India

অবশেষে পশুপ্রেমীদের তরফেই গেলো কোর্টের রায়

অবশেষে পশুপ্রেমীদের তরফেই গেলো কোর্টের রায়

অনেক সংঘাতের পরে এলো রায়। মিললো অনুমতি, রায় গেলো পশুপ্রেমীদের সপক্ষে। পশুপ্রেমের দাবি মেনে নিলো কোর্ট। তবে মেনে নেওয়ার পাশাপাশি কিছু নিয়ম মানার নির্দেশ দিলো কোর্ট। পথ কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সাধারণ মানুষের। এ বিষয়ে এক মামলার রায়ে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক কুকুরপ্রেমী ও এক স্থানীয়ের মধ্যে বিরোধের মামলার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয় যে পথ কুকুরদের খাবার অধিকার আছে এবং পশুপ্রেমীদেরও তাদের খেতে দেওয়ার অধিকার আছে। কিন্তু সেই সঙ্গেই সতর্ক থাকা প্রয়োজন। এর থেকে যেন কারও ক্ষতি বা সমস্যা না হয়। দেশজুড়ে পথ কুকুরপ্রেমী এবং তাঁদের সমালোচকদের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে এই রায় বেশ…
Read More
নদীর জল দূষিত হওয়ায় নিষিদ্ধ হল মাছ ধরা

নদীর জল দূষিত হওয়ায় নিষিদ্ধ হল মাছ ধরা

লাগামছাড়া ভাবে হচ্ছে জলদূষণ। বজ্র পদার্থে ভর্তি হচ্ছে নদীর জল।বাড়ছে দূষণের মাত্রা এবং তার ফলে কমে যাচ্ছে জলজ প্রাণীর সংখ্যা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবার থেকে যমুনা নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মা ছ ধরা নিষিদ্ধ। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। এদিকে যমুনার বিভিন্ন অংশে মাছ ধরাটাই অনেকের জীবিকার মধ্যে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে…
Read More
মৃত্যুর সংখ্যায় তৃতীয় স্থানে ভারত

মৃত্যুর সংখ্যায় তৃতীয় স্থানে ভারত

নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন।…
Read More
বড়সড় চাপের মুখে পড়ল সেরাম সংস্থা

বড়সড় চাপের মুখে পড়ল সেরাম সংস্থা

কিছুটা স্বস্তি মিলতেই তৃতীয় ঢেউয়ের ভয়। আর এই ঢেউয়ে সব চেয়ে বেশি ভয় শিশুদের নিয়ে। তাই শিশুদের ভ্যাকসিন হওয়াটা খুব জরুরি। কিন্তু এই পরিস্থিতিতে ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর এখনই কোভোভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। শিশু সুরক্ষার জন্য ২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্য ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল কোভোভ্যাক্স। কিন্তু মিললো না অনুমতি। ইতিমধ্যেই এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে ভারতের সেরাম ইন্সটিটিউট। এখনও পর্যন্ত কোনও দেশ কোভোভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি। ফলে ভারতেও শিশু, কিশোর ও…
Read More
আবারও বদল আসছে দেশের করোনা গ্রাফে

আবারও বদল আসছে দেশের করোনা গ্রাফে

একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। গত কদিন ধরেই দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় পতন ঘটেছিল। কিন্তু বাড়লো চিন্তা। ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এর থেকেই স্পষ্ট হল যে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা যে একেবারেই সহজ নয়। সংকট কাটেনি এখনও পুরোপুরি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। গত একদিনে মৃতের সংখ্যা ১০০৫। দেশে প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা…
Read More
দ্রুত গতিতে এগোচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের কাজ

দ্রুত গতিতে এগোচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের কাজ

পূর্বের পরিকল্পনা মতোই শুরু হয়েছে কাজ। আগামী এক বছরের মধ্যে শেষ হবে এই কাজ, চলছে দ্রুতগতিতে। পূর্বের নির্ধারিত পরিকল্পনা মতোই শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর নতুন প্রাসাদোপম বাসভবন তৈরির কাজ। যার নাম সেন্ট্রাল ভিস্তা। এই সেন্ট্রাল ভিস্তার মধ্যে সবার আগে উপরাষ্ট্রপতির বাসভবন ও নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হবে। আর সবার শেষে সম্পূর্ণ হবে জাতীয় মিউজিয়াম স্থানান্তরিত করার প্রক্রিয়া। এর মধ্যে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের ক্ষেত্রে কোনও কর্মী স্থানান্তরিত করার প্রয়োজন হবে না। এটির কাজই সবার আগে শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরেই এর কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হবে রফি মার্গের একটি অংশে। সেথানে বর্তমানে কর্মীদের…
Read More
অবশেষে ভোগান্তি কমাতে চলেছে দূরপাল্লার যাত্রীদের

অবশেষে ভোগান্তি কমাতে চলেছে দূরপাল্লার যাত্রীদের

করোনা পরিস্থিতি একটু আয়ত্তে আসতেই ধীরে ধীরে শিথিল হচ্ছে সব কিছু। আবার ফিরতে চলেছে আগের পরিস্থিতি। এবার আগামী সপ্তাহের মধ্যে সব মেল, এক্সপ্রেস ট্রেন চালু করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি। পূর্ব রেলের বিভিন্ন শাখায় দূরপাল্লার মেল, এক্সপ্রেস-সহ আরও মোট ১৮ টি ট্রেন চালু হয়ে যাচ্ছে আগামী বুধবারের মধ্যে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিএম মনোজ যোশি। রেলের তরফে ট্রেন চালাতে চেয়ে একাধিকবার আবেদন করা হলেও রাজ্য সরকারের অনুমোদন মেলেনি এখনও। এদিন পূর্ব রেলের বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে যেসব রেলকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ ও পরিবারের…
Read More
স্বস্তি পেল কোভিডে মৃতদের পরিবার

স্বস্তি পেল কোভিডে মৃতদের পরিবার

অতিমারীর দাপটে বিধ্বস্ত গোটা দেশ। প্রাণ হারিয়েছে কয়েক লক্ষ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পেল করোনায় মৃতদের পরিবার। কোভিডে মৃত্যুর ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ। আর্থিক সাহায্য দিতেই হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওই পরিবারকে সেটা জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের উপরই ছেড়ে দিতে চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী ৬ সপ্তাহের মধ্যে সেই গাইডলাইন পেশ করার ব্যাপারে নির্দেশ দিয়েছে আদালত। এই কাজে ব্যর্থ হলে জাতীয় কর্তৃপক্ষ সেকশন ১২র ধারা অনুসারে দফতর কাজ করতেও ব্যর্থ বলে গণ্য করা হবে। জানিয়েছে আদালত।  পাশাপাশি আদালত জানিয়েছে কোভিডে মৃত্যুর ক্ষেত্রে যে ডেথ…
Read More
স্বস্তি মিললেও সামান্য বাড়লে সংক্রমণ

স্বস্তি মিললেও সামান্য বাড়লে সংক্রমণ

একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। গতকালই দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় পতন ঘটেছিল। কিন্তু ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা যে একেবারেই সহজ নয়, তা-ই ফের স্পষ্ট হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন। দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮১৭। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জন। নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ফলে ফিকে হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। এই…
Read More
শ্রমিকদের সুবিদার্থে এবার কড়া নির্দেশ উচ্চ আদালতের

শ্রমিকদের সুবিদার্থে এবার কড়া নির্দেশ উচ্চ আদালতের

নিয়ম লাঘু হয়েছিল আগেই এবার সেই নিয়ম মেনেই নির্ধারিত হল তার সময়। বিশেষ ভাবে নজরের নির্দেশ এল উচ্চ আদালতের। পরিযায়ী শ্রমিকদের সুবিদার্থে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত। এবার সময় বেধে দিল সুপ্রিম কোর্ট। পরিযায়ীদের বিশেষ নজর দিয়ে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ‘এক দেশ এক রেশন’ প্রকল্প চালুর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে একটি পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। যার মাধ্যমে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের পরিযায়ী শ্রমিকদের তালিকাভুক্ত করে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। পাশাপাশি, এদিন শীর্ষ আদালত জানায়, প্রতিটি রাজ্যে করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন চালাতে হবে। যতদিন…
Read More
দীর্ঘদিন পর এত কম দৈনিক সংক্রমন

দীর্ঘদিন পর এত কম দৈনিক সংক্রমন

অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জনে। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। সোমবারের মতো মঙ্গলবারও দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হল ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। সুস্থতার হার…
Read More
অর্থনীতির দিক দিয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর সাহায্যে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

অর্থনীতির দিক দিয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর সাহায্যে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

করোনার প্রথম ঢেউয়ে নিম্নমুখী হয়েছিল ভারতীয় অর্থনীতির গ্রাফ। সেই অর্থনীতি সামলে উঠতে না উঠতে এবার করোনার দ্বিতীয় ঢেউতে আরও নিম্নমুখী হয়েছে অর্থনীতির গ্রাফ। ২০২০ সালের পুনরাবৃত্তি ঘটছে ২০২১ সালেও। তাই এবার এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে করোনার কারণে ধুঁকতে থাকা শিল্পগুলোকে উজ্জীবিত করতে আর্থিক ত্রাণ ঘোষণা অর্থ মন্ত্রকের। অর্থনীতিকে চাঙ্গা করতে আট দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৮টি পৃথক আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করেন। সেই ৮টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কল্পে ঘোষণা করা হয়েছে। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন নির্মলা সীতারমন।…
Read More
করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।…
Read More
এবার গর্ভবতীদের টিকাকরণেও মিলল অনুমতি

এবার গর্ভবতীদের টিকাকরণেও মিলল অনুমতি

বাড়তে থাকা দ্বিতীয় ঢেউ থেকে সবে মাত্র ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে দেশ। করোনা সংক্রমণ রোধের সব চেয়ে বড় ভূমিকা টিকাকরণের। তাই আসন্ন তৃতীয় ঢেউয়ের আগে টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তৃতীয় ঢেউয়ের আগে কোমর বেঁধে নেমেছে রাজ্যর সরকার থেকে প্রশাসন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা নেওয়ায় কোনও সমস্যা নেই বলে এ বার জানাল কেন্দ্রীয় সরকার। এবার গর্ভবতীরাও নিতে পারবেন করোনার টিকা। কোনো অসুবিধা নেই তাতে। তবে গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ার অনুমতি দিলেও শিশুদের টিকাকারণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উঠতে পারেনি কেন্দ্র। দেশে…
Read More