19
Sep
চলতি মাসেই এক বড় ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী৷ রাতের আকাশে দূরবিনে চোখ রেখে তারাদের দেশে হারিয়ে যাওয়ার সাধ অনেকেরই থাকে৷ এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যভেদে মরিয়া হয়ে ওঠে দুটো চোখ৷ গ্রহ-নক্ষত্রদের সলুক সন্ধানে নেমে পড়েন মহাকাশপ্রেমীরা৷ তাঁদের জন্য এবার সুখবর৷ রাতের আকাশে এবার পৃথিবীর খুব কাছে বৃহস্পতি৷ এক দিনের জন্য হলেও খুব কাছ থেকে দেখা যাবে ‘গুরু’ বৃহস্পতিকে৷ আগামী ২৬ সেপ্টেম্বর এই সুবর্ণ সুযোগ আসতে চলেছে৷ শুধু তাই নয়, দূরবিক্ষণ যন্ত্রে চোখ রাখলে দেখা মিলতে পারে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহের তিন-চারটি উপগ্রহেরও৷ আগামী ২৬ সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে বৃহস্পতি৷ কপক্ষপথের অবস্থান অনুযায়ী সাধারণত পৃথিবী থেকে বৃহস্পতির সর্বাধিক দূরত্ব ৬০ কোটি মাইল।…
