Kolkata

কড়া নির্দেশ শিক্ষকদের

কড়া নির্দেশ শিক্ষকদের

ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ৷ দীর্ঘ কোভিড পর্ব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন৷ কোভিড বিধি মেনে আগের মতোই স্বাভাবিক অফিস-কাছারি, স্কুল৷ দুই বছর ঘরে বন্দি থাকার পর ফের স্কুল মুখো পড়ুয়ারা৷ ইতিমধ্যে পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে৷ এবার শিক্ষকদের জন্য এল কড়া নির্দেশ৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর স্কুলে পৌঁছলে সংশ্লিষ্ট শিক্ষককে ‘অনুপস্থিত’ বলে ধরা হবে। সকাল ১০টা ৫০ মিনিটের পর এলে অর্ধদিবসের বেতন পাবেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২২ দফা আচরণবিধি জারি করা হয়েছে৷ যার শুরুতেই উপস্থিতি সংক্রান্ত কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছে। আগের নির্দেশ বজায় রেখে নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন…
Read More
খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

তবে কি তিনি সরে যেতে চলেছেন রাজনীতি থেকে? এবার রাজনীতির পাশাপাশি খেলার মঞ্চেও আত্মপ্রকাশ করলেন তিনি। ঘোষণা অনেক আগেই করেছিলেন, শুক্রবার বাংলা নববর্ষের দিন আত্মপ্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব 'ডায়মন্ড হারবার এফ সি'। এই নতুন ক্লাব 'ডিএইচএফসি'র লোগো উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, সঙ্গে ছিলেন সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কূণাল ঘোষ সহ প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ফুটবলার রহিম নবিকে। এই নয়া ফুটবল ক্লাব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিষেক 'রাজনীতি' না করার বার্তা দিলেন। এদিন অভিষেক বলেন, বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না…
Read More
পয়লা বৈশাখে নতুন উদ্যোগ

পয়লা বৈশাখে নতুন উদ্যোগ

আগামীকাল রাজ্যে পয়লা বৈশাখ৷ কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ তার মধ্যে অন্যতম হল নববর্ষ৷ রাত পোহালেই পয়লা বৈশাখ৷ এই বিশেষ দিনটিতে খাদ্য রসিক বাঙালির পাত পরিপূর্ণ থাকে পঞ্চব্যাঞ্জনে৷ আর বাঙালির রসনাতৃপ্তির উদ্যোগী হয়েছে পঞ্চায়েত দফতর৷ হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে বাড়ি বসেই মিলবে ইলিশ ভাপা থেকে বিরিয়ানি৷ ১৪ এপ্রিল সংক্রান্তি ও ১৫ এপ্রিল রয়লা বৈশাখ উপলক্ষ্যে কলকাতা ও তার সংলগ্ন কয়েকটি পুর এলাকাবাসীর জন্য রীতিমতো ভূরিভোজের যোগানের আয়োজন করা হয়েছে। শহরবাসীর কাছে এই পরিষেবা পৌঁছে দেবে পঞ্চায়েত দফতরের অন্তর্গত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ (সিএডিসি)৷ এই দু’দিন দুপুরে ও রাতের রান্না থেকে গৃহিণীদের ছুটি দিতেই এই উদ্যোগ৷ স্বল্প খরচে থাকছে সুস্বাদু…
Read More
শাসকষ্টের সাথে দেখা দিলো আরো এক রোগ

শাসকষ্টের সাথে দেখা দিলো আরো এক রোগ

আবার একবার হাজিরা এড়িয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। সিবিআই তাঁকে হাজিরার জন্য ডেকেছিল। চারবার 'পাত্তা' না দিলেও পঞ্চমবার তিনি হাজিরার জন্যই কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু শহরে আসার পর নিজাম প্যালেসের দিকে না গিয়ে তাঁর গাড়ি ঘুরেছিল এসএসকেএম হাসপাতালের দিকে। হৃদযন্ত্রের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিন কয়েক আগেই তাই পিজির উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। পরপর একাধিক রোগ ধরা পড়েছে তাঁর। সর্বশেষ সংযোজন, অণ্ডকোষের সংক্রমণ। তাহলে এখন কেমন আছেন তৃণমূলের 'কেষ্ট'? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা সম্প্রতি বৈঠক করেছেন কারণ তাঁর অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। আশঙ্কা করা…
Read More
সব মিলিয়ে আজ থেকে চারদিন বন্ধ কলকাতা হাই কোর্ট

সব মিলিয়ে আজ থেকে চারদিন বন্ধ কলকাতা হাই কোর্ট

আজ থেকে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে গত দু'দিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। গতকালও সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সেলের আইনজীবীদের তরফে। এই ঘটনার পর জানা গেল, আগামী চার দিন ছুটি থাকছে কলকাতা হাইকোর্টে। তবে কী কারণে ছুটি? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত? না। আসলে কারণ ভিন্ন। আগামীকাল চড়ক, তার পরের দিন নববর্ষ, ওদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে পরপর চার দিনের লম্বা ছুটি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এঁর বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাঁর এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের…
Read More
শুরু হয়েছে ভোটপর্ব

শুরু হয়েছে ভোটপর্ব

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই শুরু হয়েছে উপনির্বাচন পর্ব। রাজ্যের দুই কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। বালিগঞ্জ এবং আসানসোলের ভোট নিয়ে আগে থেকেই উত্তাপ তুঙ্গে। সেই মতো নির্বাচন কমিশন কোনও রকম ঝুঁকি না নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এই ভোটের জন্য। দুই কেন্দ্রে মিলিয়ে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাতেও সকাল থেকে সম্পূর্ণ শান্তি নেই। ইতিমধ্যেই কমিশনের গিয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আবার বুথের ভিতর পুলিশ থাকায় বালিগঞ্জ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিশ থাকার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি…
Read More
জ্বালানির দামের কারণে বাড়তে চলেছে ক্যাবের ভাড়া

জ্বালানির দামের কারণে বাড়তে চলেছে ক্যাবের ভাড়া

আচমকাই অনেকটা বেড়ে গেছে জ্বালানির দাম। জ্বালানির জ্বালায় এবার বাড়তে চলেছে অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া। জ্বালানির দাম বাড়ায় এসি না চালানো নিয়ে যাত্রী ও ক্যাবচালকদের মধ্যে সমস্যা রোজকারের। তারই সমাধানে উদ্যোগ নিয়ে ভাড়া বাড়াতে চলেছে 'উবর'। তারা সিদ্ধান্ত নিয়েছে কিলোমিটার প্রতি ভাড়া বৃদ্ধি করা হবে ১৪ টাকা। এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বৃদ্ধি হবে। এতেই মাথায় হাত সাধারণ যাত্রীদের। আগামী ৬ এপ্রিল রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে এই সংস্থা বলে জানা গিয়েছে। এও খবর, ক্যাব নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার। 'উবর' কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা শুনে তারা কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া…
Read More
বৃদ্ধি পাচ্ছে বাজার মূল্য

বৃদ্ধি পাচ্ছে বাজার মূল্য

আবার একবার বেড়েছে জ্বালানির দাম৷ লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি আকাশ ছোঁয়া বাজার দরে মাথায় হাত মধ্যবিত্তের৷ চাল-ডাল থেকে মাছ, সবজি সবকিছুর দাম চড়া৷ লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব বাজার দরে পড়ছে বলেই ক্রেতাদের আশঙ্কা৷ খুচরো বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা৷ লিটার প্রতি সর্ষের তেলের দাম বেড়েছে ১০-১৫ টাকা৷ সাদা তেল লিটার প্রতি বেড়েছে ৩০-৩৫ টাকা৷ মুরগির মাংস বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে৷ ভারতে সর্বকালীন রেকর্ড গড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ডিজেলের দাম পৌঁছেছে একশো ছুঁই ছুঁই। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই…
Read More
ফি মেটালে তবেই প্রবেশ মিলবে স্কুলে

ফি মেটালে তবেই প্রবেশ মিলবে স্কুলে

করোনা আবহে খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে ফের খুলছে জিডি বিড়লা স্কুল। সোমবার থেকে স্কুল খোলা হবে বলে শনিবার নোটিস দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে৷ যাঁরা ফি দিয়েছেন তাঁদের জন্যই স্কুল খোলা হচ্ছে বলে ওই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে৷ আইনশৃঙ্খলার অবনতি ও পড়ুয়াদের নিরাপত্তার কারণ দর্শিয়ে গত বৃহস্পতিবার আচমকা বন্ধ করে দেওয়া হয় জিডি বিড়লা স্কুলের গেট। নোটিস জারি করে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়। স্কুলের এই হটকারী সিদ্ধান্তে সঙ্কটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। একই সঙ্গে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন চিহ্ন ওঠে৷ জিডি বিড়লা গ্রুপের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অভিভাবকদের…
Read More
চলছে আন্দোলন চাকুরীপ্রার্থীদের তরফে

চলছে আন্দোলন চাকুরীপ্রার্থীদের তরফে

কৃষক আন্দোলনের সংখ্যা কেও ছাড়িয়ে গেল এই আন্দোলন। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকুরিপ্রার্থীদের ধরনা অবস্থান তিন দফা মিলে আজ ৩৮৪ দিনে পড়ল৷ যা দিল্লির উপকণ্ঠে ৩৭৮ দিনের কৃষক আন্দোলনকেও ছাপিয়ে গিয়েছে। এই বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ন্যায্য দাবিকে সমর্থন জানালেন৷ অথচ নিজের রাজ্যে প্রতিশ্রুতি দিয়েও দুর্নীতির কারণে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আজও সুরাহা করলেন না। প্রথম দফায় ডাক পাওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেনি৷ যা  ১:১.৪ অনুপাতে নিয়োগের গেজেটকে লঙ্ঘন করেছে৷ অভিযোগ, বঞ্চিত চাকরি প্রার্থীদের নাম মেধাতালিকার প্রথম দিকে থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি৷ অথচ মেধাতালিকার পেছনের দিকে থাকা…
Read More
রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল থেকেই রাজ্যে শুরু হতে চলেছে উপনির্বাচন। ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু'দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী…
Read More
একশোর ঘর ছুঁলো ডিজেলের দাম

একশোর ঘর ছুঁলো ডিজেলের দাম

হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি জ্বালানিতে। পেট্রোল আগেই 'সেঞ্চুরি' করেছিল, এবার রাজ্যে ১০০ পেরোল ডিজেলও। বাংলার ছয় জেলায় আপাতত লিটার প্রতি ১০০ টাকা পার করেছে ডিজেল। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদীয়ায় ১০০ টাকা পার করে ফেলেছে ডিজেল। কলকাতাতেও 'সেঞ্চুরি' করার পথেই ডিজেলের দাম। এটাই রাজ্যে ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। পেট্রোলের দামে দেশ সর্বকালীন রেকর্ড ইতিমধ্যেই ছুঁয়েছিল। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বেড়েছে জ্বালানির। এই সময়ে পেট্রোল এবং ডিজেল দুইয়েরই দাম বেড়েছে ৯ টাকার বেশি। তবে এইভাবে মূল্যবৃদ্ধি হলে কী প্রভাব পড়বে সাধারণের পকেটে? তার কিঞ্চিৎ উত্তর এখন মিলছে। অর্থনীতিবিদরা জানাচ্ছেন, ডিজেলের দাম বাড়ার…
Read More
গরু পাচার কান্ডের তলব নিয়ে জল্পনা তুঙ্গে

গরু পাচার কান্ডের তলব নিয়ে জল্পনা তুঙ্গে

এর আগে বেশ কয়েকবার শারীরিক অসুস্থতার কারণে তলব এড়িয়ে গেলেও এবার হাজিরা দেবেন তিনি৷ গরু পাচার মামলায় বুধবার নিজেম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ তিনি আগামীকাল সিবিআই দফতরে হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ তবে মঙ্গলবার বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন তিনি৷ বিকেল পৌনে চারটে নাগাদ রওনা দেন অনুব্রত৷  কেন হঠাৎ কলকাতায় আসছেন তৃণমূলের জেলা সভাপতি? সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ অনুব্রতর৷ তবে কি সিবিআই তদলে সাড়া দিয়েই কলকাতায় আসছেন তিনি? এর আগেও একাধিকবার তলব করা হয়েছে তাঁকে৷ তবে প্রতিবারই অসুস্থতার ওজরে হাজিরা এড়িয়েছেন৷ এমনকী সিবিআই দফতরে না গিয়ে তিনি রক্ষাকবচ চাইতে পৌঁছে গিয়েছেন…
Read More
শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালো ডিভিশন বেঞ্চ

শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালো ডিভিশন বেঞ্চ

বিগত কয়েক মাস ধরে চলছে মামলা। গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ মোট ১০টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ। ব্যক্তিগত কারণ দর্শিয়ে  এসএসসি মামলা থেকে সরে আসে বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ৷ সোমবার তাঁর বেঞ্চেই এসএসসি-র একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির শুরুতেই বিচারপতি ট্যান্ডন জানিয়ে দেন, তিনি আর এসএসসি মামলা শুনবেন না। শুধু তাই নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা-সহ মোট ১০ টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সেই কমিটির আহ্বায়ক তথা এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা তথা শান্তিপ্রসাদ সিন্হা এবং বাকি…
Read More