20
May
লকডাউনের সময় ডেভিড ওয়ার্নার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। ওয়ার্নার তার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মজাদার ভিডিও শেয়ার করে নিয়মিত তার অনুরাগীদের বিনোদন করে চলেছেন। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা সর্বশেষ টিকটক ভিডিওতে ডেভিড ওয়ার্নার এবং তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার অভিনেতা জুনিয়র এনটিআরের একটি তেলুগু গানে নেচে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। "পাক্কা লোকাল" গানে দু'জনকে নাচতে দেখা গিয়েছে। ওয়ার্নার তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা @Jrntr একটি দুর্দান্ত দিন কাটাও। আমরা চেষ্টা করলাম কিন্চু নাচটা খুব ফাস্ট।'' চার বছর এসআরএইচ-এর হয়ে খেলে ফেলেছেন ওয়ার্নার। সেখানে তাঁর রান ৫৬২, ৮৪৮, ৬৪২ ও ৬৯২। কমলা টুপি পেয়েছেন ২০১৫, ২০১৭ ও…
