11
Apr
করোনা আবহে খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে ফের খুলছে জিডি বিড়লা স্কুল। সোমবার থেকে স্কুল খোলা হবে বলে শনিবার নোটিস দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে৷ যাঁরা ফি দিয়েছেন তাঁদের জন্যই স্কুল খোলা হচ্ছে বলে ওই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে৷ আইনশৃঙ্খলার অবনতি ও পড়ুয়াদের নিরাপত্তার কারণ দর্শিয়ে গত বৃহস্পতিবার আচমকা বন্ধ করে দেওয়া হয় জিডি বিড়লা স্কুলের গেট। নোটিস জারি করে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়। স্কুলের এই হটকারী সিদ্ধান্তে সঙ্কটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। একই সঙ্গে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন চিহ্ন ওঠে৷ জিডি বিড়লা গ্রুপের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অভিভাবকদের…
