India

রাসমেলা নিয়ে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা হল আজ

রাসমেলা নিয়ে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা হল আজ

মাস ঘুরলেই শুরু হতে চলেছে কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী রাস উৎসব। এই মদনমোহনের রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হয় রাসমেলার। ১৫ দিনব্যাপী চলে এই রাসমেলা। এবার এই ঐতিহাসিক রাসমেলার মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ১৫ দিনের পরিবর্তে এবার কুড়ি দিন হতে চলেছে রাস মেলা। ঐতিহাসিক এই রাস মেলাকে নিয়ে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার পৌরসভা। ইতিমধ্যে কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ আমলের রাস উৎসব এবং রাসমেলার পুরনো ইতিহাসকে তুলে ধরে এই তথ্যচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে কোচবিহার পৌরসভার। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ…
Read More
নীতীশের সঙ্গে কাজ করবেন না পিকে, স্পষ্ট জানিয়ে দিলেন

নীতীশের সঙ্গে কাজ করবেন না পিকে, স্পষ্ট জানিয়ে দিলেন

রাজনীতির মঞ্চে নতুন জল্পনার সূত্রপাত ঘটে ছিল বিগত বেশ কিছুদিন ধরে। বদলাতে পারতো রাজনৈতিক সমীকরণ। বিহারের রাজনীতিতে পুরনো সমীকরণ নতুন রূপে দেখতে পাওয়ার সুযোগ ছিল। এবার উত্তর মিলল সমস্ত প্রশ্নের। ভোটকুশলী প্রশান্ত কিশোর যে মন্তব্য করলেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, নতুন ভাবে পুরনো কোনও অধ্যায় শুরু হচ্ছে না। এতএব নীতীশ কুমারের সঙ্গে তিনি আর কাজ করবেন না। সম্প্রতি বিহারে ‘জন সুরজ’ নামে ৩ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ একটি পদযাত্রার সূচনা করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিহারের পশ্চিম চম্পারণ জেলায় জামুনিয়া গ্রামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে নীতীশ কুমারকে নিশানা করেন তিনি। 'পিকে'র স্পষ্ট কথা, কোনও ভাবেই আবার নীতীশ…
Read More
শারীরিক অসুস্থতা বাড়ছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

শারীরিক অসুস্থতা বাড়ছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আচমকাই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। ভর্তি করা হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। গত রবিবার থেকে সেখানেই ভর্তি আছেন তিনি। শেষ মেডিকেল বুলেটিনে জানা গিয়েছে যে, তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভাল নেই। আগের থেকে আরও খারাপ হয়েছে তাঁর শরীরের অবস্থা। এমনকি এখন নাকি তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। হরিয়ানার গুরুগ্রামের ওই হাসপাতালের আইসিইউ-এ চিকিৎসাধীন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ ক'দিনে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। মূলত মূত্রনালীতে রয়েছে সংক্রমণ তাঁর। এছাড়াও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন দেশের ৮২ বছরের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। ইতিমধ্যেই ভারতের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর শারীরিক সুস্থতার কামনা…
Read More
পুজো দেখতে মালদায় এলেন দিলীপ ঘোষ

পুজো দেখতে মালদায় এলেন দিলীপ ঘোষ

পঞ্চমীর সকালে কলকাতা থেকে মালদায় আসলেন সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। মালদা জেলা বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানাতে শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে হাজির হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, নেতা নেত্রীরা এমনকি সেলিব্রেটিরা সব শহরের পুজোতে অংশগ্রহণ করে। এবার আমি মালদার গ্রামের বেশ কিছু পুজোতে উপস্থিত হব এবং কিছু উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করব। পাশাপাশি তিনি জেলা তৃণমূল কংগ্রেসের বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানান, তিনি যদি জেলে ঢুকে যান তাহলে কেমন হবে? বড় দাদারা যেমন যে রাস্তায় গিয়েছেন তিনি কি সেই রাস্তায় যেতে চান। এই জন্য সিবিআই তদন্ত চলছে। এই জন্য মালদায় গত বিধানসভায় সাধারণ মানুষ টিএমসিকে কোন…
Read More
পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

কবে আসবে মরশুম আর কবেইবা আসবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজো। সারা বছর তারই অপেক্ষায় থাকে ঢাকিরা।করোনার দুটো বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে উৎসব। করোনার সময় ভালো করে পূজো না হওয়ায় অনেক ঢাকিরাই শিলিগুড়ি আসেনি। এবার ফের উৎসবের আসায় শিলিগুড়িতে আসতে শুরু করেছে ঢাকিরা। পূজোর কদিন কাটবে মন্ডপেই। আশা এবার অন্তত কিছু টাকা রোজগার করে পরিবারের জন্য নিয়ে যাওয়া যাবে। দুটো পয়সার জন্য ভিটেমাটি ছেড়ে শিলিগুড়িতে এসেছে মালদহের প্রচুর ঢাকি। বাবা কাকুদের সঙ্গে আসতে দেখা গিয়েছে মিঠুন রবিদাস, নিখিল রবিদাসকে। প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ তৃতীয় আবার কেউ পঞ্চম শ্রেণীতে পরে। ঢাকের সঙ্গে কেউ বাজায় তাসা আবার কেউ কাঁসর। সেগুলোর পাশাপাশি প্রথমবারের…
Read More
জল বাঁচানোর আর্তি নিয়ে সচেতনতা প্রচার

জল বাঁচানোর আর্তি নিয়ে সচেতনতা প্রচার

জল সংরক্ষণের বার্তা দিতে ছাত্রীদের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্মল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসেবে জল সংরক্ষণের আবেদন জানিয়ে প্রচার চালান হচ্ছে জলপাইগুড়িতে। শহরের মাড়োয়ারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা লক্ষ্মী বাগচী বলেন, " 'কোনভাবেই জল অপচয় করা যাবে না।' এই বার্তা নিয়েই সচেতনতা প্রচার চালান হচ্ছে ।"
Read More
আদালতের নির্দেশ মেনে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির ৭জন

আদালতের নির্দেশ মেনে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির ৭জন

প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা দিয়েছিলেন ২০১৪ সালে। ২০১৬ সালে নিয়োগের তালিকা প্রকাশ হলেও জলপাইগুড়ি জেলার ৭ জনের নাম ছিল না সেই তালিকায়। অভিযোগ, নিয়োগের পরীক্ষায় ৬ টি প্রশ্ন ভুল ছিল। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে এই সাত চাকরি প্রার্থীও মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। ২০১৮ সালের সেই মামলার রায় ঘোষণা করেছেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে অবশেষে চাকরিতে যোগ দিয়েছেন সাত জন। চাকরি পেয়ে খুশি তারা। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, " দুই শিক্ষিকা ও পাঁচ শিক্ষককে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁরা কাজে যোগ দিয়েছেন জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি এবং ধুপগুড়ি ব্লকে।"
Read More
রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হল শিলিগুড়ির পল্লব বিশ্বাস

রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হল শিলিগুড়ির পল্লব বিশ্বাস

সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হল সূর্যসেন মহাবিদ‍্যালয়ের NSS ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। তার বাড়ি বালুরঘাটে হলেও পড়াশুনার সূত্রে শিলিগুড়ির সূর্যসেন মহা বিদ‍্যালয়ে ভর্তি হয় সে। শিলিগুড়িতে থাকাকালীন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে NSS ইউনিটে যোগদান করে সে। পল্লব বিশ্বাস মূলত 'নদী বাঁচাও' ও 'বেটি পড়াও বেটি বাঁচাও' এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান, সমাজের প্রতি দায় আরও বেড়ে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ‍্যালয়ের NSS ইউনিট ২ এর সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে তাকে সংবর্ধনা জানায়। অন‍্য দিকে, এই আনন্দের…
Read More
ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে নামলেন কালচিনির বিডিও

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে নামলেন কালচিনির বিডিও

নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা চালান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার কালচিনি ব্লকের হাসিমারা জাতীয় সড়কের ধারের সমস্ত টায়ার দোকানে অভিযান চালান হয়। ওই এলাকার টায়ারের দোকান গুলোয় সমস্ত টায়ারে জল জমে থাকতে দেখা যায়। এদিন ব্লক প্রশাসনের থেকে সমস্ত টায়ার দোকানকে কড়া নির্দেশ দেওয়া হয় যাতে টায়ারের ভিতরে জল জমে না থাকে।…
Read More
আজ থেকে ফের ছুটল টয়ট্রেন, থাকছে নয়া ব্যবস্থা

আজ থেকে ফের ছুটল টয়ট্রেন, থাকছে নয়া ব্যবস্থা

ভ্রমণ পিপাসুদের জন‍্য খুশির খবর,আজ থেকে চালু হয়ে গেল AC টয়ট্রেন পরিষেবা। একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে শৈলরাণীর উদ্দেশ্যে ছুটল "খেলনা গাড়ি"। আজ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শৈল শহর দার্জিলিং এর উদ্দেশ্যে ছুটল AC কোচ যুক্ত ভিস্তাডোম টয়ট্রেন। এই ট্রেনের সূচনাপর্বে আনসুর গুপ্তা, এস.কে. চৌধুরী সহ একঝাঁক বিজেপির সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিউ জলপাইগুড়ি স্টেশনে এক সংক্ষিপ্ত উদ্ভোধনী পর্বে পতাকা নারিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন। আজ AC টয়ট্রেনটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পাহারের পথে ছুটে যায়। উদ্বোধন করতে এসে দার্জিলিং সংসদ রাজু বিস্তা জানান, DHR এর ইতিহাসে আজকের দিনটি সর্ণাক্ষরে লেখা থাকবে। এই…
Read More
পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হল দার্জিলিং জেলা যুব তৃণমূল

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হল দার্জিলিং জেলা যুব তৃণমূল

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদের সরব হল যুব তৃণমূল। শনিবার দার্জিলিং জেলা যুব তৃণমূলের ১নং টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির এআরভিউ মোড়ের হাওড়া পেট্রোল পাম্পের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ সভা করা হয়। এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে ইন্ডিয়াস 'বিগেস্ট পাপ্পু' বলে কটাক্ষ করা হয়। পাশাপাশি যুব তৃণমূলের সদস্যরা এদিন অমিত শাহের কাটুন আঁকা গেঞ্জি পড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায়। পাশাপাশি এদিনের এই প্রতিবাদ সভা থেকে পেট্রোল পাম্পে আসা গাড়িচালকদের একটি কুপন দিয়ে তাতে পেট্রোল নেওয়ার পর কেন্দ্রীয় সরকার কত টাকা জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে সেই কুপন ফিলাপ করা হয়। জানা গেছে, সাধারণ মানুষের…
Read More
গ্লেনারিজে আজ থেকে আর মিলবে না দার্জিলিং চা

গ্লেনারিজে আজ থেকে আর মিলবে না দার্জিলিং চা

গ্লেনারিজে বসে হাতে দার্জিলিং চা! টি পট! দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটা প্রেম! ম্যালে জমিয়ে আড্ডার ফাঁকে পর্যটকেরা ভিড় জমান গ্লেনারিজে! চায়ের কাপে তুফান ওঠে। একপাশে তাকালেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, আরেক হাতে সুগন্ধী দার্জিলিং চায়ের ফার্স্ট কিংবা পছন্দসই সেকেন্ড ফ্লাশ। পর্যটকদের কাছে যা অতি পরিচিত। ১১০ বছরের সেই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে আজ থেকে বন্ধ দার্জিলিং চা। যেখানে ২৫০ থেকে ৩০০ টাকা প্রতি টি পট হিসেবে বিক্রি হতো এই চা, আজ থেকে তা অমিল। যার প্রেমে পর্যটকেরা ভিড় জমাতেন প্রতি মুহূর্তে, সেখানেই বন্ধ দার্জিলিং টি। কেন এই সিদ্ধান্ত? পাহাড়ের চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত গ্লেনারিজ কর্তৃপক্ষের। চা শ্রমিকদের এক কিস্তিতে…
Read More
অপেক্ষা শেষ, খুলল ভুটানের দরজা

অপেক্ষা শেষ, খুলল ভুটানের দরজা

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল জয়ঁগা ভুটান গেট। শুক্রবার সকালে জয়ঁগা ভুটান গেট খোলার সঙ্গে সঙ্গে জয়ঁগা ভুটান গেটের সামনে অজস্র জনগণের ভিড় লক্ষ‍্য করা যায়। ভুটানে প্রবেশের জন‍্য প্রচুর মানুষ ভিড় জমায়। এদিন ভুটান গেট খোলার সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং। এদিন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং জানান, দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে ভুটান গেট খুলতে পেরে আমরা খুশি। আমাদের দেশে ৯৪% মানুষের কোভিড ভ‍্যাকসিন সম্পূর্ণ হয়েছে‌। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন রকমের ব‍্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।
Read More
তামিলনাড়ুর মন্দিরের আদলে তৈরী হচ্ছে কোচবিহারের মন্ডপ

তামিলনাড়ুর মন্দিরের আদলে তৈরী হচ্ছে কোচবিহারের মন্ডপ

কোচবিহার খাগড়াবাড়ী বুড়ির পাট ক্লাব ও ব্যয়ামাগারের দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষে ক্লাবের পক্ষ থেকে তামিলনাড়ুর চোল সাম্রাজ্যের হেরিটেজ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সম্পূর্ণ মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ এবং হোগলা পাতা দিয়ে। স্থানীয় শিল্পী দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা। নিয়ে আশা হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এবার পুজোর বাজেট ৪০ লক্ষ্য টাকা। এবার পুজোয় এই মন্ডপ,প্রতিমা এবং আলোকসজ্জা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী বুড়ির পাট ক্লাব ও ব্যয়ামাগারের পুজো উদ্যোক্তারা।
Read More