুন সফলতার খবরে এলেন জয়া। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের চলচ্চিত্র মূল্যায়ন করছে ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’। বিশ্বের ৫০টি দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন। সম্প্রতি তারা ঘোষণা করেছে ২০১৯ সালে ভারতের সেরা ২০ চলচ্চিত্রের নাম। মূলত এফআইপিআরইএসসিআই, ইন্ডিয়া আয়োজিত ‘গ্র্যান্ডপ্রিক্স’-এর গ্র্যান্ড ফিনালেতে স্থান পাওয়া চলচ্চিত্র এগুলো। আর এতে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনি সুতোয়’ ছবিটি। এছড়াও রয়েছে অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’। কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’…
Read More
রাজ্যে ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ।

রাজ্যে ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ।

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশের অনেক রাজ্যেই, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। কিন্তু সম্প্রতি যেভাবে দিল্লি থেকে এ রাজ্যে আসা ৯ জন সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। শুধু সাধারণ মানুষই নন, এই ঘটনায় উদ্বিগ্ন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও'ব্রায়ানও। তিনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, ১৪ এপ্রিল দিল্লি থেকে কলকাতায় বিশেষ ট্রেনে করে যে আরপিএফ জওয়ানরা আসেন তাঁদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। আর এই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছেন ডেরেক। তাঁর প্রশ্ন ছিল যখন দেশে লকডাউন চলছে তখন তাঁরা কীভাবে…
Read More
পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল।

পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ পাতার এক চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড়কে মনে করিয়ে দিয়েছিলেন, রাজ্যপাল একজন মনোনীত ব্যক্তি এবং মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত ব্যক্তি। এবার পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল। ১৪ পাতার চিঠিতে ৩৫টি পয়েন্টে তিনি তাঁর বক্তব্য জানিয়েছেন। এটা তাঁর পত্র মারফত উত্তরের দ্বিতীয় কিস্তি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পাঁচ পাতার চিঠি লেখেন রাজ্যপালকে। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল বারবার সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। এবার পাল্টা জবাব দিলেন রাজ্যপাল। তবে রাজ্যপাল তাঁর চিঠির শেষে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, রাজ ভবনে মুখ্যমন্ত্রীর এক বন্ধু রয়েছে।
Read More
মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের

মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের

করোনায় নমুনা পরীক্ষা আর তথ্যের আদান-প্রদানে অসঙ্গতি নিয়ে উদ্বেগ প্রকাশ চিকিৎসকদের। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন অ-আবাসিক স্বাস্থ্যকর্মীদের একটা দল। সেই চিঠিতে তাঁদের দাবি, "অত্যন্ত কম হারে রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে। ভারতের বিচারে এই হার উদ্বেগজনক, কিন্তু রাজ্যে নিরিখে তা আশঙ্কাজনক।" পাশাপাশি সংক্রমণ পরিসংখ্যান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। নিজেদের ফিজিশিয়ান, স্বাস্থ্য বিজ্ঞানী ও চিকিৎসা-কর্মী দাবি করে স্বাক্ষর সম্বলিত ওই চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। সেই চিঠিতে মূল যে দুটি বিষয় তুলে ধরা হয়েছে, তার মধ্যে ১)-- নিম্ন হারে নমুনা পরীক্ষা। আর ২)-- সংক্রমণে মৃতের সংখ্যার হেরফের। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার একটা প্রতিবেদন উল্লেখ করে সেই চিকিৎসক…
Read More
বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-১৯ অতিমারিকে মানব সভ্যতার বৃহত্তম বিপদ বলে উল্লেখ করার পাশাপাশি তিনি সকলকে সতর্ক করে জানালেন, জলবায়ুর পরিবর্তনের বিপদ ক্রমেই বড় হচ্ছে। এদিন সকলের কাছে আর্জি জানান, এই গ্রহটিকে বাঁচাতে সকলে মিলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়ার জন্য। ‘‘আজ বিশ্ব পৃথিবী দিবস। আমাদের গ্রহ মানব সভ্যতার সবথেকে বড় ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে— করোনা অতিমারি। কিন্তু তার চেয়েও বড় এক বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে— জলবায়ু পরিবর্তন। এই গ্রহটিকে বাঁচাতে হলে আমাদের সকলকে একসঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়তে হবে'' মুখ্যমন্ত্রী লেখেন।
Read More
রাজ্যে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।

রাজ্যে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।

লকডাউনের মধ্যেই রাজ্য সরকারকে আগাম বার্তা না দিয়ে কেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মঙ্গলবার দিনভর চলে চাপানউতোর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং রাজ্যের মুখ্যসচিবের মধ্যে এ বিষয়ে দূরভাষ মারফৎ উত্তপ্ত বাক্য বিনিময় তো হয়ই, কেন্দ্র-রাজ্য চিঠি চালাচালিও হয় বলে খবর। যদিও জানা গেছে, রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রের দেওয়া সব নির্দেশ মেনে চলা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। রাজ্যের সামগ্রিক করোনা পরিস্থিতি ও লকডাউনের নিয়ম কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতেই রাজ্যে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।
Read More
রাজ্যে ত্রুটিপূর্ণ কিট পাঠানোর অভিযোগ

রাজ্যে ত্রুটিপূর্ণ কিট পাঠানোর অভিযোগ

করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রাজ্যে ত্রুটিপূর্ণ কিট পাঠানোরও অভিযোগ তুললেন তিনি। একদিন আগেই, এরাজ্যে আসে করোনা পরিস্থিতি দেখভাল করতে রাজ্যে আসা প্রতিনিধি দল, সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে বাকযুদ্ধে জড়ায় রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন গুজব ছড়াচ্ছে যে, মাত্র কয়েকজনের কোভিড ১৯ পরীক্ষা হচ্ছে। এটা পুরোপুরি মিথ্যা। বাংলায় ত্রুটিপূর্ণ কিট পাঠানো হয়েছে, যা এখন ফিরিয়ে নেওয়া হয়েছে। এমনকী, আমরা পর্যাপ্ত কিটও পাইনি”।
Read More
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলের রাজ্যে আসাকে কটাক্ষ তৃণমূলের

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলের রাজ্যে আসাকে কটাক্ষ তৃণমূলের

করোনা ভাইরাসের হামলার সময় কী অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ, লকডাউন কতটাই বা মেনে চলা হচ্ছে, করোনা প্রতিরোধে রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সব খতিয়ে দেখতেই রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর রাজ্য সরকারকে আগাম কিছু না জানিয়ে কেন্দ্রীয় দলের ওই ঝটিকা সফরকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের ওই সফরকে "রোমাঞ্চকর ভ্রমণ" বলে কটাক্ষ করতেও ছাড়লেন না শাসক দলের নেতারা। পাশাপাশি, যে সব রাজ্যে অপেক্ষাকৃতভাবে করোনা সংক্রমণ বেশি ছড়িয়েছে বা হটস্পট বেশি রয়েছে কেন সেই সব রাজ্যে পরিদর্শনে না গিয়ে পশ্চিমবঙ্গে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
Read More
কেন্দ্রের করোনা প্রতিনিধি দল নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের করোনা প্রতিনিধি দল নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে টানা লকডাউনের মধ্যে দিয়ে চলেছে দেশ। তবে কোনও কোনও রাজ্যে লকডাউনের বিধিভঙ্গ করা হচ্ছে, এমন অভিযোগ কানে আসে কেন্দ্রীয় সরকারের। এরপরেই কতটা গুরুত্ব দিয়ে লকডাউনের বিধিনিষেধ মানা হচ্ছে তা খতিয়ে দেখতে কয়েকটি রাজ্যে বিশেষ দল পাঠানো হয়। আর কেন্দ্রের এই পর্যবেক্ষক দলগুলোকে ঘিরেই প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে কারণ খাতায়-কলমে দেখা যাচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের ওই কেন্দ্রীয় দলগুলি যে ৬টি রাজ্যে পাঠানো হয়েছে, তার মধ্যে ৫টিতেই বিজেপি বিরোধী দলের সরকার ক্ষমতায় রয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত দলগুলি পশ্চিমবঙ্গের হাওড়া, মেদিনীপুর পূর্ব, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে যায়। এছাড়া তারা যায় মহারাষ্ট্রের পুনে, রাজস্থানের জয়পুর ও মধ্যপ্রদেশের ইন্দোরে।
Read More
করোনা সংক্রমণের বিষয়ে জানতে “পুল টেস্টিং” শুরু করছে রাজ্য

করোনা সংক্রমণের বিষয়ে জানতে “পুল টেস্টিং” শুরু করছে রাজ্য

পশ্চিমবঙ্গ সরকার COVID-19 রোগীদের শনাক্ত করার জন্যে দ্রুতগতিতে অ্যান্টিবডি টেস্ট এবং পুল টেস্ট শুরু করবে। পুল টেস্টের মাধ্যমে করোনা ভাইরাসের জন্যে গণ পরীক্ষা অনেক কম খরচে করা যায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ উপসর্গবিহীন সর্বোচ্চ পাঁচ জনের শরীরের নমুনা এক সঙ্গে নিয়ে করা যায় পুল টেস্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬.০০০ ছাড়িয়ে যাওয়ায় রাজ্যেও গণ পরীক্ষা করার জন্যে তৎপরতা শুরু হয়েছে। রবিবার পশ্চিমবঙ্গ সরকার দ্রুতগতিতে অ্যান্টিবডি টেস্ট করার জন্যে মোট ১০,০০০ কিট হাতে পেয়েছে, জানিয়েছেন এক সরকারি আধিকারিক। "আমরা এই জাতীয় পরীক্ষা চালানোর জন্যে ১০,০০০ কিট পেয়েছি ... এগুলো আইসিএমআর-এর নির্দেশিকা অনুসরণ করে দ্রুত অ্যান্টিবডি পরীক্ষা শুরু করতে আমাদের…
Read More
ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,০০০ পেরলো, মৃত ৫১৯

ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,০০০ পেরলো, মৃত ৫১৯

ভারত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,১১৬, তারমধ্যে মৃতের সংখ্যা ৫১৯, রবিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, পাশাপাশি আরও জানানো হয়েছে ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩২৪ এবং মৃত্যু ৩১ জনের। শনিবার প্রতিরক্ষামন্ত্রী ২০ এপ্রিলের পর, করোনামুক্ত এলাকাগুলিতে অর্থনৈতিক কাজকর্ম সচল রাখার প্রক্রিয়া আলোচনা করতে মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন, ২০ এপ্রিলের পর করোনা মুক্ত এলাকাগুলিকে অর্থনৈতিক কাজকর্ম চালু রাখার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই, দিল্লিতে নর্থ ব্লকে করোনা ভাইরাসের ওয়াররুমের কাজকর্ম পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।
Read More
“করোনা নেগেটিভ হলেই ভর্তি মুসলিম রোগী”, নার্সিংহোমের বিজ্ঞাপনে বিতর্ক

“করোনা নেগেটিভ হলেই ভর্তি মুসলিম রোগী”, নার্সিংহোমের বিজ্ঞাপনে বিতর্ক

সংক্রমণ নিয়ে বিদ্বেষমূলক প্রচারাভিযান করে বিতর্ক বাড়াল উত্তরপ্রদেশের এক নার্সিংহোম। মীরাটের এক নার্সিংহোম সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে, করোনা নেগেটিভ হলেই মুসলিম রোগীকে ভর্তি নেওয়া হবে। স্থানীয় এক সংবাদপত্রে এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। বাধ্য হয়ে প্রশাসন সেই নার্সিংহোমের এক কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দায়ের হয়েছে সেই এফআইআর। জানা গিয়েছে, শহরের ক্যান্সার চিকিৎসার জন্য বেশ প্রসিদ্ধ সেই নার্সিংহোম। এদিকে সেই হাসপাতালের বিরুদ্ধে জোর করে পিএম-কেয়ার তহবিলে অনুদান দিতে বাধ্য করানোর অভিযোগ তোলা হয়েছে। শহরের হিন্দু ও জৈন সম্প্রদায়ভুক্ত মানুষেরা এই অভিযোগ তুলেছেন। নার্সিংহোমে ভর্তির বিনিময়ে এই অনুদান গ্রহণ করা হয়েছে, বলেই অভিযোগ তুলেছেন…
Read More
রেশন দুর্নীতির প্রতিবাদে মিছিল, রাজপথে গ্রেফতার সুজন চক্রবর্তী-সহ বাম নেতারা

রেশন দুর্নীতির প্রতিবাদে মিছিল, রাজপথে গ্রেফতার সুজন চক্রবর্তী-সহ বাম নেতারা

রেশন দুর্নীতির প্রতিবাদ করে বামেদের প্রতিবাদ মিছিল। শনিবার এই মিছিল থেকে শহরের মেজর আর্টিয়াল রোডে গ্রেফতার করা হয় বাম নেতাদের। গ্রেফতার হয়েছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম বিধায়ক সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র-সহ অন্য বাম নেতারা।এই মিছিলে এঁরা ছাড়াও ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। এই মিছিলে ভঙ্গ করা হয়েছে লকডাউন বিধি। এই অভিযোগে গ্রেফতার করা হয় বাম নেতাদের। এমনটাই জানিয়েছে লালবাজার। জানা গিয়েছে, প্রায় ৫০ জনের জমায়েত থেকে রেড রোডে আয়োজন করা হয়েছিল এই মিছিল। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব রেখে হাতে প্ল্যাকার্ড নিয়ে আয়োজন হয় এই মিছিলের। গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না গরিবদের ঘরে…
Read More