বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে টানা দশ বছরের অপেক্ষা। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের দেওয়া রায় গেল সরকারি কর্মচারীদের পক্ষেই। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের মিটিয়ে দিতে হবে ২৫% বকেয়া ডিএ। চূড়ান্ত রায়ে জলের মতো স্পষ্ট করল সর্বোচ্চ আদালত।
ডিএ-র ২৫% এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। চূড়ান্ত রায়ে জানাল সুপ্রিম কোর্ট। ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে ২৫% বকেয়া ডিএ। যা দুই কিস্তিতে মেটাতে পারবে রাজ্য। আর ১৫ মে-এর মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে।
