বাড়ির কাছেই মিলবে চিকিৎসা পরিষেবা, ফুলবাড়িতে চালু নতুন স্বাস্থ্যকেন্দ্র

স্থানীয় বাসিন্দাদের উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পাথরঘাটা অঞ্চলের ফুলবাড়ি পতনে এক নতুন স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হলো। বৃহস্পতিবার আয়োজিত এই আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), মাটিগাড়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক (BMOH) সহ জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা।

এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য আধিকারিকেরা জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য আর দূরে ছুটতে হবে না। ঘরের কাছেই তাঁরা আধুনিক ও প্রাথমিক চিকিৎসার সুযোগ পাবেন। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে কেন্দ্রটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।