India

নাগাল্যান্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাগাল্যান্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমাপ্তি হলো নীরবতার, অবশেষে মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নাগাল্যান্ডে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বিরোধীরা বিরাট ভাবে আক্রমণ করছে কেন্দ্রীয় সরকারকে। এই প্রেক্ষিতে আজ সংসদে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই ঘটনাকে বিরাট দুঃখজনক বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে নাগাল্যান্ডে গুলি চলেছিল। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি ঘটনার খোলসা হবে। বিরোধীরা ক্রমশ চাপ বাড়াচ্ছিল কেন্দ্রীয় সরকারের ওপর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানাচ্ছিল তারা। কার্যত সেই চাপে পড়েই আজ সংসদে নাগাল্যান্ড ইস্যুতে মুখ খুললেন অমিত শাহ। তিনি এই ইস্যুতে জানালেন, শনিবার রাতে খনি শ্রমিকদের…
Read More
দেশে খোঁজ মিললো আরো এক ওমিক্রন আক্রান্তের

দেশে খোঁজ মিললো আরো এক ওমিক্রন আক্রান্তের

দেশের দৈনিক কোরনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে ধীরে ধীরে বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যায়৷ ফের ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল ভারতে৷ কর্নাটক, গুজরাতের পর ভারতে চতুর্থ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মহারাষ্ট্রের মুম্বইয়ে৷ সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ওই আক্রান্ত ব্যক্তি মহারাষ্ট্রের ডোম্বিবলীর বাসিন্দা৷ বয়স ৩৩৷ জানা গিয়েছে, নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই ও দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে আসেন তিনি৷ কোভিড পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরই তাঁকে কল্যাণ-ডোম্বিবলীর কোভিড কেয়ার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি৷  জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি পেশায় মেরিন ইঞ্জিনিয়র। কর্মসূত্রেই মাসের পর মাস সমুদ্রে কাটাতে হয় তাঁকে৷ ফলে কোভিডের টিকাও নিতে…
Read More
নির্দেশ এলো স্কুলে ভর্তির

নির্দেশ এলো স্কুলে ভর্তির

করোনা সংক্রমণের আবহেই দীর্ঘ দেড় বছর পর খুলেছে স্কুল৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করছে স্কুলে গিয়ে৷ এবার জারি হল প্রথম থেকে অষ্টম শ্রেণির ভর্তির নির্দেশিকা৷ পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ তবে শিক্ষার অধিকার আইন মেনে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না৷ ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে। শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে৷ তার পর  লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ২০ ডিসেম্বরের মধ্যে লটারির প্রক্রিয়া শেষ করা হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্দেশিকায় আরও বলা…
Read More
করোনা সংক্রমণ রোধে সামনে এলো নতুন তথ্য

করোনা সংক্রমণ রোধে সামনে এলো নতুন তথ্য

করোনা সংক্রমনের ভাইরাস নিয়ে একের পর এক গবেষণা চলছে বিশ্ব জুড়ে৷ করোনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চোখ রাঙাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ এরই মধ্যে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এল নতুন তথ্য৷ গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসকে রুখে দিতে পারে চিউয়িং গাম৷ লালরসে আটকে শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণ ঘটতে দেয় না এটি। সম্প্রতি এই গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘মলিকিউলার থেরাপি’-তে প্রকাশিত হয়েছে৷  গবেষণা অনুযায়ী, আলফা, বিটা, ডেল্টা-সহ করোনাভাইরাসের প্রতিটি ভ্যারিয়েন্টকেই লালারসের মধ্যে আটকে দিতে সক্ষম চিউয়িং গাম। তবে করোনার নয়া রূপ ওমিক্রন-কেও লালারসে আটকে রাখা সম্ভব কি না, তা এখনও পর্যন্ত গবেষণা করে ওঠার সুযোগ পাননি…
Read More
ওমিক্রনের আতঙ্ক বাড়ায় কেন্দ্রের তরফে নির্দেশ এলো

ওমিক্রনের আতঙ্ক বাড়ায় কেন্দ্রের তরফে নির্দেশ এলো

বিশ্ব জুড়ে বাড়ছে নতুন করোনা সংক্রমণের আতঙ্ক। ডেল্টা এবং ডেল্টা প্লাসের পর এবার করোনা ভাইরাস নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন প্রজাতির যার মধ্যে রয়েছে ভারত। বিগত কয়েক মাস ধরে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং এখন দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কার্যত নিয়ন্ত্রণে। কিন্তু এই নতুন প্রজাতির খোঁজ নিলে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষিতে পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে যায় তার জন্য আগে থেকেই সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ভারত সরকার সব রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে একগুচ্ছ…
Read More
এবার ভারতে ব্যবসা শুরু করতে চাইলেন এলন মাস্ক

এবার ভারতে ব্যবসা শুরু করতে চাইলেন এলন মাস্ক

ভারতে ইন্টারনেট ব্যবসার কথা উঠলে যার নাম সবার আগে আসে তিনি হলেন মুকেশ আম্বানি৷ এবার মহাকাশ ছুঁয়ে এবার ভারতে ইন্টারনেট ব্যবসা শুরুর আবেদন জানালেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক৷ ভারতে ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে ‘স্টারলিঙ্ক’৷ ফলে এবার সম্মুখ সমরে নামতে চলেছেন মুকেশ আম্বানি ও এলন মাস্ক৷ মুকেশ আম্বানির জিও-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে মাস্কের স্টারলিঙ্ক৷ চাপে পড়বে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও৷ তবে মূল প্রতিপক্ষ নিশ্চিত ভাবেই আম্বানি গোষ্ঠীর জিও৷  ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছে স্টারলিঙ্ক৷ তবে এখনও পর্যন্ত এদেশে ব্যবসা শুরুর ছাড়পত্র পায়নি তারা৷ সম্প্রতি কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, এখনও পর্যন্ত…
Read More
আবার আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের

আবার আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের

সদ্য মাত্রই করোনা সংক্রমনের করাল গ্রাস থেকে সামলে উঠেছে দেশ। করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসলীলা চালিয়েছিল গোটা দেশে৷ সেই পরিস্থিতি সামাল দিতে রীতি মতো বেগ পেতে হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই প্রশ্ন উঠছিল, এবার কি তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হতে হবে আমাদের? কতটা ধাক্কা আসবে? ফের লকডাউনের পথে হাঁটবে সরকার? সেই সকল প্রশ্নের জবাব দিলেন আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল। করোনার নয়া ভ্যারিয়েন্ট বা নয়া রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে৷ ওমিক্রনের সংক্রামক ক্ষমতাও অনেক বেশি বলে মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেন, তৃতীয় ঢেউয়ের হাত থেকে রেহাই…
Read More
ওমিক্রনকে রোধ করতে বুস্টার ডোজের অনুমোদন

ওমিক্রনকে রোধ করতে বুস্টার ডোজের অনুমোদন

বিশ্ব জুড়ে চিন্তা বাড়ছে করোনা সংক্রমণের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ মেলায় দেশজুড়ে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। এবার ডিসিজিআইয়ের কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চাইল সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্তীশগড় ইতিমধ্যেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে। ওমিক্রন সংক্রণের কথা মাথায় রেখে বুস্টার ডোজ ব্যবহার করার অনুমোদন দেওয়ার কথা সিরামের তরফে জানানো হয়েছে। করোনা টিকার দু’টি ডোজ সম্পন্ন হওয়া ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিতে আর্জি জানানো হয়েছে৷ বিদেশ থেকে বিমানে দেসে ফেরা যাত্রীদের প্রথম দিন পরীক্ষা করেই ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ। বিভিন্ন দেশ থেকে আসা…
Read More
আজও স্বস্তির নিঃশ্বাস দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

আজও স্বস্তির নিঃশ্বাস দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

বিশ্ব জুড়ে চলছে নতুন সংক্রমনের আতঙ্ক। নতুন প্রজাতির আতঙ্কের মাঝেই দেশের করোনাভাইরাস পরিস্থিতি আরও কিছুটা শান্তি দিচ্ছে দেশবাসীর মনে। কারণ আজও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে তুলনামূলকভাবে। কিন্তু ওমিক্রন আতঙ্ক বহাল থাকছে দেশ তথা বিশ্ব জুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে যে ৩১ দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন প্রজাতি এবং তার মধ্যে রয়েছে ভারতে। কেন্দ্র গতকাল জানিয়ে দিয়েছিল যে ভারতে এই প্রজাতির খোঁজ মিলেছে এবং এতক্ষণে একাধিক জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। দেশের করোনাভাইরাস রিপোর্ট বলছে, আজ গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। এই একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৩১৯ জনের। বর্তমানে দেশে করোনাভাইরাস চিকিৎসাধীন…
Read More
এখনো ধোঁয়াশায় রইলো স্পুটনিকের শংসাপত্র নিয়ে

এখনো ধোঁয়াশায় রইলো স্পুটনিকের শংসাপত্র নিয়ে

বেশ কিছু ভ্যাকসিন ছাড়পত্র পেলেও এখনও শংসাপত্র মেলেনি স্পুটনিক-ভি ভ্যাকসিনের। পরীক্ষায় অংশ নিলেও এখনো সফলতা পায়নি পুরোপুরি। স্পুটনিক-ভি ভ্যাকসিন আর সেই কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। তাই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানাতে আরো একমাস সময় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতায় রুশ টিকা স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সরকার অনুমোদিত শংসাপত্র। এই ইস্যুতেই আদালতের দ্বারস্থ হয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। তার প্রেক্ষিতেই কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি। তার আগে রিপোর্ট এসে গেলে শুনানি হবে। এতদিন হয়ে যাওয়ার পরও কেন তাঁদের শংসাপত্র দেওয়া হল না এই প্রশ্ন আজ করে আদালত। যার উত্তরে…
Read More
এবার ভারতে খোঁজ মিললো ওমিক্রনের

এবার ভারতে খোঁজ মিললো ওমিক্রনের

সদ্য মাত্রই দেশ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে সমালে উঠছিলো ধীরে ধীরে। এরই মাঝে হলো গোটা বিশ্ব জুড়ে এখন করোনাভাইরাসের নতুন প্রজাতির আতঙ্ক বহাল। কিন্তু একটা স্বস্তি ছিল যে এখনও পর্যন্ত সেই নতুন প্রজাতির খোঁজ ভারতে মেলেনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে ওমিক্রন ভারতে এখনো পর্যন্ত মেলেনি কিন্তু সব রকমের প্রচেষ্টা করা হচ্ছে করা বিধি নিষেধ পালন করে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ থাকলো না, কারণ ইতিমধ্যেই আশঙ্কা সত্যি হয়ে গিয়েছে। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে এই নতুন প্রজাতি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দেশে দুজন এই করোনাভাইরাস নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন এবং তারা দুজনেই কর্নাটকের বাসিন্দা। বছর ৪৬ এবং…
Read More
প্রকাশিত হলো কোভিশিল্ডের কার্যকারিতা

প্রকাশিত হলো কোভিশিল্ডের কার্যকারিতা

করোনা সংক্রমণকে রোধ করার প্রধান উপায় টিকাকরণ। দেশ জুড়ে চলছে টিকাকরণের প্রক্রিয়া। চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচির কেটে গিয়েছে প্রায় ১১ মাস। ইতিমধ্যেই ভারতে দেখেছে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ। সেই ঢেউয়ের মাঝে টিকাকরণ কতটা সার্থক তার একটা সামগ্রিক চিত্র ধরা পড়ল। ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নির্মিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড দ্বিতীয় ঢেউয়ে কতটা কার্যকরী হয়েছে তার তথ্যই সামনে এসেছে। বিশ্বখ্যাত বিজ্ঞান ম্যাগাজিন ল্যানসেট এই তথ্য দিয়েছে। জানা গিয়েছে, সম্পূর্ণ টিকা প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড ৬৩ শতাংশ কার্যকরী। পাশাপাশি আরও জানা গিয়েছে, মাঝারি অথবা একটু বেশি সংক্রমিত রোগের ক্ষেত্রে এই টিকা ৮১ শতাংশ কার্যকর। এই প্রেক্ষিতে…
Read More
দেশে জুড়ে বাড়তে থাকা নতুন করোনা সংক্রমণের মাঝে স্বস্তি মিলছে আক্রান্তের সংখ্যায়

দেশে জুড়ে বাড়তে থাকা নতুন করোনা সংক্রমণের মাঝে স্বস্তি মিলছে আক্রান্তের সংখ্যায়

গোটা দেশ জুড়ে বাড়তে থাকা কারণে সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন প্রজাতির আতঙ্কের মাঝেই আজ দেশবাসী আরো বেশি স্বস্তি পেল। কারণ আজ দৈনিক আক্রান্তের পাশাপাশি অ্যাক্টিভ দেশের সংখ্যা বিরাট কমে গিয়েছে। এই প্রথমবার দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষের নীচে নেমেছে। তুলনায় অনেক কম দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও। তবে এখনই অসচেতন হওয়ার কোন কারণ দেখছেন না বিজ্ঞানী এবং গবেষকরা কারণ ওমিক্রন আতঙ্ক ভরপুর। আজ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৫৪ জন, এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৯৬ হাজার ৭৭৬ জন এবং মৃত্যু…
Read More
দেশে করোনা সংক্রমণের নতুন প্রজাতি রুখতে তৃতীয় ডোজ চিন্তা করতে পারে কেন্দ্র

দেশে করোনা সংক্রমণের নতুন প্রজাতি রুখতে তৃতীয় ডোজ চিন্তা করতে পারে কেন্দ্র

বিগত কদিন ধরেই বড়ো স্বস্তি মিলছিলো দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়। করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার পথে এসেছিল ভারত কিন্তু এখনই আবার এক নতুন প্রজাতির আগমন ঘটেছে। করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে এখন উদ্বেগ এবং আতঙ্ক বর্তমান গোটা বিশ্ব জুড়ে। ইউরোপের ছাড়াও বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ভারতে এখনো পর্যন্ত সেই রকম কোন পরিকল্পনা নেওয়া হয়নি। কিন্তু এবার হয়তো সেই পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। ওমিক্রন আতঙ্ক তৈরি হয়েছে চারিদিকে এবং সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু…
Read More