India

দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি দ্য কেরালা স্টোরি’র নায়িকা এবং পরিচালক

দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি দ্য কেরালা স্টোরি’র নায়িকা এবং পরিচালক

ছবিটি নিয়ে বিতর্কের মধ্যেই দুর্ঘটনার শিকার হলেন 'দ্য কেরালা স্টোরি'-এর নায়িকা। পরিচালক সুদীপ্ত সেন এবং অভিনেত্রী আদা শর্মা হিন্দু একতা যাত্রা অনুষ্ঠানে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন। সেখানে সড়ক দুর্ঘটনায় পড়েন দুজন। আদা ও সুদীপ্তকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেমন আছেন তারা, সবাইকে আশ্বস্ত করে খবরটি জানালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় আদা লিখেছেন, “আমি ভালো আছি বন্ধুরা। অনেক মেসেজ পাচ্ছি, বুঝতে পারছি আপনি চিন্তিত। আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। আমি শুধু বলতে পারি আমরা সবাই দলে আছি। বড় কোনো বিপদ হয়নি। আপনাদেরকে অনেক ধন্যবাদ." আদার আগে দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছেন পরিচালক নিজেই। সোশ্যাল মিডিয়ায় সুদীপ্ত লিখেছেন, "আজ আমাদের করিমনগরে যাওয়ার কথা…
Read More
বিশেষ ভাবে সম্মানিত হলেন শিল্পপতি রতন টাটা

বিশেষ ভাবে সম্মানিত হলেন শিল্পপতি রতন টাটা

দেশের শিল্প জগতের এক অনন্য নাম হলো রতন টাটা। দেশ জুড়ে লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা তিনি। শুধু দেশ নয় সারা পৃথিবীর কাছে রতন টাটা এক আদর্শ ব্যবসায়ীর নাম। কলকাতার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিজেদের সমাবর্তন অনুষ্ঠানে সম্প্রতি রতন টাটাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিল। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন রতন টাটা। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সকলের হাতে তুলে দেন সাম্মানিক ডক্টরেট। ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেছেন, “শিক্ষার ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন এসেছে বিগত কয়েক বছরে। প্রযুক্তির হাত ধরে শিক্ষা ও শেখার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক পরিবর্তন এসেছে।” ইউনিভার্সিটি রতন টাটার সাথেই আরোও অনেককে সাম্মানিক ডক্টরেট দিয়েছে। সেই তালিকায় উঠে…
Read More
বর্তমান দিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হয়ে উঠেছে ভারত

বর্তমান দিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হয়ে উঠেছে ভারত

যত সময় এগিয়ে চলেছে ততই প্রযুক্তির দিকে এগিয়ে চলেছে ভারত। বর্তমান অবস্থায়, বাকি সব দেশকে টক্কর দিয়ে ধীরে ধীরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হয়ে উঠেছে। ভারত সরকার ফোন উৎপাদনের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। কনজিউমার ইলেকট্রনিক্স আইটেমসও দেশীয় এবং স্থানীয়ভাবে তৈরি হচ্ছে। ভারত গত এক বছরে ৮৫,০০০ কোটি টাকার মোবাইল রপ্তানি করেছে। এমতাবস্থায়, ২০২৩ সালে এই রপ্তানির পরিমান ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য নির্ধারণ করেছেন যে, রপ্তানির নিরিখে আগামী বছর ৫ টি উৎপাদিত পণ্যের মধ্যে মোবাইল ফোনকেও অন্তর্ভুক্ত করতে হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স…
Read More
ভারতে খুবই জনপ্রিয় হলেও সর্ষের তেল নিষিদ্ধ একাধিক দেশে

ভারতে খুবই জনপ্রিয় হলেও সর্ষের তেল নিষিদ্ধ একাধিক দেশে

আমাদের দেশে রান্নায় সব চেয়ে ব্যবহৃত সর্ষের তেল। কিন্তু অন্যদিকে এই তেলই বিভিন্ন দেশে খাদ্য ও ঔষধ তৈরির জন্য নিষিদ্ধ সর্ষের তেল। সর্ষের তেল এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়। রান্না সহ একাধিক কাজে ব্যবহৃত হয় এই সর্ষের তেল। কিন্তু ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ এই তেল নিষিদ্ধ করে রেখেছে। কিছু সময় আগে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট দাবি করে যে সর্ষের তেলে রয়েছে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় হার্ট। ইউরিক অ্যাসিডের পাশাপাশি এরুকিক অ্যাসিড থাকে সর্ষের তেলে। এটিও হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হতে পারে। এরুকিক অ্যাসিড বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে ট্রাইগ্লিসারাইড জমা হয়ে…
Read More
বড় খুশির খবর কেন্দ্র সরকারের তরফে, বাড়তে চলেছে ডিএ

বড় খুশির খবর কেন্দ্র সরকারের তরফে, বাড়তে চলেছে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার সরকারি কর্মচারীদের জন্য বড়সড় তথ্য সামনে এল। জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA এবং DR বৃদ্ধি করবে। উল্লেখ্য যে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার নির্দিষ্ট সময় অন্তর অন্তর মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। সাধারণত প্রতি বছরের জানুয়ারি এবং জুলাই মাসে এগুলিকে সংশোধন করা হয়। এদিকে, সরকার সম্প্রতি ৪ শতাংশ DA বাড়িয়েছে। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এমতাবস্থায়, জানা গিয়েছে আগামী ১ জুলাই থেকে ফের DA বৃদ্ধি…
Read More
বড় ঘোষণা, তৈরী হতে চলেছে ভারতের প্রথম ডাবল ডেকার টানেল

বড় ঘোষণা, তৈরী হতে চলেছে ভারতের প্রথম ডাবল ডেকার টানেল

বড় ঘোষণা, তৈরি হতে চলেছে দেশের প্রথম ডাবল ডেকার টানেল। বর্তমান সময়ে অটল টানেল হল পৃথিবীর দীর্ঘতম টানেল। এটি মানালি থেকে লাহৌল স্পিতি ভ্যালি পর্যন্ত ৯.০২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বিশ্ব রেকর্ডের পর এবার ভারতের আরাবল্লি পর্বতে ৪.৬৯ কিলোমিটার দীর্ঘ একটি টানেল তৈরি হতে চলেছে। জানা গিয়েছে যে, হরিয়াণা রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন আরাবল্লি পর্বতে এই ধরণের ৪.৭ কিলোমিটার ডাবল টানেল নির্মাণ করবে। উল্লেখ্য যে, আরাবল্লি পর্বতে তৈরি হতে চলা এই টানেলটি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের অধীনে তৈরি করা হবে। এটিই হবে দেশের প্রথম টানেল যার মধ্য দিয়ে একসঙ্গে দু’টি ট্রেন যেতে পারবে। এই টানেলের উচ্চতা হবে ২৫ মিটার।…
Read More
রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে। শিলিগুড়ি রোটারি ক্লাব উত্তরায়ন এই প্রতিযোগিতার আয়োজন করছে। জুনিয়র ও সিনিয়র দুটো লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই চ্যাম্পিয়নশিপের বিষয়ে জানান অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ। জানা গিয়েছে, প্রথম পর্যায়ের খেলাটি আয়োজন করা হবে ভারতনগরের তুফানি সংঘে। সেখানে চারটে টেবিলে আন্ডার 13 ও আন্ডার 15 ছেলে ও মেয়েদের খেলা আয়োজিত হবে। ৭ই মে থেকে ১২ই মে পর্যন্ত সেখানে খেলা চলবে। দ্বিতীয় পর্যায়ের খেলাটি হবে ১৪ই জুন থেকে ১৯শে জুন পর্যন্ত। সেখানে আন্ডার 17, আন্ডার 19 এবং সিনিয়রদের খেলা আয়োজিত হবে। সব মিলিয়ে ১৩০০…
Read More
চলতি মাসের শুরু থেকেই বেশ কিছু বদল আসতে চলেছে কল, SMS-র নিয়মে

চলতি মাসের শুরু থেকেই বেশ কিছু বদল আসতে চলেছে কল, SMS-র নিয়মে

পূর্ব ঘোষনা মতোই চলতি মাসের শুরু থেকেই আসতে চলেছে বেশ কিছু নিয়মে বদল। এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বড়সড় নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ থেকে ফোনে ভুয়ো কল এবং SMS-কে বন্ধ করবে। যার ফলে ব্যবহারকারীরা অজানা কল এবং SMS-এর বাড়বাড়ন্ত থেকে মুক্তি পাবেন। উল্লেখ্য যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এই বিষয়ে টেলিকম সংস্থাগুলিকে তাদের ফোন কল এবং SMS পরিষেবাগুলিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার উপলব্ধ করার জন্য একটি নির্দেশ জারি করেছে। মূলত, এই ফিল্টারটি ব্যবহারকারীদের ভুয়ো কল এবং SMS-এর চিন্তা থেকে মুক্ত করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Airtel এই ধরণের AI ফিল্টারের সুবিধা প্রদানের ঘোষণা…
Read More
কালিয়াগঞ্জের কিশোরীর ধর্ষণের প্রতিবাদে জেলা শাসককে দেওয়া হল স্মারকলিপি

কালিয়াগঞ্জের কিশোরীর ধর্ষণের প্রতিবাদে জেলা শাসককে দেওয়া হল স্মারকলিপি

কালিয়াগঞ্জ এর কিশোরী ডলি বর্মনের ধর্ষণ করে খুন এবং মৃত্যুঞ্জয় বর্মনের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বুধবার কামতাপুর সেপারেট স্টেট ডিমান্ড ফোরামের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এসডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সমর্থকেরা একটি মিছিল করে মহাকুমা শাসকের দপ্তরের সামনে আসেন তারপর সেখান থেকে পাঁচজনের একটি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা করেন। তারা জানান, মহকুমা শাসকের সঙ্গে কথা হয়েছে, ডলি বর্মনের ধর্ষণ করে খুন ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে, পুলিশের নৃশংসভাবে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে হত্যা তার সঠিক বিচারের আশায় আজ স্মারকলিপি প্রদান বলে জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টির মুখপাত্র চন্দন সিংহ।
Read More
কমতে পারে সোনার দাম

কমতে পারে সোনার দাম

দিন প্রতিদিন দাম বেড়ে চলেছে সোনার। এই পরিস্থিতিতে বড় সুখবর। এবার ভারত শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহী থেকে স্বল্প শুল্কে ১৪ কোটি টন সোনা আমদানি করতে পারে বলে জানা গিয়েছে। মূলত, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় এই আমদানি করা হবে। ভারত কোটা পদ্ধতির মাধ্যমে ১৪ কোটি টন সোনা আমদানির জন্য একটি নতুন উইন্ডো খুলবে। পাশাপাশি, এর অধীনে আমদানির অনুমতিও দেওয়া হবে। এই প্রসঙ্গে বৈদেশিক বাণিজ্যের জেনারেল ডিরেক্টর সন্তোষ সারঙ্গী গত বৃহস্পতিবার জানিয়েছেন যে, ভারত-UAE Comprehensive Economic Partnership Agreement-এর ভিত্তিতে পুরোনো এবং নতুন আবেদনকারীদের জন্য সোনার TRQ বরাদ্দ করা হবে সংশোধিত সরলীকৃত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে। যার ফলে ভারতীয় আমদানিকারকদের কাছে বিষয়টি আরও সহজ…
Read More
দেশে বুলেট ট্রেন চালুর জন্য অপেক্ষা আরও পাঁচ বছরের

দেশে বুলেট ট্রেন চালুর জন্য অপেক্ষা আরও পাঁচ বছরের

পূর্ব পরিকল্পনা মতোই দেশে দ্রুতগতির বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, দেশে বুলেট ট্রেন চলাচল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। কারণ মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত প্রস্তাবিত বুলেট ট্রেনের প্রকল্পের বাস্তবায়ন হতে এখনও অনেকটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন চলাচল ২০২৮ সালের পরেও বিলম্বিত হতে পারে। কারণ, সর্বশেষ রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাত্র ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আধিকারিকরা জানিয়েছেন যে, বুলেট ট্রেন প্রকল্পের প্রথম ট্রায়াল রানটি সুরাট-বিলিমোরার মধ্যে ২০২৬ সালের আগস্ট মাসে সম্পন্ন হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এদিকে, টানেলের নির্মাণ কাজ…
Read More
আচমকাই নিজ পদ থেকে সরে গেলেন শরদ পাওয়ার

আচমকাই নিজ পদ থেকে সরে গেলেন শরদ পাওয়ার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে তুলকালাম পরিস্থিতি মহারাষ্ট্র। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন শরদ পাওয়ার। এনসিপি প্রতিষ্ঠাতার এহেন ঘোষণায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনৈতিক মহলে। তাঁর পদত্যাগের পর দলের রাশ মেয়ে সুপ্রিয়া সুলের কাছে যায় নাকি ভাইপো অজিত পাওয়ার দলের সভাপতি হন, এখন সেদিকে নজর সবার। এদিন শরদ পাওয়ার এনসিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা বললেও জানিয়ে দেন তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না এখনই। প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে এখন থেকেই ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব দলই। বিরোধী জোট…
Read More
কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কালিয়াগঞ্জে উন্মত্ত জনতার রোষের মুখে পুলিশকর্মীরা। প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়ে প্রায় ৩০০ মিটার দূরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। যদিও তাতেও জনতার রোষ থেকে রেহাই মেলেনি। রীতিমতো বাড়িটির দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে পেটায় তারা। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষুব্ধ বাসিন্দারা লাঠি দিয়ে পুলিশকর্মীদের পেটাচ্ছে। বারবার ক্ষমাপ্রার্থনা করলেও রেহাই পাননি ওই পুলিশকর্মীরা। চলে বেধড়ক মারধর। অভিযোগ, তাঁদের উর্দি খুলেও মারধর করা হয়েছে। মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে নাক-মুখ। এমনকি, জনতার রোষ থেকে রেহাই পাননি বাড়িটির মালিকও। প্রাণ বাঁচাতে স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেয় পরিবারটি। বাড়ির মালিকের দাবি, তাঁদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি, ঘর থেকে টাকা, গয়না লুট করেছে…
Read More
ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিংহোমে ভাঙচুর

ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিংহোমে ভাঙচুর

ভুল চিকিৎসায় দিনহাটা নার্সিংহোমে এক যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিংহোমে ভাঙচুর, ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নার্সিংহোম চত্বরে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায়। ছুটে আসে তৃণমূল নেতা এলাকার বাসিন্দা বিশু ধর। মৃত রোগীর আত্মীয় পরিজনরা এ নিয়ে পুলিশে কোন অভিযোগ না জানালেও নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেন এক রোগীর মৃত্যুর পর নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মৃত ওই রোগীর নাম সোমনাথ দেব। দিনহাটা শহরের কলেজপাড়া এলাকায় তার বাড়ি। জানা গিয়েছে, এদিন সকালে সোমনাথ দেব নামে ওই যুবককে দিনহাটার মদনমোহন বাড়ি এলাকায় বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে আসে পরিবারের লোকেরা। খবর পেয়ে চিকিৎসকেরা ছুটে আসে। এরপরই তাকে একটি ইনজেকশন দেওয়া হয়। ওই…
Read More