24
May
যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সরকারি হোক বা বেসরকারি, বর্তমানে একাধিক অফিসে বায়োমেট্রিক হাজিরা চালু হয়েছে। তবে এবার এই নয়া পদ্ধতি চালু হতেই চটেছেন একটি দফতরের কর্মীরা। ঠিকঠাক সময়ে কর্মীদের অফিসে ঢোকা, সময়ের আগে না বেরনো থেকে ফাঁকিবাজি আটকানো সহ নানান বিষয় সুনিশ্চিত করতে বহু অফিসে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। সেই পথেই হেঁটেছে কৃষ্ণনগর পুরসভা। সম্প্রতি কনজারভেন্সি দফতরে এই নয়া হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। জানা যাচ্ছে, এর বিরুদ্ধে গতকাল দুপুরে কৃষ্ণনগর পুরসভা চত্বরে বিক্ষোভ দেখান কনজারভেন্সি দফতরের সাফাইকর্মীরা। তাঁদের অভিযোগ, শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই এই নয়া হাজিরা পদ্ধতি…
