11
Aug
চলতি বছরেই এক বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়েছিল গোটা দেশ। এই পরিস্থিতিতে আরও একবার বিজেপির বিতর্কিত নেত্রী নুপুর শর্মাকে বড়সড় স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে যত এফআইআর দায়ের করা হয়েছে তা সমস্ত একত্রিত করে দিল্লি পুলিশকে হস্তান্তর করতে হবে। এই সমস্ত এফআইআরগুলি এরপর দিল্লি পুলিশই দেখভাল করবে এবং সেগুলি তদন্তের দায়িত্বও তাঁদেরই, বুধবার এমনটাই জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ বিতর্কিত এই নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যের দায়ের হওয়া সমস্ত এফআইআরগুলি দিল্লি পুলিশের কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এর সঙ্গেই আদালতের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত…
