02
Feb
রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখনো কিছুটা টালবাহানা চলছে৷ গোটা বিষয়টা রয়েছে আলোনার স্তরে৷ কিন্তু করোনার প্রভাব কিছুটা কমতেই বেঙ্গালুরুতে খুলে দেওয়া হল স্কুল৷ কোভিডবিধি মেনে স্কুলে গিয়ে ক্লাস করছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা৷ স্কুল খোলায় স্বভাবতই খুশি অভিভাবকরাও৷ বেঙ্গালুরুর মতো এ রাজ্যেও স্কুল খুলে দেওয়া হোক৷ শিশু চিকিৎসক থেকে শিক্ষক মহল, দাবি তুলেছে সমাজের অধিকাংশ৷ বেঙ্গালুরুর শিবাজীনগর এলাকার সরকারি একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা বলেন, ‘‘কোভিডবিধি মেনেই আমরা স্কুলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পঠনপাঠন শুরু করলাম৷ তবে এখনই আপার কিন্ডারগার্টেন (ইউকেজি) এবং লোয়ার কিন্ডারগার্টেন (এলকেজি)শিশুদের স্কুলে ডাকা হচ্ছে না।’’ এদিকে স্কুলে আসতে পেরে দারুণ খুশি…
