India

সুখবর রেল যাত্রীদের জন্য

সুখবর রেল যাত্রীদের জন্য

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রেলযাত্রীদের জন্য বড় খবর। এবার থেকে এক অ্যাপে পাবেন সব সমস্যার সমাধান। ভারতীয় রেলওয়ে নিয়ে এসেছে রেল ওয়ান নামক একটি নতুন অ্যাপ। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, এই রেল ওয়ান অ্যাপটির মাধ্যমে যেমন সংরক্ষিত, অসংরক্ষিত টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে। তেমনই এই অ্যাপটির মাধ্যমে, প্ল্যাটফর্ম টিকিট বুকিং করার সুবিধা মিলবে। এই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন রেলের সমস্ত আপডেট। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এর তৈরী এই অ্যাপটি ভারতজুড়ে সমস্ত যাত্রীদের জন্য ট্রেনের ভ্রমনকে আরও সহজ করে তুলবে। পাশাপাশি PNR স্ট্যাটাস চেকিং থেকে শুরু করে…
Read More
ভারতের থেকে অস্ত্র কিনতে চাইছে তাইওয়ান

ভারতের থেকে অস্ত্র কিনতে চাইছে তাইওয়ান

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এরই মধ্যে সামনে এসেছে বড় আপডেট, চিনের ক্রমবর্ধমান হুমকির মধ্যে তাইওয়ান প্রতিরক্ষা চুক্তির জন্য ভারতের দিকে তাকিয়ে আছে। মূলত, তাইওয়ান ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দ্বারা যৌথভাবে তৈরি অত্যাধুনিক D4 অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য যে, চিনের ক্রমবর্ধমান ড্রোন কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন তাইওয়ান দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে বলে জানা…
Read More
বাড়তে পারে ভাড়া

বাড়তে পারে ভাড়া

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। নতুন প্রযুক্তির ওপর ভরসা রেখে শুরু হয় অ্যাপ ক্যাব। তবে এবার দিনের ব্যস্ততম সময়ে দ্বিগুণ টাকা চার্জ করতে পারবে অনলাইন ক্যাব অর্থাৎ, ওলা, উবার, কিংবা ইনড্রাইভের মতো অনলাইন ক্যাব সংস্থা গুলি। নতুন গাইডলাইনে এই নিয়মাবলীর বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ব্যস্ত সময় অনলাইন ক্যাবগুলি চাইলে মূল ভারার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে। পাশাপাশি সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে মূল ভাড়ার ৫০ শতাংশের কম নেওয়া যাবে না। এছাড়াও নির্দিষ্ট কোন রুটে মূল ভাড়া কত হবে তা নির্ধারণ করবে রাজ্য সরকার। নতুন নিয়মাবলী…
Read More
পুরোপুরি বাস্তবায়িত হয়নি প্রকল্পের কাজ

পুরোপুরি বাস্তবায়িত হয়নি প্রকল্পের কাজ

বিগত বেশকিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে জারি হলো নির্দেশিকা। তবে দীর্ঘ দিন কেটে গেলেও বালুরঘাট-হিলি রেল প্রকল্প এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দক্ষিণ দিনাজপুরবাসীর বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ কবে শেষ হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এই পরিস্থিতিতে হাইকোর্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে প্রকল্পের সম্পূর্ণ অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য আদালতে জানিয়েছে, ৩৮৬ একরের মধ্যে প্রায় ১৭০ একর জমি অধিগ্রহণ শেষ। বাকি ২১৬ একরের প্রক্রিয়া চলছে। এলাকায় ৯টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে—তার মধ্যে ৪টির কাজ শেষ, আরও ৪টি তৈরি হচ্ছে। তবে জমি অধিগ্রহণে কিছু আইনি সমস্যা রয়েছে বলেও রাজ্য স্বীকার করেছে। আগামী শুনানিতে হাইকোর্টে…
Read More
চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এমতাবস্থায়, ভারত এবার চিনকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সামরিক সরঞ্জামে চিনা উৎপত্তিস্থল চিহ্নিত করে সেগুলিকে অপসারণের জন্য একটি পর্যালোচনা শুরু করতে চলেছে। উদ্যোগটি ২০২৫ সালের প্রতিরক্ষা সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, ভারতের প্রতিরক্ষা সরঞ্জামে চীনা যন্ত্রাংশ ব্যবহারের ওপর কঠোর নিয়ম রয়েছে। তা সত্বেও কোম্পানিগুলি তৃতীয় দেশগুলির মাধ্যমে এই যন্ত্রাংশগুলি আনছে। যাতে তাদের চিনা উৎস লুকনো…
Read More
জারি হলো নিষেধাজ্ঞা

জারি হলো নিষেধাজ্ঞা

বদলে গেল নিয়ম, জারি হলো নয়া নির্দেশিকা। গাড়িতে পেট্রোল ভরাতে গেলে পারবেন না তেল ভরাতে। প্রায় ৬২ লক্ষ যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি। ১৫ বছর পুরোনো পেট্রল চালিত গাড়ি ও বাইক এবং দশ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়িতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বায়ু দূষণ রুখতে কড়া ব্যবস্থা নিল দিল্লি সরকার। সেন্টার ফল সাইন্স এন্ড এনভারমেন্টের ২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি রিপোর্ট বলছে দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়ায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে। এই দূষণের পরিমাণ প্রায় ৫১ শতাংশ। পরিবেশ দূষণের বিষয়টিকে মাথায় রেখে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। নিয়মাবলী জারি করে দিল্লিতে ৯০…
Read More
কত ঘণ্টায় পৌঁছানো যাবে হাওড়া থেকে দিল্লি

কত ঘণ্টায় পৌঁছানো যাবে হাওড়া থেকে দিল্লি

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমানে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি এবং হাওড়ার মধ্যে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই বুলেট ট্রেন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলবে। সফরকালে বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। এমতাবস্থায়, দিল্লি থেকে পাটনা পৌঁছতে ৪ ঘন্টারও কম সময় লাগবে। এই ট্রেন মারফত দিল্লি থেকে হাওড়া পৌঁছনোর জন্য ৯ টি স্টেশন তৈরি করা হবে। প্রথম স্টেশনটি হবে দিল্লি। দিল্লি ছেড়ে যাওয়ার পর, ট্রেনটি সরাসরি…
Read More
থমকে রয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

থমকে রয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতে বুলেট ট্রেনে ভ্রমণের স্বপ্ন পূরণ করতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। এই সঙ্কটের পেছনে কারণ চিন। বহু প্রতীক্ষিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৩ টি বিশাল টানেল বোরিং মেশিন চিনের একটি বন্দরে আটকে আছে। ফলে দেশের বহু প্রতীক্ষিত এই রেল প্রকল্পটি বিলম্বিত হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। মাটির নিচে টানেল তৈরিতে ব্যবহৃত এই TBM মেশিনগুলি জার্মান কোম্পানি হেরেনকনেখট থেকে অর্ডার করা হয়েছিল। কিন্তু, এগুলি চিনের গুয়াংজুতে কোম্পানির কারখানায় তৈরি করা হয়। এই মেশিনগুলির প্রথম অংশ ২০২৪ সালের অক্টোবরের মধ্যে ভারতে পৌঁছনোর কথা…
Read More
বাড়তে পারে তেলের দাম

বাড়তে পারে তেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ভারত সরকার তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর কড়া নজর রাখছে। ইরানের ৩ টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা করছে। এই প্রণালী বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়। এদিকে, ভারতও তার তেলের চাহিদার একটি বড় অংশ এই পথ দিয়ে আমদানি করে। এমতাবস্থায়, যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের একাধিক দেশ প্রভাবিত হতে পারে। যদিও, ভারত সরকার আশ্বস্ত করেছে যে, দেশের জনগণ তেল পেতে…
Read More
দাম কমলো একাধিক ওষুধের

দাম কমলো একাধিক ওষুধের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের শুরুতেই বড়সড় চমক দিল কেন্দ্রীয় সরকার। ৩৫ টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল কেন্দ্র। কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে হৃদরোগ, ডায়াবিটিসের মতো একাধিক রোগের জন্য জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের নতুন দাম ধার্য করেছে। প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক, অ্যামোক্সিসিলিন, ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যাটোরভ্যাস্টাটিনের মতো কম্বিনেশন ওষুধগুলির পাশাপাশি দাম কমছে সিটাগ্লিপটিন, মেটফর্মিনের মতো অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলির। যেমনটা জানা যাচ্ছে, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির কম্বিনেশন ওষুধগুলির দাম ১৫ টাকা ১ পয়সা থেকে কমে দাঁড়াচ্ছে ১৩ টাকা।…
Read More
দাম কম হলো গ্যাসের

দাম কম হলো গ্যাসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাম কমল রান্নার গ্যাসের। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আজ থেকে আগের তুলনায় আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে এর জেরে স্বস্তি এল মূলত ব্যবসায়ীদের জন্য। কারণ বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছে। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হল ১৭৩৬ টাকা, আগে ১৭৬৯ টাকা ছিল এই দাম। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের…
Read More
নয়া প্রকল্প আসছে কেন্দ্র সরকারর তরফে

নয়া প্রকল্প আসছে কেন্দ্র সরকারর তরফে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। যুগের সাথে তাল মেলাতে এগিয়ে চলেছে দেশও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত সরকার দেশীয় যাত্রীবাহী গাড়ি উৎপাদনে বিশেষ করে ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে একটি অগ্রগামী প্রকল্প অনুমোদন করেছে। “ইলেকট্রিক প্যাসেঞ্জার কার নির্মাণ প্রকল্প” নামক এই প্রকল্প ভারতের ২০৭০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নির্গমন অর্জনের লক্ষ্য, টেকসই পরিবহণ ব্যবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশগত প্রভাব হ্রাস করার জাতীয় উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতকে বৈশ্বিক অটোমোবাইল নির্মাণ এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক ইভি নির্মাতারা…
Read More
নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে পড়শি রাজ্য বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন! বিহারের ক্ষমতা কার হাতে যায়, গোটা দেশের নজর এখন সেদিকে। এরই মধ্যে আমজনতার জন্য বিরাট চমক সরকারের। সে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতিশ সরকার। বিহারে বিনামূল্যে দেওয়া হবে ১০০ ইউনিট বিদ্যুৎ! নির্বাচনের আগেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সরকার। প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত গৃহস্থালী বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার মত পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়…
Read More
সুখবর, বৃদ্ধি পেলো ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

সুখবর, বৃদ্ধি পেলো ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

আরও চাপ বাড়তে চলেছে পাকিস্তানের ওপরে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, গত মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬.৯৯২ বিলিয়ন ডলার বেড়ে ৬৯২.৭২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। RBI জানিয়েছে, সংশ্লিষ্ট সপ্তাহে গোল্ড রিজার্ভও ২.৩৬৬ বিলিয়ন ডলার বেড়ে ৮৩.৫৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR ৮১ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৫৭১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তথ্য অনুসারে, এই সপ্তাহে IMF-এর কাছে ভারতের রিজার্ভ অবস্থানও উন্নত হয়েছে। যা ৩০ মিলিয়ন ডলার বেড়ে ৪.৪০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, পাকিস্তানের…
Read More