ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড এবছরের খারিফ মরসুমের জন্য ছয়টি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষিপণ্য বাজারে এনেছে। প্রতিকূল আবহাওয়া, কীটপতঙ্গ ও ফসলের রোগের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে চাষিদের ফলন ও লাভ বাড়াতে এই বিজ্ঞানভিত্তিক সমাধানগুলি তৈরি করা হয়েছে।
সয়াবিনের সুরক্ষায় কোম্পানি এনেছে পেটেন্টযুক্ত আগাছানাশক ‘স্যামোরিয়ান’, যা ঘাস ও চওড়া পাতার আগাছা দমন করে। ভুট্টার চাষিদের জন্য বাজারে এসেছে পেটেন্টযুক্ত কম্বিনেশন আগাছানাশক ‘তাকুরো’, যা দীর্ঘমেয়াদি আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে।
ধানের ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ রুখতে আনা হয়েছে ভার্সেটাইল সুরক্ষাসম্পন্ন ‘জেবেরিয়া’ এবং ফসলের বিভিন্ন ধাপে কাজ করার উপযোগী ব্রড-স্পেকট্রাম ছত্রাকনাশক ‘ম্যাক্সেন্ট্রা’।
পাশাপাশি, তুলো চাষে ক্ষতিকারক শোষক পোকা দমনে ‘স্মার্ট ট্রিপল অ্যাকশন টেকনোলজি’ চালিত উন্নত কীটনাশক ‘ভালট্রুভা’ লঞ্চ করা হয়েছে। এটি স্প্রে করার প্রয়োজনীয়তা কমিয়ে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় এবং চাষের খরচ কমায়। এছাড়া ফসলের পুষ্টির জন্য কোম্পানি নিয়ে এসেছে পেটেন্টযুক্ত অর্গানিক স্মার্ট নিউট্রিশন সলিউশন ‘কেজিআর-টি’। এটি ‘ইফারভেসেন্ট ট্যাবলেট ডেলিভারি সিস্টেম’ প্রযুক্তিতে তৈরি, যা ফুল-ফল উৎপাদন বাড়ায় এবং মাটির উর্বরতা রক্ষা করে।
ক্রিস্টাল ক্রপ প্রোটেকশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অঙ্কুর আগরওয়াল জানান, এই প্রযুক্তিগুলি চাষিদের উৎপাদনশীলতা, লাভ ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে। চিফ বিজনেস অফিসার সোহিত সত্যবলী বলেন, ভারতের বিভিন্ন কৃষি-জলবায়ু অঞ্চলে ব্যাপক ফিল্ড ওয়ার্কের পর এই উদ্ভাবনগুলি আনা হয়েছে। নতুন এই পণ্যগুলি পরিবেশের ক্ষতি না করে কৃষকদের ফসলের গুণমান উন্নত করতে এবং ভারতের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
অত্যাধুনিক কৃষিপণ্য বাজারে নিয়ে এসেছে ক্রিস্টাল ক্রপ
