25
Feb
শুরু হলো বিক্ষোবের৷ ফের অশান্তি বিশ্বভারতীতে৷ ছাত্র আন্দোলনে উত্তাল ক্যাম্পাস৷ দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলতে হবে৷ কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থানে বসল তৃণমূল, এসএফআই-এর সমর্থক-সহ বহু ছাত্রছাত্রী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি তাঁদের৷ উল্লেখ্য, মাঝে কিছুদিন বাদ দিলে করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের খুলেছে ক্যাম্পাস৷ কিন্তু হস্টেল খোলা হয়নি৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে বিশ্বভারতীতে পড়তে আসা হাজার হাজার ছাত্রছাত্রীরা৷ ক্লাস করার জন্য মোটা টাকা ভাড়া দিয়ে মেস কিংবা প্রাইভেট হস্টেলে থাকতে হচ্ছে তাঁদের। অনেকে আবার বাড়ি ভাড়া নিয়েছেন থাকার জন্যে৷ এই সমস্যা মেটাতে অবিলম্বে হস্টেল খোলার দাবিতে আন্দোলন শুরু…
