টেকসই নির্মাণ সমাধানের বিশ্বখ্যাত অগ্রগামী প্রতিষ্ঠান কেরাকোল তাদের ফ্ল্যাগশিপ ‘H40’ ক্যাটাগরিকে আরও শক্তিশালী করে টাইল অ্যাডহেসিভ প্রযুক্তিতে নতুন উদ্ভাবন বজায় রেখেছে। আধুনিক নির্মাণের নানাবিধ চাহিদা বৃদ্ধি এবং ইনস্টলেশন প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে কেরাকোল উন্নত প্রযুক্তি, স্থায়িত্ব এবং নির্ভুলতার ওপর ভিত্তি করে এক ভবিষ্যৎ-উপযোগী অ্যাডহেসিভ পোর্টফোলিও তুলে ধরছে।
এই উদ্ভাবনের কেন্দ্রে রয়েছে ‘H40 Gel’, টাইল লাগানোর ক্ষেত্রে এক যুগান্তকারী প্রযুক্তি। এর অসাধারণ কার্যক্ষমতা, স্থায়িত্ব এবং বহুমুখী ব্যবহারের জন্য পেশাদারদের কাছে এটি একটি বিশ্বস্ত নাম। এর অনন্য ‘জেল-টেকনোলজি’ উপযুক্ত ঘনত্ব, সম্পূর্ণ আর্দ্রতা এবং শক্তিশালী বন্ধন নিশ্চিত করে, যা আধুনিক অ্যাডহেসিভ সিস্টেমে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।
‘H40 Gel’-এর সাফল্যের পর কেরাকোল ভারতীয় বাজারে ‘H40 Extreme’ এবং ‘H40 Tech’ নিয়ে এসেছে। বিশালাকার টাইলস বসানো এবং প্রতিকূল আবহাওয়ার মতো আধুনিক নির্মাণের জটিল চাহিদা মেটাতে এই পণ্যগুলো বিশেষভাবে তৈরি। সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে এগুলো নির্বাচিত পার্টনারদের মাধ্যমেই মিলবে। H40 Gel, H40 Extreme এবং H40 Tech—এই তিনটি পণ্য মিলে একটি সম্পূর্ণ অ্যাডহেসিভ সিস্টেম গঠন করে, যা বিভিন্ন তলে ব্যবহারের উপযোগী এবং স্থপতি, ঠিকাদার ও কারিগরদের যেকোনও প্রকল্পের চাহিদা মেটাতে সক্ষম।
কেরাকোল-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক আহজাম জাভেদ বলেন, “‘H40 Gel’ অ্যাডহেসিভ বিভাগে নতুন মানদণ্ড তৈরি করার পর, ‘H40 Tech’ ও ‘H40 Extreme’ চালুর মাধ্যমে কেরাকোল ভারতে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি নিয়ে এসেছে। এই সম্প্রসারিত H40 রেঞ্জ আধুনিক নির্মাণের জটিল চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং উচ্চ মান, স্থায়িত্ব ও দক্ষতা নিশ্চিত করতে সক্ষম। বিশ্বমানের ও টেকসই প্রযুক্তির মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান করে অ্যাডহেসিভ খাতে নিজেদের নেতৃত্ব ধরে রাখাই কেরাকোল-এর মূল লক্ষ্য।“
কেরাকোল ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার অবিশঙ্ক সিনহা বলেন, “H40 Tech ও H40 Extreme টাইল এবং পাথর বসানোর জটিল কাজের আধুনিক চাহিদা পূরণ করবে। আমরা বিশ্বাস করি, কাজের পরিবেশ উন্নত করা এবং কাজের আত্মবিশ্বাস বাড়ানোই উদ্ভাবনের আসল সার্থকতা। এই নতুন পণ্যগুলি ভারতীয় বাজারে উন্নত, নির্ভরযোগ্য ও সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তি পৌঁছে দেওয়ার আমাদের অঙ্গীকারকে ফুটিয়ে তোলে।”
কেরাকোলের নতুন H40 টাইল অ্যাডহেসিভ লঞ্চ
