24
Dec
রাত পোহালেই বড়দিন। আলোর মালায় সেজে উঠেছে তিলোত্তমা। আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে শহরের একাধিক এলাকায়। পার্ক স্ট্রিট, বো ব্যারাক থেকে শহরের চার্চগুলোয়। বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনওপ্রকারের আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য তৎপর লালবাজার। কলকাতা পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে মহানগরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে। লালবাজার সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের ওপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের…
