PWNSAT ২০২৬: JEE-NEET পড়ুয়াদের বড় সুযোগ

ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট (PWNSAT) ২০২৬-বার্ষিক স্কলারশিপ পরীক্ষার চতুর্থ সংস্করণের ঘোষণা করেছে ফিজিক্সওয়ালাহ (PW)। মূলত, JEE ও NEET-এর প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের সহায়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরীক্ষায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা পিসিএম ও পিসিবি স্ট্রিম থেকে বিনামূল্যে পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে পারবে।

PWNSAT ২০২৬-এর মাধ্যমে যোগ্য পড়ুয়ারা ১০০% পর্যন্ত টিউশন ফি মকুবের স্কলারশিপ পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ ২.৫ কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কার জিততে পারবে। এছাড়াও, শীর্ষ ৫০০ জন যোগ্য পড়ুয়াকে বিনামূল্যে শিক্ষা ও হস্টেলের সুবিধা দেওয়া হবে।

এই পরীক্ষায় যাতে বেশি সংখ্যক পড়ুয়ার অংশগ্রহণ করতে পারে সে উদ্দেশ্যে পরীক্ষা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই হবে। অনলাইন পরীক্ষা চলবে ১লা থেকে ১৫ই অক্টোবর ২০২৬ পর্যন্ত। অফলাইন পরীক্ষা হবে ৩, ৪, ১০ ও ১১ই অক্টোবর দেশের বিভিন্ন পিডাব্লিউ বিদ্যাপীঠ, পাঠশালা ও টিউশন সেন্টার-এ।

এছাড়াও, PWNSAT -এ ভালো ফল করা নির্বাচিত পড়ুয়াদের এক্সক্লুসিভ র‍্যাঙ্কার্স গ্রুপ-এর মাধ্যমে অতিরিক্ত একাডেমিক মেন্টরশিপ ও JEE-NEET প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হবে। ফিজিক্সওয়ালাহর প্রতিষ্ঠাতা সিইও আলখ পান্ডে জানান, আর্থিক পরিস্থিতি যাতে কোনও পড়ুয়ার মানসম্মত শিক্ষার পথে বাধা না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।