22
Aug
কেন্দ্রের আবেদন মেনে নিল সুপ্রিম কোর্ট। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন এর ক্ষমতা কেড়ে নিল দেশের সর্বোচ্চ আদালত । প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে সর্বোচ্চ আদালতের আশা, এবার হয়তো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা নির্বাসন তুলে নেবে। একই সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট । কথা ছিল চলতি মাসের শেষদিকে নির্বাচন হবে তবে সপ্তাহখানেকের জন্য পিছিয়ে দেওয়ার জন্য সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন। উল্লেখ্য, ফিফার নির্বাসনের কারণে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন প্রায় থমকেই গিয়েছে। তবে এই নির্বাসনের জেরে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে নারাজ ক্রীড়ামন্ত্রক। তাই ফিফার কাছে অনুরোধ, অক্টোবরে মেয়েদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেন কেড়ে না নেওয়া হয়। এনিয়ে…
