Kolkata

নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন

নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আরও কড়া করতে চাইছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া যাতে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এবার প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা পর্যবেক্ষক নিয়োগের ভাবনা চলছে। নির্বাচন কমিশন সাধারণত ভোটের সময় তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে থাকে। এর মধ্যে সাধারণ পর্যবেক্ষক গোটা ভোট প্রক্রিয়ার উপর নজর রাখেন। এছাড়াও থাকেন পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয়ের নজরদারির পর্যবেক্ষক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকার উপর নজর রাখেন পুলিশ পর্যবেক্ষকরা। অন্যদিকে রাজনৈতিক দলের প্রার্থীরা…
Read More
নির্বাচনকে সামনে রেখে কড়া নির্দেশ বাংলার শাসকদলের তরফে

নির্বাচনকে সামনে রেখে কড়া নির্দেশ বাংলার শাসকদলের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। আগামী কলকাতা পুরসভায় বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তার আগেই ভাষা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে পুরসভার কাউন্সিলরদের কাছে অনুরোধ করা হয়েছে, এ বছরের বাজেট অধিবেশনে যেন সকলেই বাংলায় বক্তৃতা করেন। প্রতি বছরই দেখা যায়, বাজেট আলোচনায় অনেক কাউন্সিলর হিন্দি বা ইংরেজিতে বক্তব্য রাখেন। কিন্তু চলতি বছরে সেই প্রথা বদলাতে চায় শাসকদল। রাজনৈতিক মহলের মতে, দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে যখন গেরুয়া শিবির তৃণমূলকে আক্রমণ করছে, তখন তৃণমূল শিবির বাংলাকেই সামনে এনে পাল্টা বার্তা দিতে চাইছে। বিশেষ করে কলকাতার মতো…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। শিয়ালদহ থেকে বারাণসীর মধ্যে রেল যোগাযোগে শুরু হল এক নতুন অধ্যায়। গতকাল, অর্থাৎ শনিবার শিয়ালদহ স্টেশন থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেন নম্বর ২২৫৮৭-এর এই যাত্রার মাধ্যমে প্রথমবার অমৃত ভারত শ্রেণির কোনও ট্রেন সরাসরি যুক্ত করল দুই প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নগরী শিয়ালদহ ও বারাণসীকে। রেলের তরফে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত যাত্রী পরিষেবার সংমিশ্রণে এই ট্রেন যাত্রীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। দুই প্রান্তে ইঞ্জিন সংযোজন এই ট্রেনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ফলে ট্রেন আরও দ্রুতগামী…
Read More
সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। দীর্ঘ প্রতীক্ষার অবসান টালিগঞ্জ রুটের মেট্রো যাত্রীদের জন্য। কারণ এতদিন টালিগঞ্জ স্টেশন আসার ঠিক আগেই ঘোষণা করা হত এই ট্রেনটি টালিগঞ্জ অব্দি যাবে। এর পরের স্টেশন গুলিতে নামবেন বলে যারা ট্রেনে উঠেছিলেন তাদেরকেও দুর্ভাগ্যবশত নেমে যেতে হতো টালিগঞ্জ স্টেশনে। কিন্তু অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আর এমনটাই আশার কথা শোনাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কারণ কলকাতা মেট্রো তরফ থেকে ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে একট্র্যাকে একসঙ্গে ২ টি মেট্রো চলাচলে সাময়িক ছাড়পত্র দিল কমিশন অফ রেলওয়ে সেফটি। এতদিন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ট্র্যাকে একসঙ্গে একাধিক মেট্রো চলাচল নিষেধাজ্ঞা ছিল।…
Read More
চাকরি বাতিলের ইস্যুতে কি জানালেন শিক্ষামন্ত্রী

চাকরি বাতিলের ইস্যুতে কি জানালেন শিক্ষামন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০১৬ সালের শিক্ষক নিয়োগে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় কলকাতা হাই কোর্টের একটি রায় ঘিরে কয়েক বছর ধরেই রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। সেই মামলাই আবার ভোটের আগে নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এসএসসি ওয়েটিং লিস্ট প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক তুঙ্গে উঠেছে। ওই তালিকায় মামলাকারীরই নাম ‘দাগি’ হিসেবে উঠে আসায় প্রশ্ন, জল্পনা আর রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ২০২৫ সালের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে একদল চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন।…
Read More
কড়া নির্দেশ রাজ্যকে

কড়া নির্দেশ রাজ্যকে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় এবার কড়া অবস্থান নিল আদালত। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। এই নির্দেশে স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে গতি আসতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব Union Public Service Commission (UPSC)-এর কাছে পাঠাতে হবে। বর্তমানে তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্যসচিব হিসেবে কর্মরত। খুব শীঘ্রই তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে করা আবেদনে…
Read More
ঘোষিত হলো সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ

ঘোষিত হলো সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেলেও অবশেষে প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা। আর এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই প্যানেলে নাম থাকা প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। জানা যাচ্ছে, চূড়ান্ত মেধাতালিকায় যে প্রার্থীদের নাম থাকবে তাদের আগামী ২৭ জানুয়ারির মধ্যেই সুপারিশপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে এসএসসি। তেমনটা হলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। গত বছরের ১৪ সেপ্টেম্বর হয়েছিল…
Read More
বন্ধ থাকবে সেতু

বন্ধ থাকবে সেতু

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর কতৃপক্ষের তরফে। সপ্তাহান্তে ফের বদলাতে চলেছে কলকাতার ট্রাফিক চিত্র। দ্বিতীয় হুগলি সেতু সকাল থেকে আট ঘণ্টা বন্ধ থাকতে চলেছে। এ বিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ১ টার পর থেকে ফের খুলে যাবে সেতু। যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষকে যাতে ভোগান্তির শিকার না হতে হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। মূলত সংস্কারের জন্যই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। জানা যাচ্ছে, সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য যানচলাচল…
Read More
কবে থেকে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হবে

কবে থেকে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হবে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এসআইআর নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য জানতে পারা যাচ্ছে। ভোটার তালিকার সংশোধনীতে তৎপর নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন ভোটারদের অনলাইনে নাম তুলতে হবে। অফলাইনে নাম তুলতে পারবেন না তাঁরা। অনলাইনে ফর্ম ৬ পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের। এর আগে পর্যন্ত অবশ্য নিয়ম ভিন্ন ছিল। অনলাইন এবং অফলাইন দুরকম ভাবেই নাম তুলতে পারতেন নতুন ভোটাররা। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া নিয়েও কড়া হয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো…
Read More
ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে কমিশন

ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার SIR-এর কাজ। এরই মধ্যে নির্বাচন চলাকালীন মৃত BLO-দের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে এগোচ্ছে নির্বাচন কমিশন। তবে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই অঙ্ক এখনও চূড়ান্ত করেনি কমিশন। ইতিমধ্যেই ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ইসি। জানানো হয়েছে, SIR প্রক্রিয়ায় যদি কোনও রাজ্যের অতিরিক্ত সময় লাগে, তা হলে তা দ্রুত কমিশনকে জানাতে হবে। কমিশন ইতিমধ্যেই SIR-এর কাজ ৭ দিন পিছিয়ে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় কাজ যথেষ্ট ভালো গতিতে এগিয়েছে, ফলে অতিরিক্ত সময়ের…
Read More
স্বস্তি পেল পড়ুয়ারা

স্বস্তি পেল পড়ুয়ারা

বদল এসেছে বেশকিছু নিয়মে, চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেমিস্টার ভিত্তিকে। আর এবার সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে রদবদল। জানা যায় তৃতীয় ও চতুর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়ে ছাড় দেবে কর্তৃপক্ষ। এছাড়াও পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআর শিট ও প্রশ্নপত্র।। তবে এই সিদ্ধান্ত এখনো অব্দি নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপরে। সেজন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। কিছুদিন আগে শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাব হচ্ছে। বহু পড়ুয়া অভিযোগ করেছে, হিসাব শাস্ত্র, রসায়ন ও অংকের মতন পরীক্ষার সমস্যা সম্মুখীন হতে হয়েছিল তাদের।…
Read More
বদলে গেলো গণ বিবাহের সিদ্ধান্ত

বদলে গেলো গণ বিবাহের সিদ্ধান্ত

বদলে গেলো সিদ্ধান্ত, কিন্তু কেন। রাজভবনে তিন বছর পূর্তির দিন বড় অনুষ্ঠানের কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। ঘোষণা করা হল ‘গণবিবাহ হচ্ছে না’! শুরু হয়েছে জল্পনা। রাজভবন জানিয়েছিল, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তিন বছর পূর্তিতে আয়োজিত হবে গণবিবাহ। আগ্রহী পাত্রপাত্রীদের জন্য ইমেল ঠিকানাও দেওয়া হয়েছিল। কিন্তু নতুন বিবৃতিতে দেখা গেল, গণবিবাহের কোনও উল্লেখ নেই। জানানো হয়েছে, ওই দিন শুধু একটি অনুষ্ঠান হবে। রাজভবনের একটি সূত্র জানিয়েছে, গণবিবাহের জন্য যথেষ্ট আবেদন পাওয়া যায়নি। তাই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশই এই সিদ্ধান্তের পিছনে কাজ করেছে। রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি,…
Read More
বিশ্ব বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

বিশ্ব বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

অভিযোগ উঠেছে বারংবার। কিন্তু শোনা হয়নি অভিযোগ। বারংবারই প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠে আসছিল। এবার সেই বিষয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা জোরদার করার কাজে দেরি, সিসিটিভি না বসানো থেকে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগে গাফিলতি, সব মিলিয়ে আদালতের কড়া নজর এখন রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের উপর। প্রসঙ্গত, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্রিয়তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সি সিটিভি ক্যামেরা বসানো ও নিরাপত্তারক্ষী মোতায়েনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেন।…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। বেলেঘাটা থেকে কবি সুভাষ রুটে শুরু হতে চলেছে সিবিটিসি বা কমিউনিকেশন বেসড ট্রেঞ কন্ট্রোল সিস্টেম চলাচল। অরেঞ্জ লাইনে শুরু হবে এই পদ্ধতিতে চলাচল। এছাড়াও, পরবর্তী সপ্তাহের প্রথমদিন থেকে ৬০টি পরিবর্তে ৬২ টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে মেট্রোর প্রতিটি রুটের যাত্রীদের চাপ বাড়ছে। তার জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে মেট্রোর সংখ্যা বাড়ানো। যার ফলে দুটি মেট্রোর সময়ের ব্যবধান কমানোর প্রয়োজন। যার জন্য দরকার উন্নত সিগন্যাল ব্যবস্থা। এবার সেটাই অরেঞ্জ লাইনের কার্যকর করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে কবি সুভাষ থেকে বেলেঘাটার শেষ পরিষেবা পাওয়া যাবে ৮:২০ মিনিটে। বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত…
Read More