তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’তে কারা আবেদন করতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
সম্প্রতি এই প্রকল্পের নিয়মাবলীতে বেশ কিছু রদবদল করা হয়েছে। নথিপত্র জমা দেওয়ার পদ্ধতি এবং কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তাদের যোগ্যতা নিয়েও শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, যুবসাথীর অনলাইন আবেদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হয়েছে। এখন থেকে শুধু অরিজিনাল নথিপত্রের স্ক্যান কপি আপলোড করলেই হবে না, সেল্ফ অ্যাটেস্টেড বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদন করার সময় নথির জেরক্স কপিতে নিজের সই করতে হবে। এরপর সই করা কপিটি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে যারা ইতিমধ্যেই সেল্ফ অ্যাটেস্টেড ছাড়া স্ক্যান কপি আপলোড করেছেন তাদেরও চিন্তার কোনও কারণ নেই। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই কারণের জন্য কারোর আবেদন বাতিল হবে না। এছাড়া কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তারাও কি এই ভাতার সুবিধা সুবিধা পাবেন? রয়েছে ধোঁয়াশা।
