16
Mar
একের পর এক হাজিরা এড়িয়েছেন তিনি৷ গরু পাচার মামলায় এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ রক্ষাকবচ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন তিনি৷ এর আগে অনুব্রতর আবেদন খারিজ করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন করেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা৷ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা৷ গরু পাচার কাণ্ডে তাঁকে বারবার নোটিশ পাঠিয়ে তলব করেছে সিবিআই৷ কিন্তু প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷ এমনকী গ্রেফতারি এরাতে হাই কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চান তিনি। কিন্তু তাঁর সেই আবেজন নাকোচ হয়ে যায় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে। বরং তাঁকে আগাম জামিনের আবেদনের পরামর্শ দেন বিচারপতি। কিন্তু নাছোড় অনুব্রতও৷ সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ…
