ভারতে ড্রিম-এর L50 সিরিজ লঞ্চ

ড্রিম টেকনোলজি তাদের স্মার্ট হোম পোর্টফোলিওকে আরও বিস্তৃত করতে ভারতে গত ৬ই জুলাই অ্যামাজন ইন্ডিয়ায় অফিসিয়াল ওয়েবসাইটে  লঞ্চ করলো দুটি নতুন রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার ড্রিম L50 প্লাস এবং ড্রিম L50।  যার মুল্য হবে  ৩৪,৯৯৯ ও ২৭,৯৯৯ টাকা।   নতুন L50 সিরিজে রয়েছে ২৫,০০০Pa Vormax™ সাকশন প্রযুক্তি, MopExtend™-সহ ডুয়াল-রোটারি মপ প্যাড, ১০.৫ মিমি ইন্টেলিজেন্ট মপ লিফট, স্মার্ট নেভিগেশন, অবস্ট্যাকল এভয়ডেন্স, অ্যান্টি-ট্যাঙ্গল ব্রাশ, অ্যাপ-ভিত্তিক নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। কার্পেট শনাক্ত হলে মপ স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠে যায়।

ড্রিম ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর মনু শর্মা জানান, ভারতে স্মার্ট হোম সমাধানের চাহিদা বাড়ছে। সেই লক্ষ্যেই উন্নত সাকশন, স্মার্ট মপিং এবং অটোমেশন প্রযুক্তিকে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে L50 সিরিজ আনা হয়েছে। L50 Plus-এ রয়েছে ৫ লিটারের ডাস্ট ব্যাগ সহ ১২০ দিন পর্যন্ত হ্যান্ডস-ফ্রি ডাস্ট কালেকশন, Smart Pathfinder™ নেভিগেশন এবং উন্নত অবস্ট্যাকল এভয়ডেন্স। অন্যদিকে L50-এ রয়েছে LDS লেজার নেভিগেশন, আল্ট্রাসনিক কার্পেট শনাক্তকরণ, ৫,২০০mAh ব্যাটারি (সর্বোচ্চ ২৫০ মিনিট রানটাইম), স্মার্ট অ্যাপ কন্ট্রোল এবং পোষ্য-সহ বাড়ির জন্য উপযোগী অ্যান্টি-ট্যাঙ্গল প্রযুক্তি।

সংস্থার দাবি, কলকাতা সহ পূর্ব ভারতের স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স বাজারে এই লঞ্চ নতুন গতি আনবে। দুটি মডেলের সঙ্গেই থাকছে ১ বছরের ওয়ারেন্টি এবং ১৬০টিরও বেশি শহরে বিক্রয়োত্তর পরিষেবা। ২০১৭ সালে প্রতিষ্ঠিত Dreame ২০২৩ সালের শেষ দিকে ভারতে প্রবেশ করে এবং বর্তমানে দেশের রোবোটিক ভ্যাকুয়াম বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে বলে সংস্থার দাবি।