17
Sep
তিনি দেশের প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ শনিবার ১৭ সেপ্টেম্বর বাহাত্তরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর জন্মদিনকে কেন্দ্র করে যে বিরাট মাপের আয়োজন করা হবে তা বলাই বাহুল্য। গোটা দেশজুড়েই এই দিনটিকে বিশেষভাবে পালন করতে চলেছে গেরুয়া শিবির। তবে চমকের বিষয় হল, এবারের জন্মদিনে কোনও রকম কেক কাটবেন না প্রধানমন্ত্রী মোদী। কেক কাটার থেকেও বড় চমক বর্তমান। আগেই জানা গিয়েছিল যে, নরেন্দ্র মোদীর তাঁর জন্মদিনেই নামিবিয়া থেকে আনা চিতাদের ছাড়বেন মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে। গত ৭৫ বছর ধরে এদেশে বিশ্বের দ্রুততম প্রাণীটির দেখা মেলেনি। সেই অভাব পূরণ করতে নিজের জন্মদিনের দিনটিই বেছে নিয়েছেন তিনি। এদিন যে শিশুদের জন্ম…
