বর্ষার মরশুমে নিজের পোশাকের সংগ্রহ নতুন করে সাজানোর সুযোগ নিয়ে এসেছে ক্রাউস জিন্স। অফিসহোক কিংবা ঘুরতে যাওয়া, অথবা হোক না বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রতিদিনের ব্যবহারের জন্য আরামদায়ক ও স্টাইলিশ পোশাক মিলবে দুর্গাপুরের ক্রাউস জিন্স স্টোরে। ভারতের অন্যতম জনপ্রিয় নারী পোশাকের ব্র্যান্ড ক্রাউস জিন্স-এ চলছে আকর্ষণীয় অফার। নির্বাচিত পোশাকে ১টি কিনলে ২৫% ছাড়, ২টি বা তার বেশি কিনলে ৪০% ছাড়, এছাড়াও কিছু নির্দিষ্ট পোশাকে ফ্ল্যাট ৫০% ছাড় পাওয়া যাচ্ছে।
এই কালেকশনে রয়েছে সুপার ওয়াইড-লেগ ডেনিম, স্ট্রেট-ফিট ও ফ্লেয়ার্ড জিন্স, কোরিয়ান প্যান্ট, আরামদায়ক লিনেন ট্রাউজার, ওভারসাইজড টি-শার্ট এবং বেবি টি। পোশাকগুলি সাদা, বেইজ, পাউডার ব্লু, ব্লাশ পিঙ্ক, সেজ গ্রিন এবং বিভিন্ন ডেনিম শেডে পাওয়া যাচ্ছে।
ক্রাউস জিন্সের প্রতিষ্ঠাতা রবি পাঞ্জাবী বলেন, বর্তমান প্রজন্ম এমন পোশাক চায় যা একসঙ্গে স্টাইলিশ, আরামদায়ক ও সব ধরনের পরিবেশে পরার উপযোগী। তাই এই অফারের মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম মানের ফ্যাশন কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে ক্রাউস জিন্সের ৩৩টি এক্সক্লুসিভ স্টোর রয়েছে। দুর্গাপুরের স্টোরেও এই সীমিত সময়ের অফার চালু রয়েছে, তবে স্টক থাকা পর্যন্ত।
