13
May
আজ থেকে ছবছর আগে ক্ষমতায় এসেছেন তিনি৷ ক্ষমতায় আসার পর ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প নিয়ে আসে নরেন্দ্র মোদী সরকার৷ দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য৷ বিনামূল্য তাঁদের হাতে পৌঁছে দেওয়া হয় গ্যাস৷ কিন্তু তথ্য বলছে, গত অর্থবর্ষে ৯০ লক্ষেরও বেশি উজ্জ্বলা গ্যাস প্রকল্পের উপভোক্তা এক বারের জন্যেও তাঁদের সিলিন্ডার রিফিল করাননি৷ ১ কোটি ৮ লক্ষ উপভোক্তা বছরে মাত্র একবার কোনও মতে গ্যাস রিফিল করাতে পেরেছেন৷ ভোপালে বছর ৬১-র এক বৃদ্ধা রামকোলি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তা৷ রোসনপুরা বস্তি তাঁর ঠিকানা৷ রামকলির কথায়, ‘‘আমি মাসে মাত্র ৬০০ টাকা বিধবা ভাতা পাই৷ এই টাকা দিয়ে…
