Kolkata

গণনার মাঝেই হাই কোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

গণনার মাঝেই হাই কোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

গতকাল সমাপ্ত হয়েছে পুরসভা ভোট৷ চার পুরনিগমের ভোটে সবুজ ঝড়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই স্পষ্ট ট্রেন্ড৷ রাজ্যের চার পুরনিগম ভোটের ফলাফল ঘোষণার মধ্যেই কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল রাজ্য বিজেপি। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আদালতে গিয়েছে তাঁরা৷  দ্বিতীয় দফার পুরো নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। আবেদনকারীর দাবি  দ্বিতীয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। নিরপেক্ষ অবজারভার দিয়ে ভোট করানো হোক। তাঁদেক দাবি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ভোটে যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য…
Read More
আবার একবার ছাদনা তলায় বসলেন মদন দা

আবার একবার ছাদনা তলায় বসলেন মদন দা

তিনি মানেই বিতর্ক তা সে রাজনৈতিক দলই হোক বা তার নিজের ব্যক্তিগত জীবনে৷ তৃণমূল যখন অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত, তখন দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন মদন মিত্র৷ শনিবার বিকেলে লাল পাঞ্জাবীতে বর বেশে পৌঁছে গেলেন ছাদনাতলায়৷ ধুমধাম করে সারলেন দ্বিতীয় বিয়ে৷ কিন্তু পাত্রী কে? এ বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছিলেন কামারহাটির বিধায়ক৷ বিয়ের মণ্ডপে কনের মুখ থেকে পান পাতা সরতেই হল পর্দা ফাঁস৷ চোখে রঙিন চশমা আর মাথায় ঘিয়ে পাগড়ি বেঁধে তখন ছাদনাতলায় দাঁড়িয়ে মদন৷ পান পাতায় মুখ ঢেকে হাজির কনে৷ তাঁকে সাত পাকে বেঁধে ফেললেন হবু স্ত্রী৷ এর পর নিয়ম মেনে কনের মুখ থেকে পান পাতা সরতেই সব জল্পনার অবসান৷ পাত্রী আর কেউ…
Read More
প্রশ্ন উঠছে রাজ্যের শাসক শিবিরে

প্রশ্ন উঠছে রাজ্যের শাসক শিবিরে

তবে কি এবার ভাঙ্গনের শুরু। রাজ্যের শাসক শিবিরে এরম ঘটনা কেউ ভাবেনি কখনো। বিষয়টা এখন এমন যেটা কেউ কোনওদিন কল্পনা করেনি। তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে বাদানুবাদ, তর্কাতর্কি এর আগে দেখা গিয়েছে অনেকবার। সেসব আবার ঠিকও হয়ে গিয়েছে সময়ে সময়ে। কিন্তু এবারের ব্যাপারটা একদম ভিন্ন। এবার তো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়! পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আসন্ন দিনগুলিতে তা যে কোনও দিকে বাঁক নিতেই পারে। সেই প্রেক্ষিতেই এখন সবথেকে বড় প্রশ্ন, অভিষেক কি তাহলে দলীয় পদ ছেড়ে শুধু সাংসদ হয়ে থেকে যাবেন? সব রকমের টানাপোড়েনের উৎস প্রশান্ত কিশোরের 'আইপ্যাক'। বিশেষজ্ঞদের একাংশের মতে এটিকে বাংলায় আনার মূল মস্তিষ্ক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২০২১…
Read More
কোথায় কত ভোট পড়লো সকাল অবধি

কোথায় কত ভোট পড়লো সকাল অবধি

ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে ভোটপর্ব। করোনা ভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই সমস্ত বিধি মানা হচ্ছে এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপেই হচ্ছে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল, এই চার কেন্দ্রের ভোট গ্রহণ। সকাল থেকেই জায়গায় জায়গায় উত্তেজনার খবর সামনে এসেছে। বিশেষত, আসানসোল এবং বিধাননগর নিয়েই উত্তাপ তুঙ্গে। এই আবহেই চলছে ভোট গ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ভোটের হার তুলনামুলক ভালই। তথ্য বলছে, সকাল ৯টা পর্যন্ত শিলিগুড়িতে ১২.৭১ শতাংশ ভোট পড়েছে। তাছাড়া চন্দননগরে ১১.৮১ শতাংশ, বিধাননগরে ১৩.৬৪ শতাংশ এবং আসানসোলে ১৩.৫৭ শতাংশ ভোট পড়েছে। চন্দননগর পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি। আসানসোল পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১০৬ টি। শিলিগুড়ি পুরসভায় মোট আসন সংখ্যা ৪৭…
Read More
‘ডগন্যাপিং’: ৭২ ঘণ্টা পর ফিরে এল রিও

‘ডগন্যাপিং’: ৭২ ঘণ্টা পর ফিরে এল রিও

অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে রিও কে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। পুলিশের এই কাজে ওষ্ঠাগত পশুপ্রেমীরা। ঘটনাটি ঘটেছিল ৫ ফেব্রুয়ারি, ঘোষ পরিবার বাড়ির গ্যারেজের সামনে খেলছিল রিও ঠিক দুই যুবক বাইকে করে এসে নিয়ে যায়। এরপর ওই দিনই হরিদেবপুর থানায় ঘোষ পরিবার অভিযোগ দায়ের করেন প্রথমে পুলিশ পদক্ষেপের দিক থেকে নিষ্ক্রিয় থাকলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফরিদপুর থানার ওসি প্রশান্ত মজুমদার এর নজরে আসে ঘটনাটি, তার উদ্যোগে তড়িঘড়ি করে তদন্তে নামে পুলিশ। তদন্তে নামে এক দিনের মধ্যে অর্থাৎ ৮ তারিখ সন্ধ্যায় রিওকে ওই যুবকের বাড়ি থেকে উদ্ধার করে আনে পুলিশ। গত আট বছর ধরে হরিদেবপুরে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠে…
Read More
বন্ধ হতে চলেছে মহানগরীর সেতু

বন্ধ হতে চলেছে মহানগরীর সেতু

মহানগরীর সমস্ত সেতুতে চলছে পরীক্ষা নিরীক্ষা৷ পরীক্ষা নিরীক্ষার জন্য বন্ধ থাকবে একটি সেতু জানানো হলো৷ বন্ধ থাকবে বেশ কয়েক ঘন্টার জন্য৷ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করেন? তাহলে জেনে নিন, আগামী রবিবার ১৩ ফেব্রুয়ারি টানা ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু৷ দীর্ঘদিন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়নি৷ ওই দিন যান চলাচল বন্ধ রেখে চলবে মেরামতির কাজ৷ রবিবার সকাল ৮টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে৷ বিকের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে৷ হুগলি রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি এবং কলকাতা পুলিশের তরফে একথা জানানো হয়েছে৷ সেতু বন্ধ থাকার ফলে হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা…
Read More
বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

অবশেষে আজ কিছুটা হলেও স্বস্তি মিললেও। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গেলেও প্রাথমিক ক্লাস গুলি কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত সেই সব শ্রেণির পড়ুয়াদের নিয়ে চলছে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি। তাহলে তাদের ছোটদের ক্লাস কবে থেকে খুলতে পারে? এই নিয়ে আজ বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা দান কর্মসূচিতে তিনি জানালেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। এদিন মমতা জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একদম আগের মতো না হলেও পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে…
Read More
মিললো অনুমতি, আবার শুরু হবে মেট্রোর কাজ

মিললো অনুমতি, আবার শুরু হবে মেট্রোর কাজ

বহু প্রতীক্ষার অবসান, বেহালাবাসীদের জন্য এলো খুশির খবর। বহু সময় আটকে থাকার পর আবারো শুরু হবে মেট্রোর কাজ, মিললো অনুমতি। জমিতে কাজ এগোনোর অনুমতি না থাকার কারণে জোরকদমে কাজ শুরু হলেও হঠাৎ থমকে গিয়েছিল জোকা-বিবাদীবাগ মেট্রো লাইনের কাজ। মোমিনপুর পর্যন্ত এসে আটকে গিয়েছিল এই প্রকল্প। সেনার আপত্তির কারণেই এই মেট্রো লাইনের কাজ আর শুরু করা যায়নি। কিন্তু এখন সেই জট কেটে গেল। সেনার আর আপত্তি নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে। এখন এই প্রকল্পের কাজ আবার পুরোদমে শুরু হওয়া সময়ের অপেক্ষা। এদিন কলকাতা হাইকোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সেনাবাহিনী। ভিএনএলের সঙ্গে বৈঠক করার পরেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা। আসলে…
Read More
নির্দেশ এলো আদালতের তরফে

নির্দেশ এলো আদালতের তরফে

ফের নতুন করে শুরু হলো মামলার তদন্ত। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তাঁকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠায়। কিন্তু হাজিরা এড়িয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মন্ডলকে রক্ষা কবচ দেওয়া হবে কী না তার শুনানি ছিল আজ। কলকাতা হাইকোর্ট তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত জারি রাখতেও বলেছে আদালত। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে বুধবার হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তারপরেই হাইকোর্টের এই পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্ট যা জানিয়েছে তাতে আপাতত স্বস্তিতে থাকবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। কারণ আদালত নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে সিবিআই কোনও ব্যবস্থা নিতে পারবে না। কারণ ভোট পরবর্তী হিংসা…
Read More
ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি রাজ্যের শিক্ষার্থীদের জন্য এক বড়ো ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঋণের সুবিধা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ব্যাঙ্কগুলির ওপর ক্ষোভ উগড়ে দেন তিনি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ব্যাঙ্কগুলির আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর স্পষ্ট বার্তা, ব্যাঙ্কগুলি দয়া করছে না এটা তাদের বুঝতে হবে। তবে ব্যাঙ্কগুলি রাজনৈতিক কারণে সহযোগিতা করছে না এমন সন্দেহও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে মমতা বলেন, যে সব ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করতে চাইছে না, তাদের বাদ দিয়ে সমবায় ব্যাঙ্ককে দায়িত্ব দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, তাই…
Read More
বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপূজার শোভাযাত্রার ঘোষণা

বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপূজার শোভাযাত্রার ঘোষণা

পশ্চিমবঙ্গের দূর্গা পূজা মানেই বাংলার ঐতিহ্য৷ সম্প্রতি বাংলার দুর্গাপুজাকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো৷ সেই সম্মানকে উজ্জাপন করতে নেতাজি ইন্ডোরের প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এই স্বীকৃতি উপলক্ষ্যে কলকাতায় শোভাযাত্রা হবে। কবে, কোথায়, সবই আজ স্পষ্ট করে দিয়েছেন তিনি। মমতা জানান, আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১ টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা শুরু হবে। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পথে নামবে কলকাতা, এমনই জানান তিনি। একই সঙ্গে গোটা রাজ্যের মানুষকে অনুরোধ করেন যাতে সকলে উলুধ্বনি দিয়ে, প্রার্থনা করে শোভাযাত্রাকে সমর্থন জানান। রেড রোডে হবে পুজো কার্নিভালও, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিশ্বের সেরা সংস্কৃতি বিভাগের তালিকায় স্থান পেয়েছে বাঙালির…
Read More
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

এবার রাজ্যের সাধারণ মানুষের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আরও নতুন দফতর যুক্ত হবে এই প্রকল্পে। আগে যা ছিল তার থেকে আরও ৬ টি বেশি দফতর যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে মোট ২৪ টি দফতর থাকবে এই 'দুয়ারে সরকার' প্রকল্পে। আগে ছিল ১৮টি দফতর। এ বার থেকে ২৪টি দফতরের কাজ হবে এই প্রকল্প থেকে। গত বছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই 'দুয়ারে সরকার' প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প থেকেই কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, ১০০ দিনের কাজ…
Read More
নালিশ গেলো রাজ্যপালের বিরুদ্ধে

নালিশ গেলো রাজ্যপালের বিরুদ্ধে

রাজ্য সরকারের সাথে রাজ্যপালের দ্বন্ধ বরাবরের। এই মুহূর্তে সেই দ্বন্ধ পৌঁছেছে চরম পর্যায়ে। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বাংলার রাজ্যপালকে অপসারণ করুন৷ বাজেট ভাষণ শেষে রাষ্ট্রপতির কাছে এমনই আর্জি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আসলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আবার প্রত্যক্ষভাবে সরব হয়েছে বাংলার শাসক দল। সম্প্রতি রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত আরও চূড়ান্ত আকার ধারণ করেছে। সেই প্রেক্ষিতেই জাতীয় স্তরে রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যোগী তৃণমূল। সেই একই কারণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর নামে 'নালিশ' জানালেন আরও এক তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু তিনি ইঙ্গিতপূর্ণ উত্তর পেয়েছেন। লোকসভায় অধিবেশন মুলতুবি হওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ…
Read More
নতুন বাজেটের বিরুদ্ধে সুর চড়ালো সুজন

নতুন বাজেটের বিরুদ্ধে সুর চড়ালো সুজন

চলতি সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফে ঘোষিত হয়েছে বছরের নতুন বাজেট। কিন্তু নতুন বাজেট ঘোষনা থেকেই অখুশি অনেকেই। লোকসভাতে এক ঘণ্টা ৩১ মিনিটের মধ্যে এই অর্থবর্ষের বাজেট ভাষণ শেষ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বহু প্রশ্নের উত্তর নেই তাতে। অধরা বেশ কিছু প্রত্যাশিত বিষয়। এহেন বাজেট শেষ হওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া দিলেন বর্ষীয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বাজেট এর প্রতিক্রিয়ায় তিনি জানান, এই বাজেটে আদানি আম্বানি হাতকে শক্ত করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়ার মতনই একের পর এক কেন্দ্রীয় সম্পত্তি গুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। এলআইসি কি বিক্রি করার চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার। প্রকৃত অর্থে এই বাজেট ‘জনবিরোধী বাজেট’। বর্ষীয়ান…
Read More