মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই অর্থবর্ষ। এরই মাঝে মিললো সুখবর, নতুন অর্থ বর্ষ থেকে বাড়ছে শিক্ষামিত্রদের সান্মানিক। শিক্ষামিত্রদের ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে সান্মানিক বেড়ে হবে ১৮ হাজার টাকা, ঘোষণা করল রাজ্য সরকার। সঙ্গে যারা ইন্সট্রাক্টর তারা পাবেন ১৭ হাজার টাকা।
একসময় শিক্ষামিত্ররা সান্মানিক পেতেন তিন হাজার টাকা। সামনের মাস থেকে বাড়ছে শিক্ষা মিত্রদের সম্মানিক। শুধু শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো নয়, শিক্ষার গুণগত মান উন্নতি করা লক্ষ্য সরকারের। আনা হলো একগুচ্ছ প্রকল্প, যা শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে সাহায্য করবে। উত্তর প্রদেশ বিধানসভায় ২০২৬-২০২৭ অর্থবর্ষে বাজেট আলোচনার ক্ষেত্রে, শিক্ষামিত্রদের সান্মানিক বাড়ানোর ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। শিক্ষামিত্রদের সান্মানিক আগে ন্যূনতম দেওয়া হতো। বর্তমানে সরকার ধাপে ধাপে তা বাড়িয়েছে। সরকার চাইছে নারী শিক্ষায় জোর দিতে, তাই যেসব জায়গায় এখনও কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় নেই, সেখানে নতুন স্কুল গড়ার জন্য সরকার থেকে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
