ড্রিম এইচ১২ ডুয়াল ফ্লেক্সরিচ-এর আত্মপ্রকাশ

ড্রিম টেকনোলজি ভারতে এইচ১২ ডুয়াল ফ্লেক্সরিচ ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম লঞ্চ করেছে। ৬-ইন-১ এই ডিভাইসটি একাধিক ধরনের পৃষ্ঠ ও পরিষ্কারের প্রয়োজন মেটানোর জন্য তৈরি। এর প্রারম্ভিক খুচরো মূল্য ৪৪,৯৯৯ টাকা।

১লা সেপ্টেম্বর থেকে ড্রিম ইন্ডিয়া-র অফিসিয়াল ওয়েবসাইটে পণ্যটি পাওয়া যাচ্ছে। ৫ই সেপ্টেম্বর থেকে অ্যামাজন-এ বিক্রি শুরু হবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ক্রোমা এবং নির্বাচিত রিটেল আউটলেটেও এটি পাওয়া যাবে।

এইচ১২ ডুয়াল ফ্লেক্স রিচ-এ ওয়েট ও ড্রাই ভ্যাকুয়াম -এর পাশাপাশি মেঝে, কার্পেট, সোফা, পর্দা, কিবোর্ড এবং গাড়ির ইন্টেরিয়র পরিষ্কারের জন্য বিভিন্ন অ্যাটাচমেন্ট রয়েছে। এতে রয়েছে ২৩,০০০Pa সাকশন, ১৮০-ডিগ্রি Lie-flat ডিজাইন, ট্যাঙ্গেলকাট টেকসই স্ক্র্যাপার এবং ডিটাচেবেল ব্যাটারি । এটি ফ্লোর ওয়াশ মোড-এ ৫০ মিনিট এবং ভ্যাকুয়াম মোড-এ ৬০ মিনিট পর্যন্ত চলতে পারে। এছাড়াও রয়েছে ৯০°C হট-ওয়াশ সেলফ-ক্লিনিং সিস্টেম ও হট-এয়ার ড্রাইং সুবিধা।

কলকাতায় এই লঞ্চ প্রিমিয়াম হোম-ক্লিনিং অ্যাপ্লায়েন্সের বাজারে গতি বাড়াবে বলে আশা করা হচ্ছে। বহুমুখিতা, সুবিধা এবং বিক্রয়-পরবর্তী পরিষেবার দিকে ক্রেতাদের বাড়তি নজরের মধ্যেই ড্রিম-এর ১৬০টিরও বেশি শহরে থাকা দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্ক পণ্যটির গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করতে পারে।

ড্রিম ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর মনু শর্মা জানান, নির্দিষ্ট পরিষ্কারের প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের আরও বেশি ফ্লেক্সিবিলিটি ও কন্ট্রোল দেওয়ার দিকেই সংস্থা গুরুত্ব দিচ্ছে। পণ্যটির সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি।