আগামী ২১-২২ অগাস্ট ভারতের জয়পুরে আয়োজিত ব্রিকস পর্যটন মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলে এবং দক্ষিণ আফ্রিকা পর্যটনের সিওও ইসমাইল ডকরাত। এই সফর ভারত ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে তুলে ধরবে। গ্লোবাল সাউথ ও ব্রিকস সদস্য হিসেবে উভয় দেশ বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে। পাশাপাশি, ব্রিকস বৈঠকে মন্ত্রী ডি লিলের অংশগ্রহণ প্রধান পর্যটন বাজারে ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার অংশীদারিত্ব ও যোগাযোগ আরও সুদৃঢ় করবে।
দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলে বলেন, “ভারত দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ব্রিকস এবং পর্যটনের মাধ্যমে এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে। ২০২৭ সালের আইসিসি বিশ্বকাপ এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন চালু, দুই দেশের মাঝের ভ্রমণ ও পারস্পরিক বন্ধনকে আরও সহজ ও গভীর করবে।”সাংস্কৃতিক সংযোগ, সাফারি ও বিভিন্ন আকর্ষণের কারণে ভারতীয় ট্রাভেলরদের কাছে দক্ষিণ আফ্রিকা অন্যতম প্রধান গন্তব্য। এই যাতায়াত আরও সহজ করতে এবং অবকাশ, ব্যবসা ও ক্রীড়া পর্যটন বাড়াতে দেশটি ‘TTOS’ ও ‘ETA’-র মতো ভিসার পদ্ধতিকে আরও সহজ করার উদ্যোগ নিয়েছে।
২০২৭ সালের আইসিসি বিশ্বকাপ এবং ব্রিকস পর্যটন বৈঠক ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ক্রীড়া পর্যটনকে আরও সুদৃঢ় করবে বলে আশা। পর্যটন মন্ত্রী ডি লিলের এই সফর ভারতের সঙ্গে অংশীদারিত্ব গভীর করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও পর্যটন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে দক্ষিণ আফ্রিকার ধারাবাহিক অঙ্গীকারকে তুলে ধরে।
