06
Dec
দীর্ঘ সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁকে কিডনি দান করার সিদ্ধান্ত নেন তাঁর মেয়ে রোহিণী। সিঙ্গাপুরে বাবার চিকিৎসা করানোর বিষয় প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন তিনি। অবশেষে লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হল এবং তা সফল। রোহিণীর কিডনিই প্রতিস্থাপন করা হয়েছে তাঁর শরীর। দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন লালু। তবে তাঁর শারীরিক সমস্যার জন্য বারংবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত কয়েক বছরে দিল্লি এবং রাঁচিতে তাঁর চিকিৎসা হয়েছে। এবার মেয়ের উদ্যোগে সিঙ্গাপুরে তাঁর অস্ত্রপচার হল। বিহারের উপ…
