India

বড়োসড়ো স্বস্তির মুখ দেখলো দেশের করোনা সংক্রমণ

বড়োসড়ো স্বস্তির মুখ দেখলো দেশের করোনা সংক্রমণ

বড়োসড়ো স্বস্তি মিলল আজকের দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। একদিনে করোনার বলি ২৫২জন। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। এর মধ্যে দেড় লক্ষাধিক কেরলে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দেশের কোভিড গ্রাফ ভালভাবে…
Read More
নতুন মালিকানা ফিরে পেতে চলেছেন রতন টাটা

নতুন মালিকানা ফিরে পেতে চলেছেন রতন টাটা

নতুন মালিকানা পেতে চলেছেন টাটা গোষ্ঠীর মালিক রতন টাটা৷ আর্থিক সংকটে ভুগতে থাকা এয়ার ইন্ডিয়া কেনার বিষয়ে আগ্রাহী টাটা গোষ্ঠী৷ ঋণের ভারে ধুঁকে বিলগ্নীকরণের পথে হেঁটেছে এয়ার ইন্ডিয়া৷ রতন টাটার সংস্থা দরপত্র জমা দেওয়ায়, নিশ্চিত ভাবেই এই দৌড়ে অনেকটাই এগিয়ে গেল টাটা৷ বর্তমানে বাজারে ৪৩ হাজার কোটি টাকার দেনা রয়েছে এয়ার ইন্ডিয়ার৷ ১০০ শতাংশ বিলগ্নিকরণের পাশাপাশি বেচে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার মুম্বই ও দিল্লির বাড়ি৷ স্বাধীনতার আগে ১৯৩২ সালে যাত্রা শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্সের৷ ১৯৪৬ সালে এই সংস্থার নাম হয় এয়ার ইন্ডিয়া৷ ১৯৫৩ সালে টাটার কাছ থেকে এই উড়ান সংস্থা অধিগ্রহণ করে নেয় কেন্দ্র৷ যদিও ১৯৭৭ পর্যন্ত এই সংস্থার চেয়ারম্যান পদে…
Read More
চিন্তা বাড়ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায়

চিন্তা বাড়ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায়

ক্রমশ বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। পূজার মরশুম শুরুর আগেই দিন দিন বাড়ছে দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জনের। প্রায় দেড় হাজার বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে করোনার টিকাকরণে রেকর্ড গড়ে ফেলেছে ভারত। শুক্রবার গোটা দেশে আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া…
Read More
আজ জন্মদিন দেশের প্রধানমন্ত্রীর

আজ জন্মদিন দেশের প্রধানমন্ত্রীর

আজ ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭১ বছরে পড়লেন নোমো। দেশ জুড়ে পালিত হবে দিনটি, বিভিন্ন জায়াগায় বিভিন্ন ভাবে চলবে নানান কর্মসূচি। রাজ্য বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চা আলাদা আলাদা কর্মসূচি নিয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু হচ্ছে, শেষ হবে ৭ অক্টোবর। আগামী ২০ দিন নানা অনুষ্ঠান ও নানা কর্মসূচির মাধ্যমে মোদী-বন্দনার আয়োজন করেছে গেরুয়া শিবির। আজ থেকে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ‘সেবা ও সমর্পণ অভিযান’ পালন করছে বিজেপি। ১৯৫০-এর ১৭ সেপ্টেম্বর জন্ম নরেন্দ্র মোদীর। এরই পাশাপাশি প্রশাসক হিসেবেও এবছর ২০ বছর পার করতে চলেছেন মোদী। সেই উপলক্ষে রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয়মন্ত্রীদের তরফে একে একে এল…
Read More
চিন্তা বাড়ছে বাড়তে থাকা দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

চিন্তা বাড়ছে বাড়তে থাকা দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

ক্রমশ চিন্তা বাড়ছে দেশের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৩ জন। আবার চল্লিশ হাজারের কাছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের পরিসংখ্যান। সেখানকার ৫ টি জেলাতেই কোভিড সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২০ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৫০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪। তবে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা…
Read More
বড় নাশকতার ছক বানচাল করলো দিল্লি পুলিশ

বড় নাশকতার ছক বানচাল করলো দিল্লি পুলিশ

সামনেই আসন্ন বাংলার সব চেয়ে বড়ো পুজো দুর্গাপূজা। এই পুজোর মরশুমে নাশকতার বড় ছক বানচাল করল দিল্লি পুলিশ! দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিমের মদতে একদল জঙ্গি ভারতে বড়োসড়ো হামলার ছক কষেছিল। এই দলটিতে ১৪ থেকে ১৫ জন বাংলাভাষীও ছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্র মারফত খবর পেয়ে এই ছয় জঙ্গিকে আটক করেছে। এখন এই ছয়জনকেই দিল্লিতে আনা হচ্ছে। এদের মধ্যে তিনজনকে উত্তরপ্রদেশ থেকে, একজনকে রাজস্থানের কোটা থেকে এবং দু’জনকে দিল্লিতেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জিসান কামার, জান মহাম্মদ, আলি ওসামা, মহাম্মদ আবু বকর। এদের পুনরায় জেরা করা জন্য প্রত্যেককেই তুলে দেওয়া হবে এনআইএ-এর হাতে। উল্লেখ্য, ধৃতদের কাছে প্রচুর বিস্ফোরকও পেয়েছে…
Read More
আগামীকাল জন্মদিন পালন প্রধানমন্ত্রীর

আগামীকাল জন্মদিন পালন প্রধানমন্ত্রীর

আগামীকাল ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭১ বছরে পড়বেন নোমো। দেশ জুড়ে ওইদিন থেকেই বিজেপির নানান কর্মসূচি রয়েছে। রাজ্য বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চা আলাদা আলাদা কর্মসূচি নিয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু হচ্ছে, শেষ হবে ৭ অক্টোবর। উল্লেখ্য, ৭ অক্টোবর তারিখেই নরেন্দ্র মোদী প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অন্যদিকে বাংলায় মোদীর জন্মদিন পালন নতুন কিছু নয়। বিজেপি আগেও এই কর্মসূচি নিয়েছে। এইবার একটু অন্যরকম। কারণ, গেরুয়া শিবিরের সর্বাধিক বিধায়ক বিধানসভায় জায়গা পেয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, মোদীর জীবন এবং তার কাজকর্মের উপর প্রদর্শনী হবে। পরিস্থিতি বুঝে সেই প্রদর্শনী ভার্চুয়াল মাধ্যমেও হতে পারে। ৭১ টি নদীতট…
Read More
বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবারো বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা। চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৫৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন পরে এদিন ফের দেশের দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের বেশি। গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন। আক্রান্তের পাশাপাশি দেশে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের। তবে গত কয়েক দিন ধরে আক্রান্ত কম…
Read More
দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

বড়োসড়ো স্বস্তির ফের আবার চিন্তায় চিকিৎসক মহল। আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ০৮৭। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টা টিকা নিয়েছেন ৬১ লক্ষ ১৫ হাজার…
Read More
শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী

শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী

আচমকাই সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ এই নিয়ে বিগত ছয় মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর বদল হয়েছে চারবার৷ এরইমাঝে মাঝেই গুজরাটের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। এদিন তাঁর এদিন শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার থেকে শুরু করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে শুভেচ্ছা জানান এবং বলেন, 'আমি ওনাকে বহু বছর ধরে চিনি। ওনার কাজ দেখেছি। বিজেপি সংগঠনের হয়ে যেমন উনি কাজ করেছেন সফলভাবে, তেমনই সমাজসেবামূলক কাজও করেছেন তিনি। তাই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার…
Read More
ছাড় পেতে পারে আরো এক ভ্যাকসিন

ছাড় পেতে পারে আরো এক ভ্যাকসিন

এবার অনুমোদন পেতে পারে আরো এক ভ্যাকসিন। চলতি সপ্তাহেই 'হু'র অনুমোদন পেতে চলেছে 'কোভ্যাক্সিন'। এটি হলে বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করা যাবে, আবার টিকাপ্রাপ্তদের বিদেশ যাত্রাতেও সুবিধা হবে। ভারতের তৈরি দুটি করোনা ভাইরাস ভ্যাকসিনের মধ্যে সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার 'কোভিশিল্ড' বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেও ভারতের বায়োটেকের কোভ্যাক্সিন এখনও পর্যন্ত পায়নি। সেই নিয়ে জটিলতা বহাল রয়েছে। অনুমোদন না পাওয়ার জন্য এই ভ্যাকসিন যারা নিয়েছিলেন তাদের বিদেশ যাত্রায় সমস্যা হচ্ছিল, যা নিয়ে ছিল আলাদা চিন্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে জরুরি ভিত্তিতে আবেদনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ভারত বায়োটেক। তবে অনুমোদন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয় এবং একটি নির্দিষ্ট…
Read More
স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

বিগত তিন দিন ধরে স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৪০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন। সেই সঙ্গে লাগাতার কমছে অ্যাকটিভ কেসও। সপ্তাহখানেক আগে বেড়ে গেলেও গত কয়েকদিন ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১২ হাজারের বেশি কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার দশেক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৯…
Read More
আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

আমেরিকার নতুন প্রেসিডেন্ট মসনদে বসার পর এই প্রথমবার আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২৪ সেপ্টেম্বর মুখোমুখি বসবেন দুই দেশের রাষ্ট্র প্রধান৷ আফগানিস্তান নিয়ে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ আফগানিস্তান নিয়ে আমেরিকার ভূমিকা নিয়ে ঘরে বাইরে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আফগানিস্তানে তালিবানের এই দৌরাত্ম উদ্বেগে রেখেছে নয়াদিল্লিকেও৷  বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আমেরিকার সফর নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি বলেন, ‘‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর৷ আন্তর্জাতিক মহলে একটি বিস্তীর্ণ ঘটনার পরবর্তী সময়ে এই প্রথমবার মুখোমুখি বসবেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন৷…
Read More
স্বস্তি মিলল দেশের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তি মিলল দেশের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

বেশ কিছুদিনের চিন্তার পর এবার স্বস্তি মিললেও দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের পাশাপাশি মৃত্যু, অ্যাকটিভ রোগীর সংখ্যা – সবই নিম্নমুখী। মিললো বড়োসড়ো স্বস্তি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২১৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। করোনার তৃতীয়…
Read More