উত্তর পূর্ব

শুধু মহিলারাই নয়, পুরুষদের জন্যেও রয়েছে প্রকল্প

শুধু মহিলারাই নয়, পুরুষদের জন্যেও রয়েছে প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২০২১-এর ফেব্রুয়ারিতে চালু হয়েছিল এই প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন ১০০০ টাকা করে। আর তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন ১২০০ টাকা। তবে শুধু মহিলারাই ননা রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করা রয়েছে পুরুষদের জন্যও। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হল ‘যুবশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে মাসে ১৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০…
Read More
নতুন মোড় নিলো সন্দেশখালি কাণ্ড

নতুন মোড় নিলো সন্দেশখালি কাণ্ড

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এবার সন্দেশখালি নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ নিয়ে এখন শুরু হয়েছে চর্চা। আসলে সন্দেশখালি যেতে চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন BJP নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। জাস্টিস সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। এদিন প্রিয়াঙ্কার পক্ষেই বড় নির্দেশ দেয় আদালত। সন্দেশখালি যেতে তাঁর কোনও বাধা নেই, জানিয়ে দেন বিচারপতি সিনহা। বসিরহাটের পুলিশ সুপারকে জাস্টিস সিনহা বলেন, প্রিয়াঙ্কা সন্দেশখালি যাবেন। ওনার ওপর যেন কোনও রকম আঘাতের ঘটনা না ঘটে। এদিকে প্রিয়াঙ্কা বলেন, সন্দেশখালিতে CBI ক্যাম্প করেছে। সেই…
Read More
প্রাণের ঝুঁকি কমাতে মেট্রোতে নয়া রেক

প্রাণের ঝুঁকি কমাতে মেট্রোতে নয়া রেক

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আরো নতুনভাবে সেজে উঠল মেট্রো। মেট্রো যাতায়াত হবে এবার থেকে আরও আরামদায়ক। পুরনো রেক বদল করে নতুন রেক আসবে। যা হবে আগের থেকে আরও বেশি উন্নত এবং কার্যকরী। জানেন এই নয়া রেকে কী কী সুবিধা পাওয়া যাবে? এই নতুন রেকগুলিতে দরজা বর্তমান রেকের তুলনায় আরও চওড়া। বর্তমান রেকের তুলনায় যা প্রায় ১০০ মিমি চওড়া। এছাড়াও থাকবে একাধিক অত্যাধুনিক সুযোগ, সুবিধা। থাকবে বিশেষ আসনের ব্যবস্থাও। এসি আগের তুলনায় আরও উন্নত। মেট্রো চলাচলের কোনও রকম শব্দ পাওয়া যাবে না। আলোর ব্যবস্থা থাকবে আগের তুলনায় আরও উন্নত। নতুন রেকে থাকবে রেইন ওয়াটার চ্যানেল, সাইড স্টপার, স্টেনলেস স্টিল কার…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। পর্যটকদের জন্য ভ্রমণের রাস্তা আরো বেশি সুগম করে তোলার জন্য তারকেশ্বর-বিষ্ণুপুর লাইন সংযুক্তিকরণের জন্য এক নতুন পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের এই নতুন পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র রেলপথই প্রসারিত হবে না একইসাথে রাজ্যের সংস্কৃতি এবং পর্যটন ব্যবস্থাও আরো প্রসারিত হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের কাজ। তারকেশ্বর বিষ্ণুপুরের রেল প্রকল্পটি এই অঞ্চলের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সার্বিক উন্নতির ক্ষেত্রে নতুন পথ প্রসারিত করবে। পূর্ব রেলের এই উদ্যোগ অঞ্চলটিকে পর্যটন এবং অর্থ-সামাজিক উন্নয়নের শিখরে…
Read More
শীঘ্রই উঠে যাচ্ছে ব্যান পিরিয়ড! আবার ছন্দে ফেরার অপেক্ষা দিঘা, মন্দারমণি

শীঘ্রই উঠে যাচ্ছে ব্যান পিরিয়ড! আবার ছন্দে ফেরার অপেক্ষা দিঘা, মন্দারমণি

ছন্দে ফেরার অপেক্ষা দিঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। শীঘ্রই উঠে যাবে ব্যান পিরিয়ড।  তার আগে এখন উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের মধ্যে মাছ ধরার প্রস্তুতি তুঙ্গে। ব্যান পিরিয়ড কাটিয়ে আবার ছন্দে ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় দু’মাস  নিষেধাজ্ঞার জন্য বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরা। এবার ১৪ জুন ব্যান পিরিয়ড উঠলেই আবার শ’য়ে শ’য়ে মাছ ধরার ট্রলার পাড়ি দেবে বঙ্গোপসাগরের বুকে গভীর সমুদ্রে। দুই মাস মৎস্য প্রজননের জন্য সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকে। মাঝ এপ্রিল থেকে মাঝ জুন। দুই মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার ফলে যাতে মৎস্যজীবীদের কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ…
Read More
সুখবর রাজ্য সরকারের তরফে, চলতি মাসে তিনদিনের টানা ছুটি

সুখবর রাজ্য সরকারের তরফে, চলতি মাসে তিনদিনের টানা ছুটি

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। সামনে ৩ দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। চলছে জুন মাস, আর এই মাসেই ছোটোখাটো প্ল্যান বানিয়ে ঘুরে আসার সুবর্ণ সুযোগ রয়েছে। চলতি মাসে টানা ৩ দিনের ছুটি পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব বকরি ইদের কারণে। এবার বকরি ইদ পড়েছে ১৭ জুন। যার কারণে ছুটি থাকবে। ওইদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও হলিডে। কিন্তু তাহলে তিন দিন ছুটি কিভাবে হচ্ছে? ১৭ জুন পড়েছে সোমবার, আর তার আগে শনিবারও ছুটি রয়েছে এবং রবিবার সাধারণ নিয়মেই ছুটি থাকে। অর্থাৎ একটানা তিনদিনের ছুটি। এই ছুটিতে কোথাও ঘুরে আসার প্ল্যান করা গেলে মন্দ হবে না। তাই দেরী না…
Read More
শাহজাহানের সাথে নাম জুড়ে গেল আরও ছয়টি

শাহজাহানের সাথে নাম জুড়ে গেল আরও ছয়টি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার সন্দেশখালির বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া চার্জশিটে শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে। শেখ শাহজাহান সহ মোট ৭ জনের বিরুদ্ধে এই চার্জশিট দিয়েছে CBI। জানা গিয়েছে, অস্ত্র লুকনোর জন্য এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হয়েছিল। সিবিআই এর ধারণা অস্ত্রগুলি আগে শাহজাহানের কাছেই ছিল। শেখ শাহজাহান সহ যে ৭ জনের বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়েছে তারা হলেন, শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন…
Read More
তদন্তের মাঝেই মিলছে না বেশ কিছু নথি

তদন্তের মাঝেই মিলছে না বেশ কিছু নথি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার আরেক নির্দেশ ঘিরে শোরগোল। কর্মরত সব স্কুল শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। সেই তথ্য তুলতে হবে স্কুলের পোর্টালেও। সম্প্রতি জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-দের এই নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে নতুন করে ক্ষোভ। অনেক শিক্ষকরাই জানিয়েছেন তাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে, তবে যার মেমো নম্বর নেই। আবার কোথাও কোথাও পরিদর্শকের অনুমোদন করা প্যানেলই পাওয়া যাচ্ছে না। ফলে এক্ষেত্রে…
Read More
বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভনা রাজ্যে

বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভনা রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,…
Read More
কোর্টের রায়ে বদলে গেলো নিয়ম

কোর্টের রায়ে বদলে গেলো নিয়ম

দীর্ঘ দিন ধরে আশায় বুক বেধে ছিলো সরকারি কর্মীরা। তবে এক রায়ে বদলে গেলো নিয়ম, বিফলে গেল সেই আশা। এক সরকারি কর্মীর পদোন্নতি সংক্রান্ত মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে আদালত জানিয়ে দিল, পদোন্নতির বিষয়ে সংবিধানে নির্দিষ্ট ভাবে কিছু উল্লেখ নেই। যেহেতু কিছু বলা নেই তাই আইন প্রণেতা এবং আমলারা এই নিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রয়োজন মত ওপরের পদে নিয়োগের জন্য পদোন্নতি করা যেতে পারে। কাজের প্রকৃতি দেখে, শূন্যপদ পূরণের প্রয়োজনের ভিত্তিতে আইন প্রণেতা এবং আমলাদের এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। সেই স্বাধীনতা তাদের রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিনিয়রিটি অর্থাৎ কর্মক্ষেত্রে বয়সের দিকটি মেনে বিচার…
Read More
রাজ্যের পরিবহণ দফতরের তরফে নয়া উদ্যোগ

রাজ্যের পরিবহণ দফতরের তরফে নয়া উদ্যোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। শহর ও শহরতলীর একাধিক রাস্তায় নতুন অটো রুট শুরু করতে পারে সরকার, ভাবনা-চিন্তা শুরু করেছে পরিবহণ দপ্তর। ইতিমধ্যেই একাধিক জায়গায় শুরু হয়েছে সমীক্ষা। যেমন দমদম চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত একটি অটো রুট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অটো রুট খুব একটা বেশি নেই সল্টলেক কিংবা নিউটাউনের মত এলাকায়। বিশেষ করে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় পরিবহণ দপ্তর নতুন অটো রুটের ব্যাপারে উদ্যোগী হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে। আঞ্চলিক পুরকর্তাদের দায়িত্বে এই সমীক্ষার কাজ চালানো হচ্ছে। সমীক্ষায় যে রিপোর্ট উঠে আসবে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
Read More
এবার সামান্য খরচেই যাওয়া যাবে দিঘা

এবার সামান্য খরচেই যাওয়া যাবে দিঘা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার মাত্র ৯০ টাকায় খুব সহজেই দিঘায় যাতায়াত হয়ে যেতে পারে। হাওড়া থেকে লোকাল ট্রেনে করে মাত্র ৪৫ টাকায় পৌঁছে যেতে পারেন দিঘা। হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে যেতে হবে মেচেদা কিংবা পাঁশকুড়া। তারপর সেখান থেকে উঠতে হবে দিঘাগামী ট্রেনে। মেচেদা স্টেশন থেকে প্রতিদিন দিঘার ট্রেন ছাড়ে সকাল ৮:০২ মিনিটে। ট্রেনে করে মেচেদা থেকে দিঘা যেতে হলে ভাড়া পড়বে মাত্র ৩০ টাকা। হাওড়া থেকে মেচেদা আসার ট্রেন ভাড়া ১৫ টাকা। তাই মাত্র ৪৫ টাকা খরচ করেই…
Read More
বাংলায় BJP-র খারাপ ফলের পর এবার বড় পদক্ষেপ করল RSS

বাংলায় BJP-র খারাপ ফলের পর এবার বড় পদক্ষেপ করল RSS

বাংলার একাধিক জায়গা থেকে গণনা হওয়ার পরই উঠে আসছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বারাসত, নিউটাউনের  মতো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর। এর আগেও ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় হিংসার ভুরি-ভুরি অভিযোগ উঠেছিল। তাই এবার লোকসভা নির্বাচনে সেই ঘটনা এড়াতে বড় পদক্ষেপ করল আরএসএস। বাংলায় মাঠে নামল তারা। যে সকল কর্মী-সমর্থকরা ভোট পরবর্তী হিংসার কবলে পড়েছেন তাঁদের বিনামূল্যে আইনী সাহায্য করা হবে। দলের তরফে ঘোষণা করা হয়েছে সাহায্যের জন্য একটি  কমিটি গঠন করা হয়েছে।‍ যাঁরা বিপদে পড়েছেন সেই সকল বিজেপি কর্মীদের জন্য একটি মেইল আইডি দেওয়া হয়েছে। সেখানে সকল তথ্য ঘটনার যাবতীয় ভিডিয়ো পাঠাতে বলা হয়েছে। আগামিকালের মধ্যে সেটি postpollviolence@gmail.com…
Read More
জুন মাস জুড়ে একাধিক সরকারি ছুটি, দেখুন লিস্ট

জুন মাস জুড়ে একাধিক সরকারি ছুটি, দেখুন লিস্ট

আজ চারই জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। ইতিমধ্যেই পঞ্চম রাউন্ডের গণনা শুরু হয়ে গিয়েছে। এবারেও রাজ্যে সবুজ ঝড়। এমনটাই আভাস পাওয়া যাচ্ছে আপাতত। এখনও বাকি রয়েছে ভোট গণনা। বিকেল পাঁচটার পর জানা যাবে ফলাফল। তবে এরই মাঝে সরকারি কর্মীদের জন্য সুখবর। জুন মাস জুড়ে টানা ছুটি পাওয়া যাবে। দেখে নিন কোন কোন দিন। নির্বাচনের জন্য বহু সরকারি কর্মচারীদের ছুটি বাতিল হয়েছিল। ভোটের ডিউটি করতে হয়েছিল। তাই গরমের ছুটি অনেকেই উপভোগ করতে পারেননি। তবে জুন মাসে টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দেখুন তালিকা। চলতি মাসের ১০ই জুন শেষ হতে চলেছে গরমের ছুটি। আগামী ১৭ই জুন রয়েছে বকরি ঈদ।…
Read More