Kolkata

অবশেষে আগামী মাসে হাজিরা দিতে রাজি হলেন অনুব্রত

অবশেষে আগামী মাসে হাজিরা দিতে রাজি হলেন অনুব্রত

একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গেছেন তলব। অবশেষে রাজি হলেন হাজিরা দিতে। এই নিয়ে পঞ্চমবারের জন্য তাঁকে তলবের পর কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ কয়েক সপ্তাহ সেখানে থাকার পর অবশেষে ছাড়া পান। ছুটি পাওয়ার পর আপাতত তিনি চিনার পার্কের বাড়িতেই রয়েছেন৷ কিন্তু আজ আবার জানা গিয়েছিল যে তিনি খুবই অসুস্থ। তবে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার শর্ত দিয়ে দিয়েছেন তিনি। এদিন জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিয়ে চিঠি দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখানে তিনি জানান, আগামী ২১ মে'র পর কথা…
Read More
বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়ে চলছে দ্বন্দ্ব

বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়ে চলছে দ্বন্দ্ব

ঘোষণা হলেও নির্দেশ এড়িয়ে চলছে কাজ। তবে এবার বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরতে চলেছে। পরবর্তী স্থান সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। পরিবহণ দফতর আগেই বাস মালিকদের সংগঠনগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশ জানানো হয়েছিল। সরকারি নির্দেশের পরেও বাস মালিক সংগঠনগুলো বাবুঘাট থেকে স্ট্যান্ড সরাতে মোটেই রাজি নয়। ১১ এপ্রিল পরিবহণ দফতরের তরফে মিনি বাস ও বাস মালিক সংগঠনের তরফে চিঠি দেয়। সেখানেই জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে বাস স্ট্যান্ড বাবুঘাট থেকে সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে বাসস্ট্যান্ড সরানো নিয়ে বাস মালিক সংগঠনের সঙ্গে সরকারের তরজা শুরু হয়ে গিয়েছে। সরকারের নির্দেশের পর সংগঠনের তরফে বাস মালিক সংগঠনগুলোতে সরাতে অস্বীকার করে। বাস…
Read More
ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঘর ছাড়া বহু মানুষ

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঘর ছাড়া বহু মানুষ

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একের পর এক হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের পর রাজ্যে হিংসার ঘটনা বেড়েছিল। বিজেপি সহ প্রায় সকল বিরোধীরাই এই নিয়ে সরব হয়েছিল। রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যে বিরোধীরা বিষয়টিকে 'অতিরঞ্জিত' করছে। কিন্তু সরকারের বক্তব্যকে সেইভাবে পাত্তা না দিয়েই আদালতের দারস্থ হয়েছিল বিরোধীরা। আজ এই ভোট পরবর্তী হিংসার মামলার শুনানিতে রাজ্য সরকার আদালতে জানায় যে, ৩০৩ জন ঘরছাড়া হয়েছিল সেই সময়, যার মধ্যে ৭০ জন ইতিমধ্যেই বাড়ি ফিরেছে। এই কথা শোনার পরেই আদালত নয়া একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। এদিন আদালত জানিয়েছে, এই ইস্যুতে নতুন তিন সদস্যের কমিটি গঠন করা…
Read More
প্রশ্ন উঠছে, তবে কি এবার নিজাম প্যালেস যাবেন তিনি

প্রশ্ন উঠছে, তবে কি এবার নিজাম প্যালেস যাবেন তিনি

গরু পাচার কান্ডে তার নাম উঠছে বার বার। পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। তবে ভর্তি হওয়ার ১৭ দিনের মাথায় অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে এখন তিনি ছাড়া পাওয়ার পর কী হবে সেটাই প্রশ্ন। জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি কোনও ভাবেই নিজাম প্যালেসে যাচ্ছেন না। আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর আবার তাঁকে হাসপাতালে আসতে হবে পরীক্ষার…
Read More
আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

দিন পরদিন বেড়েই চলছে তারমাত্রার পারদ৷ চড়া রোদে ঘেমে নেয়ে একাকার দক্ষিণবঙ্গের মানুষ৷ গরমে একেবারে গলদঘর্ম৷ প্রবল উত্তাপে যখম দমবন্ধ অবস্থা, তখন স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজ, অর্থাৎ শুক্রবার ও শনিবার সেই ধারা অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস। শান্তির বৃষ্টি হবে কলকাতাও। সেইসঙ্গে আগামিকাল একাধিক জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় শুক্রবার এবং শনিবার বৃষ্টি হবে, তা দেখে নেওয়া যাক- আজ, শুক্রবার এবং আগামীকাল শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস৷ সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা…
Read More
খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

এবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এলো খুশির খবর। বোনাস ঘোষণা করল নবান্ন। এক বিবৃতিতের মাধ্যমে নবান্নের তরফে বোনাস ঘোষণার কথা জানানো হয়েছে। তবে সমস্ত সরকারি কর্মচারী এই বোনাস পাবেন না। নবান্নের তরফে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, গত অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষ অনুযায়ী ৩১ মার্চ অনুযায়ী যে সকল কর্মচারীদের বেতন ৩৭ হাজার টাকার কম, তাঁরা এই বোনাসের উপযুক্ত হবেন। সেক্ষেত্রে কর্মচারী পিছু চার হাজার ৮০০ টাকা করে বোনাস পাবেন। এই বোনাস কেবলমাত্র স্থায়ী কর্মচারীদের জন্য। ক্যাজুয়াল কর্মীরা একই পরিমাণ টাকা ভাতা হিসেবে পাবেন। অন্যদিকে, ২০২১-২২ অর্থবর্ষে যাঁদের বেতন বৃদ্ধি পেয়ে ৩৭ হাজারের বেশি হয়েছে, তাঁরাও ভাতা পাবেন। পাশাপাশি যে সমস্ত…
Read More
স্কুল বন্ধের নোটিশ তুলে নেওয়ার দাবি

স্কুল বন্ধের নোটিশ তুলে নেওয়ার দাবি

করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে চলছে দ্বন্দ্ব। বেসরকারি স্কুলগুলিতে যেভাবে পঠন-পাঠনে বাধাপ্রাপ্ত হচ্ছে ছাত্র-ছাত্রীরা তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে স্কুলগুলিতে শিশুদের পঠন-পাঠন চালু করতে হবে, কোনও ভাবেই তাদের বাধা দান করা যাবে না। এমনই নির্দেশ দিলেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়। সম্প্রতি জিডি বিড়লা স্কুল নোটিস দিয়ে জানিয়ে দেয় যে, যাদের ফি বাকি আছে তাদের স্কুলে প্রবেশ নিষেধ। সেই ইস্যুর প্রেক্ষিতেই আজ এমন নির্দেশ বিচারপতির। এদিন বিচারপতি স্পষ্ট জানান, জিডি বিড়লা ও অন্য স্কুল গুলিকে ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে দিতে হবে। ফি বকেয়া, আইনশৃঙ্খলা ও অন্য ইস্যু দেখবে জয়েন্ট স্পেশাল অফিসাররা। যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তারা আগামী ৬ জুন রিপোর্ট…
Read More
বড়ো ঘোষণা পুরসভার তরফে

বড়ো ঘোষণা পুরসভার তরফে

বারংবার অগ্নিকান্ডের ঘটনাকে রুখতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। ফুটপাতজুড়ে স্টল ও প্লাস্টিক নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুরসভার। লালবাজারের আধিকারিকদের এক বৈঠকে এ কথা জানান হকার পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর কথায়, আগামী ৭ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি দেওয়া বন্ধ করতে হবে। আগামী দিন গুলিতে এই অভিযানে নামবে কলকাতা পুলিশ। পাশাপাশি ফুটপাতে হাঁটার জায়গায় গজিয়ে উঠেছে বহু দোকান ও স্টল, যার ফলে অবরুদ্ধ হয়ে গিয়েছে সেই জায়গা। এক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে 'নো ভেন্ডিং জোন' করে দেওয়া হবে। মূলত, অগ্নিকাণ্ডের মত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্যি এমকন সিদ্ধান্ত নেওয়া…
Read More
চিকিৎস্থা ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি

চিকিৎস্থা ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি

একে করোনা সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যে নাজেহাল পরিস্থিতি চিকিৎস্থা ব্যবস্থায়। তারই মাঝে চিকিৎসকের অভাবে রাজ্যে বাড়ছে 'রেফার' করা রোগীর সংখ্যা। তার মাশুল গুনতে হয় রোগীর পরিবারকে। রোগীকে নিয়ে ছুটে বেড়ান এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। এর ফলে রাজ্যে বেড়েছে ‘লিভ এগেনস্ট মেডিক্যাল অ্যাডভাইস’ বা লামার সংখ্যা। সম্প্রতি এই রিপোর্ট হাতে পেয়ে জেলার হাসপাতালগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে এই রেফার বন্ধ করতে হবে। বিশেষ জরুরি ছাড়া অযথা রোগীকে হয়রান করা যাবে না। এই কথা জেলা হাসপাতালগুলিকে জানিয়ে দিতেও বলা হয়েছে। বড় হাসপাতালগুলিতে ৭ শতাংশের বেশি রোগীকে রেফার করা যাবে না…
Read More
তিক্ততা ছেড়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

তিক্ততা ছেড়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

পূর্ব ঘোষণা অনুযায়ী শুরুও হলো অনুষ্ঠান৷ শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন৷ বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে ২০ এবং ২১ এপ্রিল বসবে বিজিবিএসের আসর। প্রথমে ঠিক ছিল এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পরে অবশ্য আমন্ত্রণ পান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নাম থাকলেও, নাম নেই নমোর৷ ১৯টি দেশ থেকে মোট ২৫০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন বাংলার বাণিজ্য সম্মেলনে৷ এদিন তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যপালের মুখে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা৷ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে রাজ্যপাল বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগোচ্ছে। আশা করি এই বাণিজ্য সম্মেলন…
Read More
ছেলের মৃত্যু কাণ্ডে বাবাকে কড়া নির্দেশ

ছেলের মৃত্যু কাণ্ডে বাবাকে কড়া নির্দেশ

তৎপরতার সঙ্গে কাজ চলছে আনিস মৃত্যু কাণ্ডে। ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়ল। ৮২ পাতার রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিল সিট। হায়দ্রাবাদ সিএসএফএল রিপোর্ট এবং পেন ড্রাইভ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ময়না তদন্তের রিপোর্ট এবং কলকাতা সিএসেফেল রিপোর্ট জমা করা হয়। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। এদিন আনিস খান রহস্য মৃত্যুর মামলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, আনিসের বাবাকে হলফনামার মাধ্যমে ক্ষমা চাইতে হবে। ৮২ পাতার রিপোর্ট ফের সিল করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটি কপি দিতে হবে। এছাড়া রিপোর্টের গোপনীয়তা বজায় রাখবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিকে, মামলার চার্জশিট প্রস্তুত রয়েছে। পাশাপাশি পালিগ্রাফ টেস্ট করার…
Read More
আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

প্রখর রোদে তেতে পুড়ে একসার৷ তবে কি এবার একটু স্বস্তি পাবে কলকাতাবাসী? কবে দেখা মিলবে কাল বৈশাখীর? এসব প্রশ্নের মাঝে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, দ্রুত বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। পাশাপাশি আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে হাওয়া অফিস সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এখনই নিস্তার পাচ্ছে না৷ সেখানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। আরও ৪৮ থেকে ৭২ ঘন্টা পশ্চিমের পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির আশোপাশে ঘোরাফেরা করবে৷…
Read More
ফের শুনানি শুরু হলো দলত্যাগ মামলায়

ফের শুনানি শুরু হলো দলত্যাগ মামলায়

দল বদল করলেও, এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে তার পদ নিয়ে। খাতায় কমলে তিনি বিজেপি বিধায়ক৷ কিন্তু, একুশের নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে স্বপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়৷ ফের তাঁর বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কোর্টের তরফে একটা রিমাইন্ডার পাঠানো হয়েছে। আমি দেখব আইনত কতটুকু গ্রহণ করা যাবে। দু’পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে।’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজ মামলায় রায়দান করেন বিধানসভার অধ্যক্ষ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, বিরোধীরা মুকুল রায়ের দল বদলের যে সাক্ষ্য পেশ করেছেন তা যথেষ্ঠ…
Read More
বড়ো ঘোষণা নবান্নের তরফে

বড়ো ঘোষণা নবান্নের তরফে

রাজ্যের মানুষদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর, রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করেছে নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে চুক্তির ভিত্তিতে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার জনের কর্মসংস্থান হতে চলেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে বলেই জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'ফিনান্স হেল্থ কমিশন'-এর বরাদ্দ থেকে রাজ্যে ১১ হাজার ৫১১ জনকে স্বাস্থ্য দফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। অন্যদিকে খাদ্য দফতরে…
Read More