29
Mar
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শহিদ মিনারে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাংশ। কিন্তু সেখানেই তৃণমূল ছাত্র যুব সমাবেশ আয়োজিত হবে এবং বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুমতি মিলেছে। তবে এই অনুমতি কী ভাবে মিলল সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। তবে তাঁদের বিরোধিতা কাজে আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতির রাজাশেখর মান্থা। আদালতের স্পষ্ট নির্দেশ, পুরো সভায় সিসিটিভি এবং ভিডিও নজরদারি করতে হবে। যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তা নিশ্চিত করতে…
