23
Jun
করোনা সংক্রমণের আতঙ্কের পর এবার নতুন আতঙ্ক। প্রশ্ন জাগছে বর্তমান সরকারের পরিস্থিতি নিয়ে। বিধান পরিষদ ভোটের ফল প্রকাশের পরই মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে সহ ২২ জন শিবসেনা বিধায়ক চিন্তা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। কার্যত 'নিখোঁজ' হয়ে গিয়েছিলেন তারা। পরে জানা যায় গুজরাটের এক রিসর্টে ছিলেন সকলে। শেষ পাওয়া খবর অনুযায়ী তারা এখন আছেন অসমে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে অনুমান করা হচ্ছে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতন যে কোনও সময়ে ঘটে যাবে। এই আবহেই নয়া মোড়। কোভিড আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুজনেই। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার জানা গেল কোভিড আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব…
