স্বস্তি পেল সরকারি কর্মীরা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজে গতি ফেরাতে কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিল নবান্ন।

জানা গিয়েছে, নবান্ন বা সংশ্লিষ্ট আধিকারিক তাঁর অফিসের ১০০ মিটারের মধ্যে আসার পর অ্যাপের সাহায্যে নিজের উপস্থিতি জানাতে পারবেন। অ্যাপের মাধ্যমেই হাজিরা দেওয়া যাবে। নবান্ন তরফে জানানো হয়েছিল, সকাল ১০ টা বেজে ১৫ থেকে ১০টা ৪৫ এর মধ্যে উপস্থিত হলে ‘লেট’ হিসেবে ধরা হবে।

সকাল ১১টার পর অফিসে পৌঁছলে ‘অনুপস্থিত’ চিহ্নিত করা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস থেকে বেরোলে ‘আর্লি ডিপার্চার’ ধরা হবে। একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি কেটে নেওয়া হবে সরকারি কর্মীদের। এবার অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়া গেলে সে সমস্যা অনেকটাই মিটবে।